ই-পেপার বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার বিষয় সহযোগিতা স্মারকে যুক্ত

ব্রিটিশ হাইক‌মিশনার
আমার বার্তা অনলাইন
২৯ এপ্রিল ২০২৬, ০৯:১৪

বাংলাদেশের এভিয়েশন খাতের সহযোগিতা নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের ম‌ধ্যে এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার বিষয় যুক্ত র‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইক‌মিশনার সারাহ কুক।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’-এ অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তি‌নি।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, এটা সরকারের সঙ্গে সরকারের চুক্তি এবং এভিয়েশন খাতে যুক্তরাজ্য ও বাংলাদেশ অংশীদারত্বের উন্নয়ন বা জোরদার করার জন্য এটা করা হয়েছে। আমরা জানি বাংলাদেশ এভিয়েশনের আঞ্চলিক হাব হতে চায় এবং এই উচ্চাকাঙ্ক্ষার ক্ষেত্রে যুক্তরাজ্য সহায়তা করতে পারে বলে আমরা বিশ্বাস করি।

তি‌নি ব‌লেন, অবশ্যই আমরা এই চুক্তি এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে কাজ করছি। এটা সরকারের সঙ্গে সরকারের চুক্তি। চলমান বাণিজ্যিক দরকষাকষির বিষয়ে আমি অবশ্য মন্তব্য করছি না, তবে আঞ্চলিক এভিয়েশন হাব হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষার ক্ষেত্রে সহায়তা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এবং এই প্রেক্ষাপট থেকে চুক্তিটি সই হয়েছে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে কাজ পেতে ব্রিটিশ কোম্পানি মেনজিসের আগ্রহ এবং এয়ারবাসের উড়োজাহাজ ক্রয় প্রসঙ্গে সর্বশেষ অগ্রগ‌তির প্রশ্নে সারাহ কুক বলেন, এক্ষেত্রে আমি আগে যা বলেছি, তার চেয়ে বেশি কিছু বলা কঠিন। আমাদের সরকারের সঙ্গে সরকারের চুক্তি আছে। যেমনটি আপনি বলেছেন, গত মাসে আমাদের বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টার্টনের উপস্থিতিতে ওই অংশীদারত্ব চুক্তি আমরা করেছি।

তি‌নি ব‌লেন, যুক্তরাজ্য ও বাংলাদেশ কীভাবে একযোগে কাজ করতে পারি এবং আঞ্চলিক এভিয়েশন হাব হওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে কীভাবে সহায়তা করা যায়, সেটা ওই চুক্তিতে ঠিক করা হয়েছে। বাণিজ্যিক আলোচনা নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া আমার জন্য সমীচীন হবে না।

হাইক‌মিশনার ব‌লেন, আমি যেটা বলতে পারি, সরকারের সঙ্গে সরকারের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে এয়ারবাসের সংযোগ রয়েছে। বাণিজ্যিক দরকষাকষি নিয়ে আমি মন্তব্য করতে পারি না। তবে, আমি যেটা বলতে পারি মিশ্র বহরের কৌশল নিয়ে বহুমুখীকরণ করলে বাংলাদেশের উপকার হবে এবং বাংলাদেশ আঞ্চলিক এভিয়েশন হাব হওয়ার ক্ষেত্রে এটি সহায়ক হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিকাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস।

বাংলাদেশ থেকে দক্ষ-অদক্ষ কর্মী নিতে বেলারুশকে অনুরোধ প্রতিমন্ত্রীর

বাংলাদেশ থেকে কাজের জন্য দক্ষ ও অদক্ষ জনশক্তি নিতে বেলারুশের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ আমলে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: পার্থ

জাতীয় সংসদের অধিবেশনে বিদ্যুৎ খাতের সংকট ও দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনাকালে আওয়ামী লীগ

লিমন-বৃষ্টি হত্যা: হিশামের বিষয়ে অতীতে পুলিশকে সতর্ক করেছিল তার পরিবার

সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগ জানিয়েছে, ২৭ বছর বয়সী দুই শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা

জাল নোট রোধে নতুন আইন ও নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী

নতুন ব্যাংক নোট এবং জাল নোট সংক্রান্ত নোটিশে উদ্বেগ প্রকাশ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে কোল থেকে ছিটকে পড়ল শিশু, নিথর দেহ পড়ে রইল বাবার

বাংলাদেশ থেকে দক্ষ-অদক্ষ কর্মী নিতে বেলারুশকে অনুরোধ প্রতিমন্ত্রীর

আওয়ামী লীগ আমলে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: পার্থ

পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় নতুন গতি

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্তত ১১

লিমন-বৃষ্টি হত্যা: হিশামের বিষয়ে অতীতে পুলিশকে সতর্ক করেছিল তার পরিবার

২৪ ঘণ্টার ব্যবধানে দেশে স্বর্ণের দামে আবারও বড় পতন

জাল নোট রোধে নতুন আইন ও নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী

কিশোরকে যৌন নিপীড়ন: বিশ্বকাপ প্যানেল থেকে রেফারিকে বাদ দিল ফিফা

বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নৌযান চলাচল বন্ধ

আরও এক হজযাত্রীর মৃত্যু, সৌদি আরব পৌঁছেছেন ৩৮২০৭

হেপাটাইটিস নির্মূলে বিশ্ব খুব ধীরগতিতে এগোচ্ছে: ডব্লিউএইচও

নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ

ঢাকায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার আভাস, তাপমাত্রাও বাড়তে পারে

এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার বিষয় সহযোগিতা স্মারকে যুক্ত

৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি

কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় দশম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার

২৯ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

ইরানের ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

শেরে- ই - বাংলা একে ফজলুল হকের কর্মময় জীবন শীর্ষক সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত