ই-পেপার সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

হরমুজ প্রণালি খুলছে, কাউকে আর কখনও টোল দিতে হবে না: ট্রাম্প

আমার বার্তা অনলাইন:
১৫ জুন ২০২৬, ১০:৩৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তির ফলাফল হিসেবে আগামী ১৯ জুন শুক্রবার থেকে হরমুজ প্রণালি ফের খুলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রণালি ব্যবহারের জন্য কোনো দেশকে আর টোল দিতে হবে না বলেও উল্লেখ করেছেন তিনি।

গতকাল রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “শুক্রবার (১৯ জুন) যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তি স্বাক্ষরের পর মাইন অপসারণের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। অপসারণ শেষ হওয়ার পর বাণিজ্যিক জাহাজগুলোর জন্য পুরোপুরি উন্মুক্ত হবে হরমুজ। আর একটি কথা, হরমুজ প্রণালি ব্যবহারের জন্য কখনও কাউকে আর টোল দিতে হবে না।”

রোববার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে টেলিফোনে সাক্ষাৎকার দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সাক্ষাৎকারেও একই কথা বলেছেন তিনি।

উল্লেখ্য, পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে সংযুক্ত করা ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ জলপথ। জ্বালানি পণ্যের বৈশ্বিক বাজারের মোট সরবরাহের এক প্রায় পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বেঁধে যাওয়ার পর থেকে এই প্রণালির ওপর অবরোধ জারি করে ইরান। অবরোধ নিশ্চিতভাবে কার্যকর করতে প্রণালির বিভিন্ন জায়গায় জলমাইন পাতে দেশটির প্রতিরক্ষা বাহিনী। সেই সঙ্গে ইরানের পার্লামেন্টে এই মর্মে আইন পাস হয় যে এই প্রণালি দিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ চলাচল করতে পারবে না; অন্যান্য যেসব দেশের বাণিজ্যিক জাহাজ চলাচল করবে, সেসব জাহাজকে অবশ্যই ইরানের সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে এবং টোল দিতে হবে।

ইরানের এই পদক্ষেপের কারণে ব্যাপক ব্যাঘাত ঘটে আন্তর্জাতিক জ্বালানি পণ্যের বাজারে। প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ তেলের সরবরাহ কমে যায় আন্তর্জাতিক বাজারে, ফলে দেশে দেশে দেখা দেয় মূল্যস্ফীতি। বিশ্বের বিভিন্ন দেশ ইরানকে অবরোধ তুলতে আহ্বান জানালেও তেহরান তার অবস্থানে অনড় থাকার সিদ্ধান্ত নয়।

এদিকে ইরানে টানা ৪০ দিন সংঘাতের পর ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র; সেই সঙ্গে ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে জারি করে পাল্টা অবরোধ। মার্কিন অবরোধের ফলে ইরানের বন্দরগুলো থেকে জাহাজ ছেড়ে যাওয়া কিংবা নতুন জাহাজ বন্দরে পৌঁছানোর পথ বন্ধ হয়ে যায়। ফলে ইরানের পক্ষেও হরমুজ প্রণালি ব্যবহার করা অসম্ভব হয়ে পড়ে।

পাকিস্তান এবং কাতারের ব্যাপক কূটনৈতিক তৎপরতার জেরে অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে আসতে রাজি হয় ইরান; চুক্তির শর্ত অনুযায়ী ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনার জন্য আগামী ৬০ দিন সময় পাবেন দুই দেশের সরকারি প্রতিনিধিরা এবং ইরান হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত করে দেবে, পেতে রাখা জলমাইনও অপসারণ করবে। গতকাল রোববার ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। - সূত্র : সিএনএন, বিবিসি

আমার বার্তা /জেএইচ

ভারতের অনুমোদন না মেলায় নেপাল থেকে অতিরিক্ত বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

নেপাল থেকে বাংলাদেশের অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির অনুমোদন আটকে দিয়েছে ভারত। ফলে দীর্ঘ প্রতীক্ষার

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় চালক ও ১১ যাত্রীর সবাই নিহত

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের বাটলার শহরে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় চালক এবং ১১ জন যাত্রীর সবাই

শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করতে পারে যুক্তরাজ্য

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের শক্তিশালী ৪ দেশ

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সংঘাত থেকে সরে শান্তিচুক্তিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। বহুল প্রতীক্ষিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'দেশ মাদকমুক্ত না হলে বাজেট কোনো উপকারে আসবে না'

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদি ফের গ্রেফতার

ভারতের অনুমোদন না মেলায় নেপাল থেকে অতিরিক্ত বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, মুখ খুললেন না

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় চালক ও ১১ যাত্রীর সবাই নিহত

শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করতে পারে যুক্তরাজ্য

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের শক্তিশালী ৪ দেশ

কৃষিতে বাজেট বাড়ালেও কমছে উৎপাদনশীলতা, বড় ভাগ পাচ্ছেন ধনী কৃষকরা

বেনজীরকে দেশে এনে শাস্তি দেয়াই হবে প্রকৃত অর্জন: জামায়াত আমির

বেনজীরকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

চট্টগ্রামে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তিতে বিশ্বজুড়ে স্বস্তি, প্রশংসায় ভাসছে পাকিস্তান

ব্রাজিলের ১-৭, কুরাসাওয়ের ১-৭ : স্কোর একই, তবে বাস্তবতা ভিন্ন

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে

দেশের বাজারে এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা

কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ শ্যালক-দুলাভাই আটক

হরমুজ প্রণালি খুলছে, কাউকে আর কখনও টোল দিতে হবে না: ট্রাম্প