ই-পেপার মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প

আমার বার্তা অনলাইন:
১৬ জুন ২০২৬, ০৯:১৮

ইরানের সঙ্গে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া এই চুক্তির বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে। একই সঙ্গে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কারিগরি আলোচনা শুরু করার পরিকল্পনা রয়েছে।

সোমবার জি-৭ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। সবকিছুই সম্পন্ন হয়েছে।’

একই সময়ে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারাও চুক্তির কিছু বিষয় প্রকাশ করেন। তাদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। ওই দিনই জেনেভায় আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর হবে।

তারা জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এ সপ্তাহেই কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার বা জব্দকৃত সম্পদ মুক্ত করার বিষয়টি নির্ভর করবে ইরান চুক্তির শর্ত পূরণ করছে কি না তার ওপর।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স সোমবার সিএনএনকে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) প্রায় দেড় পৃষ্ঠার একটি সাধারণ নথি। এর অনেক বিস্তারিত বিষয় ভবিষ্যৎ আলোচনায় নির্ধারিত হবে।

ভ্যান্স বলেন, ‘বিভিন্ন বিষয়ে আমাদের কারিগরি আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। তবে এই সমঝোতা স্মারক এমন একটি কাঠামো তৈরি করেছে, যার মাধ্যমে ইরান নিজেদের দায়বদ্ধতা পূরণ করলে চুক্তির সুবিধা পাবে।’

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানান, নথির প্রথম অনুচ্ছেদে ইরান ‘আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা’ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে তথাকথিত ‘সন্ত্রাসী সংগঠনগুলোর’ অর্থায়ন বন্ধ করাও অন্তর্ভুক্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান যাচাইযোগ্যভাবে প্রতিশ্রুতি দেবে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।’

মার্কিন কর্মকর্তারা জানান, ট্রাম্প, ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ডিজিটাল পদ্ধতিতে চুক্তিতে স্বাক্ষর করেছেন।

তাদের মতে, বুধবারের মধ্যেই চুক্তির আরো বিস্তারিত প্রকাশ করা হতে পারে। তবে ট্রাম্প বলেছেন, শুক্রবারের আনুষ্ঠানিক অনুষ্ঠানের পর পুরো চুক্তিপত্র ‘খুব শিগগির’ প্রকাশ করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটি অত্যন্ত শক্তিশালী একটি দলিল। আমি চাই এটি প্রকাশ করা হোক। সম্ভবত খুব শিগগিরই তা হবে।’

চুক্তির আওতায় যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হবে। এ সময়ের মধ্যে উভয় পক্ষ একটি চূড়ান্ত চুক্তির বিস্তারিত নিয়ে আলোচনা করবে।

রোববার এই অগ্রগতির ঘোষণা দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, এতে লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

তবে মার্কিন কর্মকর্তারা জানান, লেবানন যুদ্ধবিরতি কাঠামোর অন্তর্ভুক্ত হলেও লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার চুক্তির শর্ত নয়। তাদের মতে, ইসরায়েল আত্মরক্ষার অধিকার বজায় রাখবে।

সোমবার সন্ধ্যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, লেবানন, সিরিয়া ও গাজায় নিরাপত্তা অঞ্চলগুলোতে ইসরায়েলি বাহিনী ‘যতদিন প্রয়োজন’ অবস্থান করবে এবং হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার স্বাধীনতা বজায় রাখবে।

তিনি আরো বলেন, চুক্তি হোক বা না হোক, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

নেতানিয়াহুর এই বক্তব্যের আগে লেবাননের গণমাধ্যম দক্ষিণ লেবাননে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় প্রাণহানির খবর দেয়। শান্তিচুক্তির ঘোষণা দেওয়ার পর এটিই ছিল প্রথম হামলা। এর জবাবে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো তথ্য জানায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

এর আগে গত রোববার ট্রাম্প বলেন, তিনি ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে প্রাথমিক চুক্তি স্বাক্ষরের পর হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা জানান।

সোমবার সামাজিক মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ‘হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে। অনেক জাহাজ তেল বোঝাই অবস্থায় সেখান থেকে বেরিয়ে যাচ্ছে।’

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে সামরিক অভিযান বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ইরানি গণমাধ্যম এই চুক্তিকে ইরানের বিজয় হিসেবে তুলে ধরেছে।

গারিবাবাদি বলেন, প্রাথমিক চুক্তিতে পৌঁছাতে কাতারের মধ্যস্থতাকারীরা তেহরানে প্রায় ১৪ থেকে ১৫ ঘণ্টা দীর্ঘ আলোচনা চালিয়েছেন।

ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার দাবি করেছে, ইরানি জনগণ, সশস্ত্র বাহিনী এবং আঞ্চলিক মিত্ররা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দেখিয়ে দিয়েছে যে ‘তাদের (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) ‘পরাজয় মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।’

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের প্রতি তাদের ‘গভীর অবিশ্বাস’ এখনো রয়েছে এবং এই চুক্তি ‘উত্তেজনা কমানোর পথে কেবল একটি পদক্ষেপ’ মাত্র।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, তিনি আশা করেন এই সমঝোতা বাস্তব পদক্ষেপে রূপ নেবে এবং সহিংসতার চক্রের স্থায়ী অবসান ঘটাবে। সূত্র: বিবিসি।

আমার বার্তা/এমই

নেতানিয়াহুর জন্য রাজনৈতিক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এক গভীর রাজনৈতিক ও নিরাপত্তা

ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ জন

ক্যালিফোর্নিয়ায় মার্কিন ঘাঁটিতে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত। কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার সকালে

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে ব্রিটেন

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার

ভারতের অনুমোদন না মেলায় নেপাল থেকে অতিরিক্ত বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

নেপাল থেকে বাংলাদেশের অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির অনুমোদন আটকে দিয়েছে ভারত। ফলে দীর্ঘ প্রতীক্ষার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংশোধন নয়, সংস্কারে বিশেষ কমিটি চায় বিরোধী দল

ছিনতাইকারী চাপাতির কোপে আদাবর থানার ওসি-এসআইকে জখম

দিকপাল চলচ্চিত্রকার ও সাংবাদিক ফজলুল হক এবং তাঁর সাংস্কৃতিক বলয়

যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে

পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা বন্ধ করে গাছ লাগানোর সিদ্ধান্ত: সেতুমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: মির্জা ফখরুল

শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র আদিতমারী, ওসিসহ আহত ৩০

সেপ্টেম্বর বা অক্টোবরে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন: ফখরুল

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড দিলো ডিএসসিসি

ঢাকা মহানগরীতে দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটার

মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী

হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪২: স্বাস্থ্য অধিদপ্ত

বিশ্বকাপ ফুটবলে কোন দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

তিউনিসিয়ার দায়িত্বে এলেন আর্জেন্টিনাকে হারানো সেই কোচ

প্রধানমন্ত্রীর বেইজিং সফরের আগেই দৃশ্যমান হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল

দেশের আরও ১০ জেলা রেল যোগাযোগের আওতায় আসছে: রেলমন্ত্রী

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না: মির্জা ফখরুল

এআই মামলা ঘিরে বিআরটিএর নামে প্রতারণা, ওটিপি নিয়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

টেকনাফে ৬ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের