ই-পেপার মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

পিছিয়ে পড়ে সৌদি আরবের সঙ্গে হার এড়ালো সাবেক চ্যাম্পিয়ন উরুগুয়ে

আমার বার্তা অনলাইন:
১৬ জুন ২০২৬, ০৯:২৭

সোমবার বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে নিশ্চিত হার এড়ালো উরুগুয়ে। ম্যাচের শেষ দিকে ম্যাক্সি আরাহুর গোলে ১-১ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছাড়ে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

২০২২ সালের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে হারিয়ে চমকে দিয়েছিল সৌদি আরব। সোমবারও তারা আরেকটি অঘটনের জন্ম দেওয়ার পথেই ছিল। ৪১তম মিনিটে আব্দুল্লাহ আল-আমরির গোলে এগিয়ে যায় সৌদিরা। তবে ম্যাচের ৮০তম মিনিটে উইঙ্গার আরাহু গোল করে উরুগুয়েকে রক্ষা করেন।

সৌদি আরব অবশ্য পুরো ১ পয়েন্ট পাওয়ার জন্য তাদের গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসের কাছে ঋণী থাকবে। এই ড্রয়ের ফলে ১৯৯৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে যাওয়ার স্বপ্ন দেখতেই পারে দলটি।

১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্বকাপজয়ী উরুগুয়ে ফেবারিটের মতোই ম্যাচ শুরু করে। ম্যাচের ৫ মিনিটেই আরাহুর একটি শট সৌদি গোলরক্ষক আল-ওয়াইস আটকে দেন। ৩০ মিনিটে ফেদেরিকো ভিনাসের একটি দুর্দান্ত হেডও রুখে দেন তিনি। তবে প্রথমার্ধে উরুগুয়ের আক্রমণে যেমন ধার ছিল না, তেমনই রক্ষণভাগেও কিছুটা খামখেয়ালিপনা দেখা গেছে।

অন্য দিকে, সৌদি আরবের কোচ জর্জিওস দোনিস ম্যাচের আগেই বলেছিলেন তার দল সাহসের সঙ্গে খেলবে। মাঠেও তেমনটাই দেখা গেছে। ৩৬তম মিনিটে লেফট ব্যাক মোতেব আল-হারবি বল নিয়ে মিডফিল্ড দিয়ে এগিয়ে যাওয়ার সময় বক্সের বাইরে ফাউলের শিকার হন। এর কিছুক্ষণ পরেই ৪১তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে মোহাম্মদ কান্নো হেড করেন। উরুগুয়ের গোলরক্ষক ফের্নান্দো মুসলেরা সেটি প্রথমবার ঠেকিয়ে দিলেও ফিরতি বলে আল-আমরি সহজেই গোল করে সৌদি আরবকে এগিয়ে নেন।

১-০ তে পিছিয়ে থেকে বিরতির পর উরুগুয়ে কোচ বিয়েলসা দলে দুটি পরিবর্তন আনেন। এরপরই উরুগুয়ের খেলায় গতি ফেরে। তারা উইং ব্যবহার করে সৌদি আরবের বক্সে একের পর এক ক্রস বাড়াতে থাকে। ৬০তম মিনিটে ম্যানুয়েল উগার্তের একটি শট পোস্টে লেগে ফিরে আসলে সমতায় ফেরা হয়নি উরুগুয়ের।

তবে ম্যাচের ৮০তম মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পায় উরুগুয়ে। পুরো ম্যাচে বাতাসে দারুণ খেলা ভিনাসের একটি হেড সৌদি গোলরক্ষক আটকে দিলেও বল পেয়ে যান আরাহু। চমৎকার নিয়ন্ত্রণে বলটি কাছের পোস্ট দিয়ে জালে জড়াতে ভুল করেননি এই উইঙ্গার।

ম্যাচের শেষ দিকে উরুগুয়ে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে ফেদেরিকো ভালভার্দে ও হোসে মারিয়া হিমেনেজের দুটি জোরালো শট সৌদি গোলরক্ষক আল-ওয়াইস চমৎকারভাবে বাঁচিয়ে দিলে ১-১ গোলের ড্রয়ে শেষ হয় ম্যাচ।

আমার বার্তা/এমই

৯০ মিনিটেই ভাগ্য বদল, ৪৫ হাজার থেকে ৭ মিলিয়ন ফলোয়ার ভোজিনহার

বিশ্বকাপ ফুটবলের মঞ্চ যে রাতারাতি কাউকে বৈশ্বিক তারকা বানিয়ে দিতে পারে, এর বড় প্রমাণ মিলল

তিউনিসিয়ার দায়িত্বে এলেন আর্জেন্টিনাকে হারানো সেই কোচ

বিশ্বকাপে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর তিউনিসিয়া জাতীয় ফুটবল দল তাদের কোচ সাবরি লামুশিকে

১৬ বছর পর বিশ্বকাপে ফিরে ইরানকে রুখে দিলো নিউজিল্যান্ড

১৬ বছর পর বিশ্বকাপে ফেরা নিউজিল্যান্ড কঠিন পরীক্ষা নিয়েছে ইরানের। যুদ্ধ পরিস্থিতি ও অনিশ্চয়তা পেরিয়ে

আত্মঘাতী গোলে জয় হাতছাড়া, বেলজিয়ামের সঙ্গে ড্র মিশরের

জয়ের স্বপ্ন দেখিয়েও শেষ পর্যন্ত তিন পয়েন্ট পাওয়া হলো না মিশরের। ম্যাচজুড়ে দারুণ লড়াই করে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯০ মিনিটেই ভাগ্য বদল, ৪৫ হাজার থেকে ৭ মিলিয়ন ফলোয়ার ভোজিনহার

ধর্ষণ মামলায় ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

৬.৫ শতাংশের পরিবর্তে ৩.৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিচ্ছে ফিচ

বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় বেনজীর আহমেদকে ফেরাতে চেষ্টা করছে দুদক

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর

অতিরিক্ত কমিশনার পদে একযোগে ১৩ কর কর্মকর্তার পদোন্নতি

গণমাধ্যম কমিশন হবে ফ্যাসিবাদ-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান

প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

এমপিদের অফিসের জন্য উপজেলা প্রতি বরাদ্দ ৬ লাখ: স্থানীয়সরকার মন্ত্রী

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে : স্পিকার

এনবিআর কর্মকর্তার সম্পদের পাহাড়: হাজার কোটি লুট করে পালালেন শহিদুল

সংবিধান সংশোধন নয়, সংস্কারে বিশেষ কমিটি চায় বিরোধী দল

ছিনতাইকারী চাপাতির কোপে আদাবর থানার ওসি-এসআইকে জখম

দিকপাল চলচ্চিত্রকার ও সাংবাদিক ফজলুল হক এবং তাঁর সাংস্কৃতিক বলয়

যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে

পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা বন্ধ করে গাছ লাগানোর সিদ্ধান্ত: সেতুমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: মির্জা ফখরুল

শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র আদিতমারী, ওসিসহ আহত ৩০

সেপ্টেম্বর বা অক্টোবরে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন: ফখরুল

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড দিলো ডিএসসিসি