ই-পেপার বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

ইরানের তেল রপ্তানিতে আবারও মার্কিন নিষেধাজ্ঞা

আমার বার্তা অনলাইন:
০৮ জুলাই ২০২৬, ১১:১৪
আপডেট  : ০৮ জুলাই ২০২৬, ১১:১৯

ইরানের তেল রপ্তানিতে আবারও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে জাহাজে হামলার পর দেশটি এ পদক্ষেপ নিয়েছে। এ ছাড়া ইরানের বিভিন্ন অঞ্চলে ব্যাপক হামলা চালানো হয়েছে। বুধবার (৮ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন এক কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালিতে জাহাজের ওপর ইরানের হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এ ঘটনার জন্য তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে।

রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এ ঘোষণার পর তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ভঙ্গুর চুক্তির অংশ হিসেবে মার্কিন অর্থ বিভাগ গত মাসে ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল রপ্তানির অনুমোদন দিয়েছিল। মঙ্গলবার ওই অনুমোদন প্রত্যাহারের ফলে সেই সময়সীমা কমে ১৭ জুলাই পর্যন্ত নির্ধারিত হয়েছে।

ব্রিটিশ নৌবাহিনী-সংশ্লিষ্ট সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালির ভেতরে ও আশপাশে তিনটি ট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে আক্রান্ত হয়েছে। এরপর যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে। তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এসব হামলার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় এখনো কেউ দায় স্বীকার করেনি।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, সর্বশেষ উত্তেজনা সত্ত্বেও আলোচকরা ইরানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলা এবং মার্কিন পদক্ষেপের ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক বোঝাপড়া নড়বড়ে হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে আরও প্রতিশোধমূলক পদক্ষেপ বৃহত্তর চুক্তি নিয়ে আলোচনাকে ব্যাহত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে আরেক মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরান তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে বলে প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে।

ইরান ও ওমানের মধ্যবর্তী সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথ। যুদ্ধের আগে প্রতিদিন বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের চালানের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে যাতায়াত করত।

তেল রপ্তানি ইরানের আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। এ খাত থেকে দেশটি শত শত কোটি ডলার বৈদেশিক মুদ্রা আয় করে। এই অর্থ সরকারি ব্যয় নির্বাহ এবং বছরের পর বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞার কারণে দুর্বল হয়ে পড়া অর্থনীতিকে সহায়তা করতে ব্যবহৃত হয়ে আসছে।

বিধিনিষেধ সত্ত্বেও তেহরান সাম্প্রতিক বছরগুলোতে প্রধানত চীনে তেল রপ্তানি বাড়াতে সক্ষম হয়েছে। এর ফলে তেল বিক্রি দেশটির অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ লাইফলাইনে পরিণত হয়েছে।

সূত্র: রয়টার্স

ইসরায়েলকে উপেক্ষা করে তুরস্ককে এফ–৩৫ দিচ্ছেন ট্রাম্প, ঠেকাতে মরিয়া নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের কাছে এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বিক্রির বিষয়টি বিবেচনা করছেন বলে জানানোর

নাজাফে খামেনির শোক র‍্যালি, লাখো মানুষের ভিড়

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ ইরাকের নাজাফে পৌঁছেছে। শহরটিতে একটি শোক র‌্যালির

সমুদ্রপথে ইতালিতে পৌঁছানোর শীর্ষে বাংলাদেশি অভিবাসীরা

চলতি বছরের শুরু থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি

খামেনির দাফন প্রক্রিয়ার মধ্যেই ইরানের ৮০ লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন প্রক্রিয়ার মধ্যে দেশটিতে ব্যাপক হামলা চালিয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকদের অবরোধ, যানবাহনের দীর্ঘ সারি

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে এখনও দেড় ফুট পানি, ট্রেন চলাচল বন্ধ

প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা

মাঠে বসেই মেসিদের ‘ঐতিহাসিক জয়’ উপভোগ করলেন নাঈম-নাদিয়া

ইসরায়েলকে উপেক্ষা করে তুরস্ককে এফ–৩৫ দিচ্ছেন ট্রাম্প, ঠেকাতে মরিয়া নেতানিয়াহু

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ

নাজাফে খামেনির শোক র‍্যালি, লাখো মানুষের ভিড়

দেশের ১৯ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ১ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রামের বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

পর্যবেক্ষকদের সুপারিশ পর্যালোচনা করে সংস্কারে অগ্রাধিকার দেবে ইসি

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

টানা বৃষ্টিতে সাজেকের সঙ্গে সারা দেশের যানচলাচল বন্ধ

ইউরোপের সংসদে ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-ভিয়েতনাম

চট্টগ্রামে ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় এনসিপি নেতার মৃত্যু

আর্জেন্টিনার জয় নিয়ে তুমুল বিতর্ক, কাঠগড়ায় ফরাসি রেফারি

ইরানের তেল রপ্তানিতে আবারও মার্কিন নিষেধাজ্ঞা

সমুদ্রপথে ইতালিতে পৌঁছানোর শীর্ষে বাংলাদেশি অভিবাসীরা

বৃষ্টির দাপট থাকবে আরও তিন দিন, চট্টগ্রামে জলাবদ্ধতা-ভূমিধসের শঙ্কা