ই-পেপার রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ওয়্যারহাউসে আগুন, ৮ শ্রমিক নিহত

আমার বার্তা অনলাইন:
১৯ জুলাই ২০২৬, ১৩:২৩

ইউক্রেনের বিস্ফোরকবাহী ড্রোনের একাধিক হামলায় রাশিয়ার মস্কো ও তামবভ অঞ্চলে আটজন নিহত হয়েছেন। এ হামলায় কয়েকটি বড় গুদামে আগুন ধরে যায় এবং কয়েক ঘণ্টা ধরে আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে থাকে।

রাশিয়ার ভূখণ্ডে সাম্প্রতিক মাসগুলোতে হামলা বাড়িয়েছে ইউক্রেন। কিয়েভ বলছে, রাশিয়ার দীর্ঘদিনের হামলার জবাব হিসেবেই এসব পালটা আক্রমণ চালানো হচ্ছে।

ইউক্রেন এই অভিযানকে ‘দূরপাল্লার নিষেধাজ্ঞা’ হিসেবে উল্লেখ করেছে। এর আগে দেশটি মূলত রাশিয়ার তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার ফলে বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী দেশটিতে জ্বালানি সংকট তৈরি হয়েছে।

এবার ইউক্রেন রাশিয়ার সবচেয়ে বড় অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের দুটি গুরুত্বপূর্ণ গুদামে হামলা চালিয়েছে। এতে রাতের শিফটে কাজ করা আটজন কর্মী নিহত হন এবং গুদামগুলো প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

ওয়াইল্ডবেরিজের প্রধান নির্বাহী কর্মকর্তা তাতিয়ানা কিম বলেন, ‘এটি আমাদের প্রতিষ্ঠান ও দেশের জন্য ভয়াবহ একটি রাত। এই কষ্ট ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।'

মস্কোয় ধোঁয়া ও ক্ষয়ক্ষতি

শনিবার সকালে মস্কোর আকাশে ঘন কালো ধোঁয়া দেখা যায়, যা বিকেল পর্যন্ত স্থায়ী ছিল বলে জানা গেছে। মস্কো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত তামবভ অঞ্চলের গভর্নর ইভগেনি পারভিশভ জানান, শত্রুপক্ষের ড্রোন হামলায় একটি ওয়াইল্ডবেরিজ লজিস্টিক সেন্টারে সাতজন রাতের শিফটের কর্মী নিহত হয়েছেন।

মস্কো অঞ্চলে একটি তেল ডিপো এবং আরেকটি ওয়াইল্ডবেরিজ গুদামেও হামলা হয়েছে বলে জানান আঞ্চলিক গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ। তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মস্কো অঞ্চলের এলেকট্রোস্টাল এলাকায় আগুন নেভানোর কাজ চলছিল। তামবভ অঞ্চলের আগুন পরে নিয়ন্ত্রণে আনা হয়। এলেকট্রোস্টালে একটি খালি কিন্ডারগার্টেনও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সেখানে কেউ হতাহত হয়নি।

দুই অঞ্চলের হামলায় প্রায় ৬০ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মস্কোর দিকে শত শত ড্রোন হামলা

রাশিয়ার রাজধানী মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাতের বেলায় মস্কো অঞ্চলের দিকে ৩৭০টির বেশি ড্রোন পাঠানো হয়েছিল। তিনি আরও বলেন, ১১ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত মস্কোর দিকে আসা প্রায় ১ হাজার ৮৯২টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করা হয়েছে।

সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

সৌদি আরবকে নিজস্ব মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিয়ে একটি পারমাণবিক চুক্তির খসড়া তৈরি করা হয়েছে।

ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা

তেহরান ও ওয়াশিংটনের মাঝে চলমান চরম উত্তেজনার মাঝে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা

ভেনেজুয়েলায় ভূমিকম্প, সামরিক অভিযানে ধীরগতি ও সমন্বয়হীনতার অভিযোগ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর উদ্ধার অভিযানে সেনাবাহিনীর কার্যক্রমে ধীরগতির অভিযোগ করছেন বাসিন্দারা। দেশটিতে দুর্যোগের শুরুর

ইউক্রেন যুদ্ধে পাল্টে গেছে রাশিয়ার অর্থনীতি, লেনদেনে বাড়ছে কূটকৌশল

ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার অর্থনীতি অনেকটাই বদলে গেছে। দেশটিতে চার বছরের বেশি সময় ধরে চলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করেই জবাবদিহি সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

আ.লীগ ঘনিষ্ঠ থেকে ‘যুবদল নেতা’ পরিচয় দিয়ে দাপট, চাঁদা না দিলেই গুলি

যুবককে কুপিয়ে হত্যা: ২১ বছর পর ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশ নতুন যাত্রা শুরু করেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, ১৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

জাবেদের ফ্ল্যাটে মিললো ৩০০ কোট, ৫৩২ টাই ও ৮ বিলাসবহুল গাড়ির চাবি

সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মে-জুন মাসের অনুদানের টাকা ব্যাংকে হস্তান্তর

ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

সংসদীয় গণতন্ত্র জোরদারে ডেপুটি স্পিকার-ইউএনডিপির মতবিনিময়

৭১-এর বিরোধীদের বিরোধী দলে দেখতে লজ্জা লাগে: হারুনুর রশিদ

জুলাই মাসের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের প্রবাসী আয়

প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা গবেষণায় পাবেন ২ লাখ টাকা

জামালপুরে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত

আজ এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ২২ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ১৩

শাহজালাল বিমানবন্দরে ফলের বক্স থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার

সংগ্রাম শেষ হয়নি, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার কাজ শুরু হয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

অবশেষে সচল ফেসবুক: দুই ঘণ্টার বিভ্রাট কাটল

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৫১: স্বাস্থ্য অধিদপ্তর