ই-পেপার সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে তেলের বড় দরপতন

আমার বার্তা অনলাইন:
০৩ আগস্ট ২০২৬, ১০:১৬

আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৪ ডলারেরও বেশি কমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা দেওয়ার পরই তেলের দামে বড় পতন দেখা যায়।

এর আগে ইরানে হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর শর্তে তিনি তেহরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন মাত্রার সামরিক শক্তি প্রয়োগের জন্য প্রস্তুত ছিল।

তবে তিনি বলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে, কারণ একটি সম্ভাব্য চুক্তির মৌলিক কাঠামো বা রূপরেখা নিয়ে সমঝোতা হয়েছে।

ট্রাম্পের দাবি অনুযায়ী, সম্ভাব্য ওই চুক্তির আওতায় হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখা হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানো হবে।

তিনি আরও বলেন, ‘বিশ্বের কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে আমি হামলা বাতিল করতে সম্মত হয়েছি, তবে শর্ত হলো দ্রুত একটি চুক্তি সম্পন্ন হতে হবে।’

ট্রাম্পের এ ঘোষণার পরই আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, রোববার রাত ১১টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ৪.০৮ ডলার বা ৪.৬৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩.৮৫ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪.০১ ডলার বা ৪.৭৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০.৬৬ ডলারে দাঁড়ায়।

এর আগে গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আবারও হামলা শুরু করলে এবং তেহরানের বাহিনী ওমান উপকূলের কাছে কয়েকটি তেলবাহী জাহাজে হামলা চালালে দুই ধরনের তেলের দামই ২০ শতাংশের বেশি বেড়ে গিয়েছিল।

আমার বার্তা/এমই

শান্তি উদ্যোগের মধ্যেও গাজায় থামছে না ইসরায়েলি হামলা, একদিনে নিহত ১৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শান্তি প্রচেষ্টার ঘোষণার মধ্যেও গাজায় থামেনি ইসরায়েলি হামলা। রোববার ভোর

সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত অন্তত ৩৫ জন

আফ্রিকার দেশ সুদানের উত্তর দারফুর অঞ্চলের ‘গারা আল-জাওয়াইয়া’ গ্রামে ঐতিহ্যবাহী একটি গ্রামীণ আদালতের চত্বরে সেনাবাহিনীর

ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির স্থানীয় সময় সোমবার বিকেল থেকে

ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে দীর্ঘায়িত সংঘাতের জেরে মার্কিন সামরিক বাহিনী ও অস্ত্রভান্ডারের ওপর তৈরি হওয়া অভূতপূর্ব চাপের মুখে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন এ টি এম আব্দুল বারী ড্যানী

খাদ্য বান্ধব কর্মসূচি শুরু: ৫৫ লাখ কার্ডধারী পাবেন ১৫ টাকায় ৩০ কেজি চাল

নিরাপদ অভিবাসনে আইওএমের সহযোগিতার আহ্বান বাংলাদেশের

শান্তি উদ্যোগের মধ্যেও গাজায় থামছে না ইসরায়েলি হামলা, একদিনে নিহত ১৯

ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে তেলের বড় দরপতন

চট্টগ্রামে গ্যাস সংকটে নিভেছে চুলা, কমেছে উৎপাদন, বেড়েছে লোডশেডিং

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে ম্যান মেড ফাইবারের সম্ভাবনা

সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত অন্তত ৩৫ জন

ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

৩ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

শাহজালাল বিমানবন্দরে বিমান চলাচলে ঝুঁকিপূর্ণ ৩২৫ বহুতল ভবন

কোকেনসহ বিভিন্ন ধরনের মাদকের চালান আসছে দেশে

তরুণ উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার

নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা

প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখছে সরকার: হুমায়ুন ক‌বির

তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা

চাঁদপুরে মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরণে জনসচেতনতামূলক আলোচনা সভা

সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না: মির্জা ফখরুল

সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল