ই-পেপার রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় ৬ জনের মৃত্যু

আমার বার্তা অনলাইন:
১৬ আগস্ট ২০২৬, ১২:৪১

যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ইন্ডিয়ানায় এক শক্তিশালী ঝড় ও আকস্মিক বন্যায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) স্থানীয় রাজ্য কর্মকর্তাদের বরাতে জানা যায়, দুই দিনের ভারী বর্ষণ ও নজিরবিহীন বন্যায় ঘরবাড়িতে পানি উঠার পাশাপাশি রাজ্যজুড়ে জরুরি সেবা প্রদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

রোববার (১৬ আগস্ট) এনবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানান যায়।

এনবিসি নিউজের ড্রোন ফুটেজে দেখা যায়, ইন্ডিয়ানাপোলিসের র‍্যাভেনউড এলাকার সড়কগুলো ঘোলাটে পানির নিচে তলিয়ে গেছে। বাসাবাড়ির সামনের দরজা পর্যন্ত পানি ওঠায় বাসিন্দারা কায়াক ও ছোট নৌকায় করে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বহু গাড়ি পানির নিচে পুরোপুরি নিমজ্জিত রয়েছে।

ইন্ডিয়ানার গভর্নর মাইক ব্রাউন এক বিবৃতিতে শোক প্রকাশ করে বলেন, ‘ঝড়ে প্রাণ হারানো আমাদের নাগরিকদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। সবাই অনুগ্রহ করে বন্যাকে গুরুত্বের সঙ্গে নিন এবং প্লাবিত এলাকা থেকে দূরে থাকুন।’

তিনি আরও জানান, শহরটিতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত না হলেও হোয়াইট নদীর উচ্চ অববাহিকায় প্রায় ৬ থেকে ১২ ইঞ্চি বৃষ্টিপাতের কারণে সেই পানি গড়িয়ে নিচে নেমে এসে ইন্ডিয়ানাপোলিস প্লাবিত করেছে।

পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় ও ন্যাশনাল গার্ডের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ইন্ডিয়ানাপোলিস ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র রিতা রিথ জানান, হোয়াইট নদীর আশেপাশের এলাকা থেকে এ পর্যন্ত ৯১ জন মানুষ ও ৪৫টি পোষা প্রাণীকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। মারিয়ন কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিষয়ক পরিচালক জ্যাকব স্পেন্স এই বন্যাকে শতাব্দীর অন্যতম রেকর্ড সৃষ্টিকারী প্রলয়ঙ্করী ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

সংবাদমাধ্যম জানায়, ডেলওয়ার কাউন্টিতে পানিতে ভেসে যাওয়া গাড়ির ভেতর থেকে এক ৫৮ বছর বয়সী নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া জেনিংস, হোয়াইট, পোর্টার ও লা পোর্টে কাউন্টিতে পৃথক চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইন্ডিয়ানার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

জাতীয় আবহাওয়া সংস্থার তথ্যমতে, কিছু এলাকায় ৪৮ ঘণ্টায় ১১ ইঞ্চির বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অ্যান্ডারসন ও নোবেলেসভিল এলাকায় হোয়াইট নদীর পানি ২৪ ফুটের বেশি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা ১৯১৩ সালের তৈরি করা ঐতিহাসিক রেকর্ডকে ছাড়িয়ে গেছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের অবিলম্বে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে সিটি কর্তৃপক্ষ।

জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার কোটি রুপি

জার্মানির কাছ থেকে ৬টি অ্যাডভান্সড কনভেনশনাল সাবমেরিন ক্রয় করতে যাচ্ছে ভারত। এ জন্য প্রাথমিক বাজেট

তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে: এরদোয়ান

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে বলে

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, মাত্রা ৬ দশমিক ৯

৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প এবং তার পর পর ৩৪১টি পরাঘাত বা ‘আফটার শক’-এর মাত্র

মস্কোতে ড্রোন হামলার জবাবে কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত ১৩

রাশিয়ার মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোর অটোমোবাইল রিং রোড (MKAD)–এর কাছে ড্রোন হামলায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিস্ট সরকার বিদ্যুতে চুরির ভান্ডার তৈরি করেছিল: প্রতিমন্ত্রী আজাদ

অস্ট্রেলিয়ায় শান্তদের ঐতিহাসিক জয়ে ক্রীড়ামন্ত্রী ও বাফুফের অভিনন্দন

জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার কোটি রুপি

তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে: এরদোয়ান

অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

ট্রাইব্যুনালে লতিফ-রুপাসহ ৯ আসামি, ফের শুনানি ৩ সেপ্টেম্বর

সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই: গয়েশ্বর

জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

ঐতিহাসিক জয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ টেবিলে বাংলাদেশের উন্নতি

যেকোনো ফরম্যাটেই বাংলাদেশের এটিই সবচেয়ে বড় জয়: শান্ত

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় ৬ জনের মৃত্যু

ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

জয়পুরহাটে চোর সন্দেহে যুবকের মৃত্যু, গ্রেপ্তার ৪

চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ

আমার দেখা টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়: মাশরাফি

অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত-পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, মাত্রা ৬ দশমিক ৯

মস্কোতে ড্রোন হামলার জবাবে কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত ১৩

রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ