ই-পেপার রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত-পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ

আমার বার্তা অনলাইন:
১৬ আগস্ট ২০২৬, ১২:১২

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। মাত্র তিনটি টেস্ট খেলেই অস্ট্রেলিয়ার ঘরের মাঠে জয় তুলে নিয়ে এশিয়ার দ্রুততম দল হিসেবে এই কীর্তি গড়েছে টাইগাররা। বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তান, যারা সাতটি টেস্ট খেলে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয় পেয়েছিল। ভারতকে অপেক্ষা করতে হয়েছিল ১২টি টেস্ট, আর শ্রীলঙ্কা ১৫টি টেস্ট খেলে এখনো অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের দেখা পায়নি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ৯ উইকেটের এই জয়টি উইকেটের ব্যবধানে তাদের টেস্ট ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম জয়। এর আগে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ।

এই জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে দীর্ঘ ৩১ বছরের অপেক্ষারও অবসান ঘটল। ১৯৯৫ সালের পর এই প্রথম ভারতের বাইরে এশিয়ার অন্য কোনো দলের কাছে নিজেদের মাটিতে টেস্টে হেরেছে অস্ট্রেলিয়া।

বিদেশের মাটিতে বাংলাদেশের জন্যও এটি বিশেষ এক অর্জন। ২০২২ সালে মাউন্ট মাউঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে হারানোর পর সেনাভুক্ত দেশগুলোতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া) বাংলাদেশের এটি দ্বিতীয় টেস্ট জয়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে এটি বাংলাদেশের প্রথম জয়। একই সঙ্গে ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে হারানোর পর সাত টেস্টে তাদের বিপক্ষে বাংলাদেশের এটি মাত্র দ্বিতীয় জয়।

অস্ট্রেলিয়ায় শান্তদের ঐতিহাসিক জয়ে ক্রীড়ামন্ত্রী ও বাফুফের অভিনন্দন

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো টেস্ট জিতে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। এই জয়ে সকল

ঐতিহাসিক জয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ টেবিলে বাংলাদেশের উন্নতি

ডারউইনে কল্পনাতীত জয় পেল বাংলাদেশ। ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ভেন্যুতে টেস্ট শুরু করেছিল,

যেকোনো ফরম্যাটেই বাংলাদেশের এটিই সবচেয়ে বড় জয়: শান্ত

ডারউইন টেস্টে বাংলাদেশ জিতেছে দাপটের সঙ্গেই। টানা সাড়ে তিন দিন আধিপত্য দেখিয়ে ৯ উইকেটের জয়

ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গিয়ে ৯ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ দল। সেই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিস্ট সরকার বিদ্যুতে চুরির ভান্ডার তৈরি করেছিল: প্রতিমন্ত্রী আজাদ

অস্ট্রেলিয়ায় শান্তদের ঐতিহাসিক জয়ে ক্রীড়ামন্ত্রী ও বাফুফের অভিনন্দন

জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার কোটি রুপি

তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে: এরদোয়ান

অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

ট্রাইব্যুনালে লতিফ-রুপাসহ ৯ আসামি, ফের শুনানি ৩ সেপ্টেম্বর

সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই: গয়েশ্বর

জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

ঐতিহাসিক জয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ টেবিলে বাংলাদেশের উন্নতি

যেকোনো ফরম্যাটেই বাংলাদেশের এটিই সবচেয়ে বড় জয়: শান্ত

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় ৬ জনের মৃত্যু

ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

জয়পুরহাটে চোর সন্দেহে যুবকের মৃত্যু, গ্রেপ্তার ৪

চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ

আমার দেখা টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়: মাশরাফি

অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত-পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, মাত্রা ৬ দশমিক ৯

মস্কোতে ড্রোন হামলার জবাবে কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত ১৩

রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ