ই-পেপার শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই

আমার বার্তা অনলাইন:
০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না কিংবা তিনি না এলে অন্য কেউ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কি না, ভারত সরকার এখনো তা জানে না। শুক্রবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ দাবি জানান।

এ ছাড়া দেশে ফেরার ব্যাপারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো উদ্বেগ জানিয়েছেন কিনা, সে বিষয়েও ভারত অবগত নয় বলে মন্তব্য করেন তিনি। গত ফেব্রুয়ারির নির্বাচনে জিতে বিএনপি ক্ষমতায় আসার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছিল নরেন্দ্র মোদির সরকার।

এ ছাড়া সেপ্টেম্বরে নয়া দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনেও বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে গত ৫ আগস্ট দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বক্তব্য দেওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ঢাকা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আলোচনার মধ্যে এ ঘটনায় দিল্লিকে ‘কূটনৈতিক অনুকূল পরিবেশ’ তৈরিসহ দুটি শর্ত দেয় ঢাকা।

সফরের ক্ষেত্রে ঢাকার সিদ্ধান্তের আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার আসামিদের বাংলাদেশের হাতে তুলে দেওয়ার কথা বলেছে ঢাকা।

ঢাকার শর্তের মধ্যে গত মাসের মাঝামাঝি সময়ে ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, তারেক রহমান ২২-২৩ অগাস্ট নয়া দিল্লি সফরে যেতে পারেন। তার সফর ঘিরে দুই দেশে প্রস্তুতি চলার খবরও আসে। তবে সেই দিনক্ষণ পার হলেও তারেক রহমানের ভারত সফর নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি।

এর মধ্যে বুধবার ঢাকায় এক ব্রিফিংয়ে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, তারেক রহমানের ভারত সফরের সিদ্ধান্ত তার ওপরই নির্ভর করছে। সবশেষ শুক্রবার নয়া দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আরেক দফা তারেক রহমানের ভারত সফরের প্রসঙ্গ ওঠে।

জয়সোয়াল বলেন, ‘ব্রিকস সম্মেলনে (১২-১৩ সেপ্টেম্বর) বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে এই মুহূর্তে জানানোর মতো নির্দিষ্ট কোনো তথ্য আমার কাছে নেই। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই।’

বন্যার ১০ দিন পর নেপালে সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

নেপালে প্রলয়ংকারী বন্যার ১০ দিন পর কাদামাটিতে ভরা সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে ১০ জন নিহত

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী ৩-এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে উদ্ধার করা হয়েছিল, সেখানে

ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ এলাকায় যুক্তরাষ্ট্র খুব শিগগিরই হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানাইপানাই না করে দ্রুত কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করুন : জামায়াত আমির

৬ দফা দাবি না মানলে এক দফায় রূপান্তর হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বন্যার ১০ দিন পর নেপালে সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ

অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী

বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

শনিবারের বাংলাদেশ: রাজপথের আন্দোলন থেকে জনজীবনের অস্বস্তি

ট্রান্সফরমার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, ধানখেতে মিলল যুবকের মরদেহ

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের সূচনা

সরকারকে মূল্যায়নের সময় না দিয়ে বিরোধীদের লং মার্চ অনুচিত: চিফ হুইপ

মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান

ইথিওপিয়ায় অপহরণের শিকার দুই বাংলাদেশি দেশে ফিরেছে

পানিতে ডোবার ৭ দিন পর পর্যটকদের জন্য খুলল রাঙামাটির ঝুলন্ত সেতু

ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের যে বার্তা দিল মার্কিন দূতাবাস

বিচারকদের আবাসন সংকট নিরসনে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ

গাজীপুরে সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ জন

শিমের দাম ডাবল সেঞ্চুরি, ডিমের ডজন ১৫০ টাকা

সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা দূতাবাসের