
বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, এ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো কর্মকাণ্ড করা যাবে না।
শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেওয়া হয়।
দূতাবাস জানিয়েছে, শিশুর মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা ‘বার্থ ট্যুরিজম’ বি১/বি২ ভিজিটর ভিসায় অনুমোদিত নয়। এছাড়া, যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায়-এমন কাজও এই ভিসায় করা যাবে না।
একইভাবে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট অর্জনের জন্য পড়াশোনা এবং পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাও এ ভিসার আওতায় অনুমোদিত নয়।

