ই-পেপার বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩

আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য: ফকির মাহবুব

আমার বার্তা অনলাইন:
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৩

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি কর্মকর্তাদের পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে সরকারি নীতিমালা বাস্তবায়নের নির্দেশ দেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নতুন দায়িত্ব গ্রহণের পর আইসিটি বিভাগ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

মন্ত্রী বলেন, আইসিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত। দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে আইসিটি সেবা সম্প্রসারণ এবং সাধারণ মানুষের জন্য প্রযুক্তির সুবিধা সহজলভ্য করা আমাদের সরকারের লক্ষ্য। দৃশ্যমান অগ্রগতি ও কার্যকর উদ্যোগের মাধ্যমেই আমরা জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই।

ফকির মাহবুব আনাম কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। নতুন সরকার কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চায়। চলুন আমরা নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে একসঙ্গে কাজ করি। একটি নতুন ভিশন এবং নীতির আলোকে স্বচ্ছ ও গতিশীল পরিবেশে আইসিটি খাতকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন তিনি।

অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী নবনিযুক্ত মন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেন, আইসিটি বিভাগ দেশের ডিজিটাল রূপান্তরের কেন্দ্র হিসেবে কাজ করছে। বিভাগটি বর্তমানে ডাটা সেন্টার ও হাইটেক পার্ক স্থাপন, ৪৫০টির বেশি ডিজিটাল সেবা প্রদান, স্টার্টআপ ইনোভেশন এবং সাইবার নিরাপত্তা জোরদারে নিরলস কাজ করে যাচ্ছে। তিনি মন্ত্রীর দিকনির্দেশনায় একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আমার বার্তা/এমই

স্মার্ট চশমায় ফেসিয়াল রিকগনিশন যুক্ত করবে মেটা

পাঁচ বছর আগে ফেসবুক থেকে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি সরিয়ে নিয়েছিল মেটা। গোপনীয়তা ও আইনি উদ্বেগের

চার উপায়ে ঘরে বসেই জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

চারদিকে প্রার্থীদের পোস্টার, ব্যানার, ডিজিটাল ব্যানার, লিফলেট বিতরণ, নানান প্রতিশ্রুতিতে উৎসবের আমেজ চলছে। কে কত

‘ক্লোজ ফ্রেন্ডস’ নিয়ে ইনস্টাগ্রামের নতুন ফিচার

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে মেটা। সম্ভাব্য এই সুবিধা চালু হলে, কেউ চাইলে

হ্যাকারদের রুখতে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

ডিজিটাল দুনিয়ার পরতে পরতে পাতা রয়েছে হ্যাকারদের ফাঁদ। বিশেষ করে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্রতারণার ফাঁদে ফেলতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবরদস্তি নয় আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা

ধামরাইয়ে কালামপুর বাজারে রমজান সচেতনতা কর্মসূচি

রমজান উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু

সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে পুলিশ

জাতীয় সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত

সরকারের ১৮০ দিনের জন্য একটা প্ল্যান আছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সরকারি কর্মকর্তাদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশের আহ্বান টিআইবির

কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: কৃষিমন্ত্রী

দুই-একদিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রীরা কর্মপরিকল্পনা পেশ করবেন

ঢাবিতে বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল

জনগণের প্রত্যাশা পূরণ করতে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ: শামা ওবায়েদ

বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি

দুর্নীতি করলে প্রশাসনিক শাস্তি নয়, মামলাও হবে: আইনমন্ত্রী

দুর্নীতি বন্ধ ও রোজায় বাজার স্থিতিশীল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৮০ দিনের কর্মপরিকল্পনা দেবে সরকার: প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

টেকনাফে প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ

ধামরাইয়ে তুচ্ছ ঘটনায় হামলা, আহত ৪

সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর