ই-পেপার বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা

আমার বার্তা অনলাইন:
১৫ অক্টোবর ২০২৬, ১২:১৪

কিশোরসহ ব্যবহারকারীদের আত্মহানি ও অন্যের ক্ষতি করার মতো বিপজ্জনক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য।

বুধবার (১৪ অক্টোবর) অঙ্গরাজ্যগুলোর অ্যাটর্নি জেনারেলরা নিজ নিজ আদালতে পৃথকভাবে মামলাগুলো করেন। তাঁদের অভিযোগ, ব্যবহারকারীদের আস্থা অর্জনের জন্য চ্যাটজিপিটিকে এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এটি সব সময় ব্যবহারকারীর সঙ্গে একমত হয় এবং কথোপকথন চালিয়ে যেতে আগ্রহী থাকে। এর ফলে চ্যাটবটটি ব্যবহারকারীদের ভুল ধারণাকে আরও শক্তিশালী করে, বিপজ্জনক আচরণে উৎসাহ দেয় এবং এমনকি বড় ধরনের বন্দুক হামলার পরিকল্পনা করতেও সহায়তা করে বলে মামলায় দাবি করা হয়েছে।

মামলাকারী অঙ্গরাজ্যগুলোর মধ্যে রয়েছে আইওয়া, কানসাস, অ্যারিজোনা, আরকানসাস, আইডাহো, মন্টানা, নেব্রাস্কা ও ওয়েস্ট ভার্জিনিয়া।

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অঙ্গরাজ্যগুলোর সমন্বিতভাবে নেওয়া এ পদক্ষেপকে এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রস্তুতির মধ্যে ওপেনএআইয়ের বিরুদ্ধে একের পর এক আইনি চ্যালেঞ্জ আসছে।

মামলাগুলোতে অভিযোগ করা হয়েছে, চ্যাটজিপিটির নিরাপত্তা সম্পর্কে ব্যবহারকারীদের বিভ্রান্ত করে ওপেনএআই অঙ্গরাজ্যগুলোর ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘন করেছে। পাশাপাশি, বাসিন্দাদের স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে ফেলে প্রতিষ্ঠানটি জনস্বার্থবিরোধী পরিস্থিতি তৈরি করেছে বলেও অভিযোগ করা হয়েছে।

মামলাকারী অঙ্গরাজ্যগুলো আদালতের কাছে এমন নির্দেশনা চেয়েছে, যাতে ওপেনএআইকে চ্যাটজিপিটির কার্যপদ্ধতিতে পরিবর্তন আনতে বাধ্য করা যায়।

তাদের অন্যতম দাবি, মানুষের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করতে না পারলে প্রতিষ্ঠানটিকে নিজেকে উন্নত করতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল তৈরি থেকে বিরত রাখতে হবে।

এছাড়া অঙ্গরাজ্যগুলোর আইন লঙ্ঘনের অভিযোগে ওপেনএআইয়ের কাছ থেকে আর্থিক জরিমানা ও ক্ষতিপূরণও চাওয়া হয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও ওপেনএআইয়ের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি।

এর আগে গত জুনে ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল চ্যাটজিপিটির শিশু নিরাপত্তাসংক্রান্ত ঝুঁকি নিয়ে ওপেনএআইয়ের বিরুদ্ধে প্রথম অঙ্গরাজ্য পর্যায়ের মামলা করেন।

এছাড়া ব্যক্তিগত বাদীদের করা আরও কয়েক ডজন মামলার মুখেও রয়েছে প্রতিষ্ঠানটি। এসব মামলায় অভিযোগ করা হয়েছে, চ্যাটজিপিটি ব্যবহারকারীদের বড় ধরনের বন্দুক হামলা ও অন্যান্য সহিংসতার পরিকল্পনা করতে সহায়তা করেছে। - সূত্র: রয়টার্স

এআইয়ের প্রভাবে কমছে নতুন স্নাতকদের চাকরির সুযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাবে চাকরির বাজারে নতুন স্নাতকদের চাহিদা কমে যাচ্ছে। বিশেষ করে যেসব খাতে

কনটেন্ট ক্রিয়েটররা ই-রিটার্ন দাখিল করবেন যেভাবে

ফেসবুক, ইউটিউব কিংবা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করে আয় করছেন অনেকেই। কেউ ভিডিওতে বিজ্ঞাপন

হোয়াটসঅ্যাপ খুললেই বন্ধ হয়ে যাচ্ছে? ৫ সহজ উপায়ে ঠিক করুন

হোয়াটসঅ্যাপ এখন শুধু চ্যাট করার অ্যাপ নয়, ছবি, ভিডিও, নথি, ভয়েস মেসেজ থেকে শুরু করে

নতুন এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’ আনলো গুগল

দীর্ঘ প্রতীক্ষিত পরবর্তী প্রজন্মের এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’ উন্মোচন করছে গুগল। গুগলের মডেল লাইনআপের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: রাষ্ট্রপতি

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন: রাষ্ট্রদূত

বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে: অর্থমন্ত্রী

গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

দুর্গাপূজা নিরাপত্তায় নিয়োজিত থাকবে ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি

ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ স্পেন

৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডের রাতে ভারতের হতাশা

অস্ট্রেলিয়া সিরিজ শেষে ব্যাটিংয়ে কেমন উন্নতি হলো জ্যোতিদের

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

জিএসপি সুবিধা কাজে লাগাতে জোর দিয়েছে বাংলাদেশ-কিরগিজস্তান

বিজেপি-আরএসএসের এজেন্ডা মাফিক কাজ করছে শিবির: আব্দুল কাদের

প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

সমুদ্রসম্পদের সম্ভাবনা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহনমন্ত্রী

তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি লাগানোর অ্যাক্টিভিজম জামায়াত করিয়েছে

অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন

মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেই বিশ্ববাজারে কমল তেলের দাম

চোরাচালানের নতুন রুটের সন্ধান, ভায়াগ্রাসহ কোটি টাকার পণ্য জব্দ

নতুন ঋণ কর্মসূচিতে রাজস্ব ও সংস্কারে গুরুত্ব আইএমএফের