ই-পেপার বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

সুপ্রিম কোর্ট সচিবালয়ের ১৫ বিচারককে নেওয়া হলো আইন মন্ত্রণালয়ে

আমার বার্তা অনলাইন:
২০ মে ২০২৬, ১০:৪৪

সুপ্রিম কোর্ট সচিবালয়ে দায়িত্বপ্রাপ্ত নিম্ন আদালতের ১৫ জন বিচারককে সচিবালয় থেকে সরিয়ে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। একইসঙ্গে সচিবালয়ের কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ মে) আইন মন্ত্রণালয় এ বিষয়ে একটি গেজেট প্রকাশ করে জানায়, এই ১৫ বিচারককে ১০ এপ্রিল থেকে আইন মন্ত্রণালয়ের অধীনে সংযুক্ত করার সিদ্ধান্তটি রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে কার্যকর করা হয়েছে। অর্থাৎ ১০ এপ্রিল থেকেই তাদের সুপ্রিম কোর্ট সচিবালয় থেকে সরিয়ে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত হিসেবে গণ্য করা হবে।

এই ১৫ জনের মধ্যে ১০ জন জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারক, যাদের মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত শেখ আশফাকুর রহমানও রয়েছেন। বাকি ৫ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা জজ এবং সিনিয়র সহকারী জজ পর্যায়ের কর্মকর্তা।

ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছরের ৩০ নভেম্বর ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করে। এরপর তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গত ১০ ডিসেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন করেন, যার লক্ষ্য ছিল বিচার বিভাগের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের অধীনে এনে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা।

পরবর্তীতে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পরিচালনার জন্য ওই ১৫ জন বিচারকসহ আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয় বলে সুপ্রিম কোর্ট সূত্র জানায়।

এদিকে গত ২ এপ্রিল বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদিনের নেতৃত্বে একটি বিশেষ সংসদীয় কমিটি অন্তর্বর্তী সরকারের জারি করা কয়েকটি অধ্যাদেশ পর্যালোচনা করে মোট ২০টি অধ্যাদেশ বাতিল বা স্থগিতের সুপারিশ করে, যার মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশও ছিল।

পরদিন ৩ এপ্রিল আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো আরও পর্যালোচনা করা হবে এবং সংশোধনের পর সেগুলো সংসদে বিল আকারে উপস্থাপন করা হবে।

তিনি জানান, এসব অধ্যাদেশ পুরোপুরি বাতিলের সিদ্ধান্ত হয়নি, বরং সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শের জন্য সময় নেওয়া হচ্ছে।

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

হামের প্রাদুর্ভাব মোকাবিলা তথা শিশুদের বাঁচানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় কী ধরনের পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে

বড় বোনের হয়ে কারাগারে গিয়ে ধরা, আদালতে ফাঁস ‘আয়নাবাজি’ কাণ্ড

পর্দার ‘আয়নাবাজি’ সিনেমার গল্প আরেকবার দেখা গেল বাস্তবেই। প্রতারণার মামলায় বড় বোনের পরিবর্তে আত্মসমর্পণ করে

শাপলা চত্বরের ঘটনায় ইসলামিক টিভি তাদের সব ভিডিও আলামত ট্রাইব্যুনালে দেবে

রাজধানীর মতিঝিলে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের সময় ইসলামিক

আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ

সম্প্রতি বেশকয়েকটি সাক্ষাৎকারে শেয়ার মার্কেটের দুর্নীতির তদন্ত চেয়েছেন সাকিব আল হাসান। এর মধ্যেই আড়াইশো কোটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস

আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

বেতন-বোনাসের দাবিতে তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষা করতে চাই: মির্জা ফখরুল

ইবোলা নিষেধাজ্ঞার পরও কঙ্গোর ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি

আমরা ফেবারিট নই, তবে যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি

বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর রিয়াদ, দশম অবস্থানে রাজধানী ঢাকা

স্বর্ণের ভরিতে আবারও কমলো ২১৫৮ টাকা

বিস্ফোরণের আতঙ্ক, সরিয়ে নেওয়ার সময় রোগীর মৃত্যু

আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী

ব্যাংক খাতে আস্থা ফেরাতে কঠোর সংস্কার ও কর ছাড় চায় বিএবি

সুপ্রিম কোর্ট সচিবালয়ের ১৫ বিচারককে নেওয়া হলো আইন মন্ত্রণালয়ে

ইরান চুক্তি করতে মরিয়া, খুব দ্রুতই যুদ্ধ শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প

আফ্রিকার সঙ্গে সম্পর্ক জোরদার ও মরক্কোর বিনিয়োগ চায় বাংলাদেশ

ট্রাম্পের পর পুতিনকে বেইজিংয়ে লালগালিচা, মস্কোর পাশে থাকার বার্তা চীনের

২২ বছরের অপেক্ষার অবসান, সিটির ড্রয়ে চ্যাম্পিয়ন আর্সেনাল

যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ অভিযানে ১৭৫ আইএস জঙ্গি নিহত

আ.লীগ সেদিনই ফিরেছে, যেদিন মবস্টারদের হিরো বানানো হয়েছিল: মাহফুজ

মরক্কোর বাণিজ্য মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

মা দরজায় কড়া নাড়ছিলেন, ভেতরে শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ড!