ই-পেপার বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

আমরা ফেবারিট নই, তবে যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি

আমার বার্তা অনলাইন:
২০ মে ২০২৬, ১১:১৫

আক্রমণাত্মক ফুটবল আর অবিশ্বাস্য টেকনিক্যাল দক্ষতার জন্য ফুটবল বিশ্বে আলাদা সুনাম থাকলেও এখনও বিশ্বকাপের ট্রফি ছোঁয়া হয়নি নেদারল্যান্ডসের। তবে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ডাচদের ডাক হর্স হিসেবেই বিবেচনা করছেন কোচ রোনালন্ড কোম্যান। ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে ডাচ কোচ বলেন, ‘আমরা ফেবারিট না, তবে যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি’।

২০২৪ ইউরোর সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে শেষ মুহূর্তের গোল এবং নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার ক্ষত রয়েছে ডাচদের। তবে কোম্যান মনে করেন, তার দল সঠিক পথেই রয়েছে।

ডাচ স্কোয়াডের জুরিয়েন টিম্বার, মিকি ভ্যান ডি ভেন এবং তিজানি রেইন্ডাসের মতো একঝাঁক ফুটবলার খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। কোম্যান বলেন, ‘আমাদের নতুন প্রজন্ম দারুণ প্রতিভাবান এবং টেকনিক্যালি শক্তিশালী। এদের বড় অংশই খেলছে প্রিমিয়ার লিগে। এই অভিজ্ঞতা বিশ্বকাপে আমাদের বাড়তি সুবিধা দেবে।’

২০২২ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে কোয়ার্টার ফাইনালে তোলা ৩৫ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইকের নেতৃত্বের ওপর এবারও ভরসা রাখছেন ডাচ কোচ। সম্ভব এটিই হতে যাচ্ছে লিভারপুল তারকা শেষ বিশ্বকাপ। ভ্যান ডাইককে নিয়ে কোম্যান বলেন, ‘যেকোনো কোচের জন্য ভ্যান ডাইকের মতো একজন অধিনায়ক পাওয়া ভাগ্যের ব্যাপার। তার রয়েছে অসাধারণ ব্যক্তিত্ব এবং ব্যাপক অভিজ্ঞতা।’

বিশ্বকাপের মঞ্চে মাঠে লড়াইয়ে নিজেদের সেরাটা দেওয়ার পাশাপাশি প্রতিপক্ষকে সমীহ করার বার্তা দিয়েছেন কোম্যান। সতীর্থদের সতর্ক করে বলেন, ‘আমি চাই দল পুরো আত্মবিশ্বাস নিয়ে খেলুক। বিশ্বকাপে তথাকথিত ছোট দল বলতে কিছু নেই। প্রতিটি ম্যাচিই আলাদা এবং আমাদের নিশ্চিত করতে হবে যেন কোনো ছোট দলের কাছে আমরা হুট করে পরাস্থ না হই।’

পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস

মিরপুর টেস্ট জেতার পর সিলেটও দাপুটে পারফরম্যান্স ধরে রাখল বাংলাদেশ দল। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয়

ইবোলা নিষেধাজ্ঞার পরও কঙ্গোর ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি

ভয়াবহ ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আফ্রিকার তিন দেশের নাগরিকদের ওপের কঠোর ভ্রমন নিষেধাজ্ঞা জারি করেছিল

২২ বছরের অপেক্ষার অবসান, সিটির ড্রয়ে চ্যাম্পিয়ন আর্সেনাল

সব নাটকীয়তা আন হিসাব-নিকাশের অবসান ঘটিয়ে অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করল আর্সেনাল। লিগে

শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট, পাকিস্তানের ১২১ রান

বাংলাদেশের জন্য গলার কাঁটা হয়ে উঠেছিল সালমান আলি আগা ও মোহাম্মদ রিজওয়ানের জুটি। অবশেষে ১৩৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে শর্ট সার্কিটে দগ্ধ ৪

ফের সরকারের নিয়ন্ত্রণাধীন ঠুঁটো জগন্নাথ হচ্ছে মানবাধিকার কমিশন: টিআইবি

পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস

আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

বেতন-বোনাসের দাবিতে তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষা করতে চাই: মির্জা ফখরুল

ইবোলা নিষেধাজ্ঞার পরও কঙ্গোর ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি

আমরা ফেবারিট নই, তবে যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি

বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর রিয়াদ, দশম অবস্থানে রাজধানী ঢাকা

স্বর্ণের ভরিতে আবারও কমলো ২১৫৮ টাকা

বিস্ফোরণের আতঙ্ক, সরিয়ে নেওয়ার সময় রোগীর মৃত্যু

আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী

ব্যাংক খাতে আস্থা ফেরাতে কঠোর সংস্কার ও কর ছাড় চায় বিএবি

সুপ্রিম কোর্ট সচিবালয়ের ১৫ বিচারককে নেওয়া হলো আইন মন্ত্রণালয়ে

ইরান চুক্তি করতে মরিয়া, খুব দ্রুতই যুদ্ধ শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প

আফ্রিকার সঙ্গে সম্পর্ক জোরদার ও মরক্কোর বিনিয়োগ চায় বাংলাদেশ

ট্রাম্পের পর পুতিনকে বেইজিংয়ে লালগালিচা, মস্কোর পাশে থাকার বার্তা চীনের

২২ বছরের অপেক্ষার অবসান, সিটির ড্রয়ে চ্যাম্পিয়ন আর্সেনাল

যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ অভিযানে ১৭৫ আইএস জঙ্গি নিহত

আ.লীগ সেদিনই ফিরেছে, যেদিন মবস্টারদের হিরো বানানো হয়েছিল: মাহফুজ