ই-পেপার শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩৩

নির্বাচনে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে: ব্রাসেলস

আমার বার্তা অনলাইন:
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক হওয়ায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ বলছে, এবারের নির্বাচনে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ব্রাসেলস এক বিবৃতিতে নির্বাচন নিয়ে তাদের মূল্যায়ন ব্যক্ত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইইউ একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করেছে, যা ১৪ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে তাদের প্রাথমিক ফলাফল উপস্থাপন করেছে; যেখানে উল্লেখ করা হয়েছে, নির্বাচন বিশ্বাসযোগ্য এবং দক্ষতার সঙ্গে পরিচালিত হয়েছে, যা গণতান্ত্রিক শাসন ও আইনের শাসন পুনরুদ্ধারের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইইউ মিশনের চূড়ান্ত প্রতিবেদন এ বছরের শেষের দিকে প্রকাশিত হবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আমরা স্টেকহোল্ডারদের গণভোটে জনসমর্থন প্রকাশ করা সাংবিধানিক, বিচারিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানাই। এ ক্ষেত্রে নতুন সংসদের গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখযোগ্য। ইইউ বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার জন্য কাজ করতে উন্মুখ এবং গণতান্ত্রিক নীতি মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে সংস্কারগুলিকে সমর্থন করতে প্রস্তুত।

আমার বার্তা/এমই

সংসদ ভোটের চেয়ে গণভোটের হার বেশি হওয়ার ব্যাখ্যা দিলো ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ ভোটের তুলনায় গণভোটে ভোটার উপস্থিতি বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন

নির্বাচনে বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে: কমনওয়েলথ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের আকাঙ্ক্ষা পূরণে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি)

বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ

নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। শ‌নিবার (১৪ ফেব্রুয়া‌রি) জাতিসংঘ এক বার্তায় এই

তারেক রহমান-শফিকুর-নাহিদকে ফোন দিলেন মুহাম্মদ ইউনূস

নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করে তোলায় দায়িত্বশীল ভূমিকা রাখায় তারেক রহমান, ডা. শফিকুর রহমান এবং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের ১,২,৩ আসনেই বিএনপির জয়

সংসদ ভোটের চেয়ে গণভোটের হার বেশি হওয়ার ব্যাখ্যা দিলো ইসি

১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ছাত্রশক্তির

নির্বাচন পরবর্তী সহিংসতায় বাগেরহাটে হামলা-ভাংচুর

যেকোনো মূল্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান

দাগনভুঞায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহতদের খোঁজ নিলেন জামায়াত প্রার্থী

নির্বাচনে বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে: কমনওয়েলথ

বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ

এবার দেশ গড়ার পালা— ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

আমরা অবশ্যই সার্ক পুনরুজ্জীবিত করতে চাইব: তারেক রহমান

কোনো ধরনের অন্যায় বরদাশত করা হবে না : তারেক রহমান

৩১ দফা ও জুলাই সনদে দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করব: তারেক রহমান

এ বিজয় বাংলাদেশ, গণতন্ত্র ও মানুষের আকাঙ্ক্ষার: তারেক রহমান

বাংলাদেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল

তারেক রহমান-শফিকুর-নাহিদকে ফোন দিলেন মুহাম্মদ ইউনূস

নির্বাচনে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে: ব্রাসেলস

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

নির্বাচনে ফলাফল প্রভাবিত হওয়ার মতো কোনো ঘটনা চোখে পড়েনি: ইওএস

তারেক রহমানকে অভিনন্দন জানালো কমনওয়েলথ

ঢাকা-১৬ আসনে ভোট ইঞ্জিনিয়ারিং ও জালিয়াতির অভিযোগ আমিনুল হকের