ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

আগামী নির্বাচনে আরও অধিক নারী প্রার্থী দেখতে পারব: মতিউর রহমান

আমার বার্তা অনলাইন:
০৫ মার্চ ২০২৬, ১৫:৫২

আগামী নির্বাচনে নারী প্রার্থীদের অংশগ্রহণ ও সরব উপস্থিতি আরও ব্যাপকভাবে বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, নির্বাচনে নারীর অংশগ্রহণ বাড়াতে বিগত কয়েক দশক ধরে দেশব্যাপী নানা কাজ চলছে। এর মধ্যে একশনএইড অগ্রণী ভূমিকা পালন করছে। এবারও নারী প্রার্থীদের কিছুটা সরব উপস্থিতি দেখা গেছে। এই ধারা অব্যাহত থাকলে আগামী নির্বাচনে নারী প্রার্থিতার সংখ্যা অনেক বাড়বে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলে আয়োজিত এক বিশেষ সংলাপে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ‘নারী নেতৃত্ব ও সুরক্ষা’ শীর্ষক এই সংলাপের আয়োজন করে একশনএইড বাংলাদেশ ও দৈনিক প্রথম আলো। এবারের বৈশ্বিক প্রতিপাদ্য ‘গিভ টু গেইন’-এর আলোকে রাজনীতিতে নারীর অংশগ্রহণ এবং জেন্ডারভিত্তিক সহিংসতার চ্যালেঞ্জগুলো নিয়ে এই আলোচনা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মতিউর রহমান বলেন, ‘নারী, পুরুষ, গণমাধ্যমসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ যদি কোনো একটি ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারে এবং চাপ তৈরি করতে পারে, তবে অবশ্যই ইতিবাচক পরিবর্তন সম্ভব।’

এ প্রসঙ্গে তিনি এসিড সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনের উদাহরণ টেনে বলেন, ‘এই শতাব্দীর শুরুতে বাংলাদেশে এসিড দগ্ধ হওয়ার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছিল। বছরে এ সংখ্যা ৪০০-৫০০ ছাড়িয়ে যেত। প্রথম আলোর পক্ষ থেকে আমরা এর বিরুদ্ধে প্রচার শুরু করি। পরবর্তী সময়ে ব্র্যাক ও প্রথম আলো যৌথভাবে এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে দেয়। সরকারের পক্ষ থেকে আইন কঠোর করা হয় এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। ফলে এখন এসিড দগ্ধের সংখ্যা বছরে ১০-১৫ জনে নেমে এসেছে। একইভাবে আমরা যদি সবাই মিলে কাজ করি, তবে নির্বাচনে নারী প্রার্থিতার সংখ্যা বর্তমানের চেয়ে দ্বিগুণ বা তিনগুণ বৃদ্ধি পাওয়া সম্ভব।’

অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, ‘মানবিক মর্যাদার জায়গা থেকে নারী তো মানুষ। কিন্তু সমাজ যেন আজ কলুষিত। আমরা নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছি। নবনির্বাচিত নারী জনপ্রতিনিধিদের কাছে আমাদের প্রত্যাশা, তারা শুধু দলের প্রতিনিধি হিসেবে নয়, বরং পুরো সমাজের প্রতিনিধি হিসেবে নারীর অধিকারের কথা বলবেন।’

বিশেষ এই সংলাপে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ‘নারীদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে তথাকথিত ‘ভদ্র মেয়ে’র ইমেজ নিয়ে থাকা পরাজয়ের সমান। আমাদের রাজনৈতিক দলগুলো এখনো নারীবিদ্বেষী মনোভাব পোষণ করে। ২০২৬ সালের নির্বাচনেও আমরা দেখেছি একটি দল ০ শতাংশ এবং আরেকটি দল মাত্র ৩ শতাংশ নারীকে মনোনয়ন দিয়েছে। এমনকি দলের প্রভাবশালী নেত্রীরাও একে ‘পুরুষ কোটার মনোনয়ন’ বলে অভিহিত করেন।’

তিনি আরও বলেন, ‘পরিবার থেকেই বৈষম্যহীন সচেতনতা শুরু করতে হবে। কন্যা শিশুকে যদি তার প্রাথমিক পরিবার পূর্ণ সমর্থন দেয়, তবে সে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে। ৫২ শতাংশ নারী ভোটারদের প্রতি আমার আহ্বান, যারা নারীদের মনোনয়ন দেয় না বা অর্গানিক নারী রাজনীতিকদের জায়গা দেয় না, তাদের প্রত্যাখ্যান করুন।’ তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, ‘নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে, তবেই বাস্তবতা পরিবর্তন করা যাবে।’

অনুষ্ঠানে সংসদ সদস্য নায়েব ইউসুফ আহমেদ, স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাসহ বিভিন্ন দলের নারী প্রার্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া একশনএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির, বিভিন্ন দেশের হাই কমিশনের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং নারী অধিকারকর্মীরা সংলাপে অংশ নেন।

আমার বার্তা/এমই

বিদ্যুৎ-জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ক্যাবের ১৩ দফা দাবি

দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে বাণিজ্যিকীকরণের বৃত্ত থেকে বের করে পুনরায় ‘সেবাখাত’ হিসেবে প্রতিষ্ঠা এবং

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

চলতি বছরের ‘স্বাধীনতা পুরস্কার–২০২৬’ এর জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ডা. জাফরুল্লাহ্ চৌধুরী

ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই: রবিউল আলম

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদ যাত্রা

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ-জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ক্যাবের ১৩ দফা দাবি

রিকশাচালকদের মারামারি থামাতে গিয়ে যুবদল নেতা নিহত

ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে: মামুনুল হক

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

আজারবাইজানে ইরানের ড্রোন হামলা, দুই বেসামরিক নাগরিক আহত

পোশাক খাতকে ‘ইনোভেশন নেশন’ রূপান্তরে বিজিএমইএ-বিবিএফের চুক্তি

ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই: রবিউল আলম

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

আগামী নির্বাচনে আরও অধিক নারী প্রার্থী দেখতে পারব: মতিউর রহমান

ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত

শিক্ষকদের প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ শিক্ষামন্ত্রীর

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন

আকাশসীমা বন্ধ থাকায় অনিশ্চিত ইরাকের বিশ্বকাপ স্বপ্ন

বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

র‍্যাব বিলুপ্ত করে গোয়েন্দা সংস্থাগুলো সংস্কারের উদ্যোগ নিতে হবে: টিআইবি

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নির্বাচন পরবর্তী মিয়ানমার : রাখাইন পরিস্থিতি ও রোহিঙ্গা সমস্যা

রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ ও খলিলুর রহমানকে অপসারণের দাবি জামায়াতের

যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে পল কাপুরের সঙ্গে বিএনপির বৈঠক

সিইও, সহ-সভাপতিদের দায়িত্ব দিয়ে যাননি বুলবুল, বিশৃঙ্খলা-হতাশা বিসিবিতে