ই-পেপার রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩

ধর্মীয় প্রতিষ্ঠানকে নৈতিক শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই

আমার বার্তা অনলাইন:
১৪ মার্চ ২০২৬, ১৪:১৪

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানকে কেবল উপাসনার স্থান নয়, বরং ধর্মীয়, সামাজিক ও নৈতিক শিক্ষার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায় সরকার।

শনিবার (১৪ মার্চ) রমজানের ২৪তম দিনে ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং অন্য ধর্মের ধর্মীয় গুরুদের সম্মানী ভাতা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে শুরুতেই উল্লেখ করেন, জনগণের রায়ে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি।

তিনি বলেন, অর্থনৈতিক বৈষম্য দূর করতে নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে এবং আগামী ১৪ এপ্রিল থেকে ‘ফার্মার্স কার্ড’ ও ১৬ মার্চ দিনাজপুর থেকে ‘খাল খনন কর্মসূচি’ শুরু হতে যাচ্ছে। এরই অংশ হিসেবে আজ থেকে ধর্মীয় গুরুদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচি চালু হলো।

তারেক রহমান বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি হয়তো আর্থিক স্বাচ্ছন্দ্য দেয়, কিন্তু ধৈর্য, সততা, কৃতজ্ঞতা ও সহনশীলতা ছাড়া একজন ব্যক্তি প্রকৃত মানবিক গুণাবলী সম্পন্ন হয়ে উঠতে পারে না।

তিনি পবিত্র হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, যার আমানতদারি নেই, সে প্রকৃত ইমানদার নয়। যার ওয়াদা ঠিক নেই, তার কোনো ধর্মই নেই।

হিংসা ও সহিংসতামুক্ত সমাজ গঠনে ধর্মের এই উদার নৈতিক শিক্ষা অতুলনীয় বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

তিনি স্মরণ করিয়ে দেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে প্রথমবারের মতো ‘ইমাম প্রশিক্ষণ একাডেমি’ চালু করেছিলেন এবং ১৯৯৩ সালে বেগম খালেদা জিয়া সরকার ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা’ কার্যক্রম শুরু করেছিলেন। বর্তমান সরকারও সেই ধারাবাহিকতায় সাড়ে তিন লক্ষ মসজিদকে নৈতিক শিক্ষার মূল কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা করছে।

সরকারপ্রধান বলেন, পাইলটিং স্কিমের আওতায় প্রথম পর্যায়ে মোট ৪৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির এবং ১৪৪টি বৌদ্ধ বিহারের মোট ১৬ হাজার ৯৯২ জন ধর্মীয় গুরুকে মাসিক সম্মানী প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি যোগ্য ব্যক্তিকে এই কর্মসূচির আওতায় আনা হবে।

প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে বলেন, প্রতিটি জেলার আইনশৃঙ্খলা বাহিনীর মিটিংয়ে একজন ইমাম, খতিব বা ধর্মীয় প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া ধর্মীয় নেতারা যদি উপাসনার পাশাপাশি অন্য কোনো সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করতে চান, তবে সরকার তাতে পূর্ণ সহযোগিতা করবে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, আমরা আজ সব ধর্মের মানুষ এক কাতারে বসেছি। এটিই আমাদের আবহমানকালের ঐতিহ্যবাহী বাংলাদেশ। মুসলমান, হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিষ্টান; বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংশয়বাদী—আমরা সবাই মিলে ভালো থাকবো।

তিনি আরও বলেন, নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না। আমরা দেশকে এমন একটি শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে চাই, যাতে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে।

দ্রুততম সময়ের মধ্যে একটি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে স্বনির্ভর বাংলাদেশ দেখার আশাবাদ ব্যক্ত করে তিনি তার বক্তব্য শেষ করেন।

আমার বার্তা/এমই

ডিএমপির ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে

রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আজ শনিবার রাত থেকেই দূরপাল্লার বাসসহ গণপরিবহনে জ্বালানি নেওয়ার ক্ষেত্রে

সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে জাতীয় সংসদের অধিবেশনে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী

ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

ডিএমপির ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন

গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড, দুই পুলিশ সদস্য ক্লোজড

পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক কৃষি কার্ড পাবে: ড. তিতুমীর

মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে একযোগে হামলা ইরানের

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

ঈদযাত্রা নিরাপদ রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে: ডোনাল্ড ট্রাম্পের দাবি

রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরাইলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান উদ্বোধন

ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী

দেশের আরও ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হবে ৫০ ঘণ্টা

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান

অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: ফখরুল

উচ্চ নিরাপত্তাসম্পন্ন স্মার্টফোন ব্যবহার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী