ই-পেপার রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

আমার বার্তা অনলাইন:
১৪ মার্চ ২০২৬, ১৯:৩০

বাংলাদেশের মাটিতে সিরিজ খেলছে পাকিস্তান। ইতোমধ্যে অনুষ্ঠিত দুই ম্যাচ শেষে ১-১ সমতায় দুই দল। ফলে আগামীকাল (রোববার) হতে যাওয়া তৃতীয় ও শেষ ওয়ানডেতে তারা সিরিজ নির্ধারণী লড়াইয়ে নামবে। তার আগে চোটের কবলে পড়েছে পাকিস্তান। দলটির তরুণ অলরাউন্ডার হুসাইন তালাত কাঁধের ইনজুরিতে সিরিজ থেকে ছিটকে গেছেন।

গতকাল (শুক্রবার) দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাউন্ডারি লাইনের বাইরে আঘাত পান তালাত। ব্যথায় কাতরাতে থাকা এই ক্রিকেটার মাটি থেকেই উঠতেই পারছিলেন না। সঙ্গে সঙ্গেই প্রাথমিক মূল্যায়নের পর তাকে অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। এবার তার হাতের সংযোগস্থল সরে গেছে বলে জানিয়েছে পিসিবি। যে কারণে ১২ থেকে ১৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে হুসাইন তালাতকে।

পিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় আহত পাকিস্তান অলরাউন্ডার হুসাইন তালাতের বাঁ-হাতের কাঁধের সংযোগস্থল সরে গেছে। মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়, যেখানে তার নিবিড় চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে স্থির আছেন, এরপরই ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে।’

এর মধ্য দিয়ে আসন্ন পিএসএল আসরেও খেলতে পারবেন না ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার। দ্রুততম সময়ে তার চোট পুনর্বাসনের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে পিসিবি, ‘কিছু সময় বিশ্রাম শেষে তালাতকে করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (এনসিএ) রিপোর্ট করতে হবে। সেখানেই চলবে তার চোট পুনর্বাসন কার্যক্রম। মাঠে ফিরতে ১২-১৪ সপ্তাহ লাগতে পারে তালাতের।’

গতকাল অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে পাকিস্তান। তাদের দেওয়া ২৭৬ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ ৩ উইকেটে ২৭ রান তুলতেই মিরপুরে বৃষ্টি হানা দেয়। প্রায় আড়াই ঘণ্টা পর শুরু হওয়া ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৩২ ওভারে নতুন লক্ষ্য দাঁড়ায় ২৪৩ রানের। কিন্তু বাংলাদেশ ১১৪ রানেই গুটিয়ে যায়। ১২৮ রানে জয় পায় শাহিন আফ্রিদির দল। আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে লড়বে দুই দল।

আমার বার্তা/এমই

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

প্রথমবারের মতো আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আসরের আগে নিলাম অনুষ্ঠিত হয়েছে। যেখানে শুরুতে কোনো

পাকিস্তানি ক্রিকেটারকে কেনায় সানরাইজার্স হায়দরাবাদকে বয়কটের ডাক

আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালিক চেন্নাই ভিত্তিক মিডিয়া জায়ান্ট সান গ্রুপ। তাদেরই মালিকানাধীন দল সানরাইজার্স

ব্যাটিং পজিশনে আমার মতো ত্যাগ স্বীকার করেনি আর কেউ: মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ কত নম্বরে ব্যাটিং করেন, সেটা হয়ত কেউ সঠিকভাবে বলতে পারবে না। বাংলাদেশের এই ব্যাটারও

দেশের বাজারে আরেক দফা কমলো সোনার দাম

একদিনের ব্যবধানে আরেক দফায় দেশের বাজারে কমে গেছে সোনার দাম। গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ভরিতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

ডিএমপির ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন

গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড, দুই পুলিশ সদস্য ক্লোজড

পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক কৃষি কার্ড পাবে: ড. তিতুমীর

মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে একযোগে হামলা ইরানের

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

ঈদযাত্রা নিরাপদ রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে: ডোনাল্ড ট্রাম্পের দাবি

রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরাইলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান উদ্বোধন

ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী

দেশের আরও ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হবে ৫০ ঘণ্টা

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান

অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: ফখরুল

উচ্চ নিরাপত্তাসম্পন্ন স্মার্টফোন ব্যবহার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী