ই-পেপার বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩

এলজিইডির ২৩তম প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া

আমার বার্তা অনলাইন:
২৫ মার্চ ২০২৬, ১৫:২৪

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. আব্দুর রশীদ মিয়া।

গত মঙ্গলবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

​প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আব্দুর রশীদ মিয়াকে তার অভোগকৃত অবসরোত্তর ছুটি (পিআরএল) ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে এলজিইডির প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এর আগে তিনি সংস্থাটির প্রধান প্রকৌশলী হিসেবে (চলতি দায়িত্বে) নিয়োজিত ছিলেন এবং সম্প্রতি নিয়মিত চাকরিকাল শেষে অবসরে যান। সরকারের প্রতি বিশেষ আস্থার প্রতিফলন হিসেবে তাকে পুনরায় এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হয়েছে।

​মো. আব্দুর রশীদ মিয়া ১৯৮৯ সালে সহকারী প্রকৌশলী হিসেবে এলজিইডিতে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি মাঠ পর্যায়ে উপজেলা প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী এবং প্রধান কার্যালয়ে প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) হিসেবে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালে তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান এবং পরবর্তীতে ২০২৫ সালের শুরুর দিকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব গ্রহণ করেন এবং সফলভাবে সম্পন্ন করেন।

​রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্নাতক এবং স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে পরিবেশ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী এই প্রকৌশলী তার কর্মজীবনে স্বচ্ছতা ও পেশাদারিত্বের জন্য সুপরিচিত। প্রধান প্রকৌশলী পদে তার এই পুনর্নিয়োগে এলজিইডির কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তারা আশা প্রকাশ করেছেন যে, তার অভিজ্ঞ নেতৃত্বে দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও চলমান প্রকল্পগুলো আরও গতিশীল হবে।উল্লেখ্য, বিদায়ী প্রধান প্রকৌশলী জনাব মোঃ বেলাল হোসেনের (চলতি দায়িত্ব) স্থলভিত্তিক হিসেবে প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করবেন জনাব আব্দুর রশীদ মিয়া।

নবনিযুক্ত প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া বগুড়া জেলার শেরপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

আমার বার্তা/এমই

কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ

বাংলাদেশের প্রায় ১৫ শতাংশ সাংবাদিক কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হয়েছেন- এমনই তথ্য উঠে এসেছে একটি

প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন জ্বালানি তেলের দাম বাড়ছে না

প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পলিসি ও স্ট্র্যাটেজি; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়) জাহেদ উর

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যান, একজন আটক

কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেনের সংঘর্ষে ১২ জনের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে র‍্যাব। দুর্ঘটনার

পাচার অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি। আজ বুধবার সচিবালয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগের কোনো সিদ্ধান্ত নেই: শাহে আলম

নেপালে বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালন

যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্প নিজের সঙ্গে নিজেই আলোচনা করেছেন: ইরান

কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ

কসবায় সাংবাদিক হত্যাকারিদের শাস্তির দাবিতে নবীনগরে মানববন্ধন

প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন জ্বালানি তেলের দাম বাড়ছে না

সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিতের নির্দেশ ইউজিসির

এলজিইডির ২৩তম প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া

ইরান প্রস্তাব দিয়েছিল, যুক্তরাষ্ট্র বুঝতেই পারেনি: বাইডেনের উপদেষ্টা

মহান স্বাধীনতা দিবস: শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যান, একজন আটক

পাচার অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭টি খেলা যুক্ত করার নির্দেশ

নতুন অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

বাস-ট্রেনের সংঘর্ষে ১২ মৃত্যু: ঘটনাস্থলে ছিলেন না দুই গেইটম্যানের কেউই

জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়া হবে: তথ্যমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুরাতন মুহুরীগঞ্জ রাস্তা পার হতে গিয়ে বৃদ্ধের প্রাণহানি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৫ কঠোর শর্ত

জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ বৈঠক

ডেটা লোকালাইজেশন ও গ্লোবাল ক্লাউডের নীতিগত সংঘাত এবং বাংলাদেশের পথচলা