ই-পেপার সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩

জ্বালানি ঘাটতি নেই, চাহিদার চেয়ে মজুত বেশি: সংসদে জ্বালানি মন্ত্রী

সংসদে জ্বালানি মন্ত্রী
আমার বার্তা অনলাইন:
৩০ মার্চ ২০২৬, ১৯:১২
আপডেট  : ৩০ মার্চ ২০২৬, ১৯:১৫
সংসদে জ্বালানি পরিস্থিতি তুলে ধরেন ইকবাল হাসান মাহমুদ/ছবি: সংসদ টিভির ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশের জ্বালানি তেলের কোনো ঘাটতি উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, আমরা গত বছরের তুলনায় সরবরাহ আরও বাড়িয়েছি।

তিনি বলেন, জনগণের স্বস্তি নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ পর্যন্ত বাংলাদেশের জ্বালানির কোনো ঘাটতি নেই। বরং আমরা গত বছরের তুলনায় সরবরাহ আরও বৃদ্ধি করেছি। গত বছর এই সময় যে পরিমাণে জ্বালানির তেল সরবরাহ হয়েছিল, এ বছর তার চেয়ে বেশি সরবরাহ নিশ্চিত করতে পেরেছি।

সোমবার (৩০ মার্চ) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে তিনি এসব কথা জানান।

জ্বালানি মন্ত্রী বলেন, বিশ্ব আজ এক অস্থির সময় অতিক্রম করছে। আন্তর্জাতিক সংঘাত ভূরাজনৈতিক উত্তেজনা চলছে। জ্বালানি পরিবহনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সব মিলিয়ে বিশ্ববাজারে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষত, মধ্যপ্রাচ্যের উত্তেজনা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা চাপের মুখে ফেলেছে।

তিনি বলেন, এই অভিঘাত বিভিন্ন দেশের মতো বাংলাদেশে এসে পৌঁছেছে। কিন্তু আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এই সংসদকে জানাতে চাই, প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে আমরা সঠিক এবং সময় উপযোগী প্রস্তুতি নিয়েছি।

ইকবাল হাসান মাহমুদ বলেন, বর্তমান সরকার দায়িত্বভার গ্রহণ করেছে গত ১৭ ফেব্রুয়ারি। ওইদিন জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত ডিজেলের মজুত ছিল ২ লাখ ৬ হাজার মেট্রিক টন। আজ (৩০ মার্চ) ডিজেলের মজুত ২ লাখ ১৮ হাজার মেট্রিক টন।

তিনি বলেন, ১৭ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত ৪১ দিনে ডিজেল বিক্রি হয়েছে ৪ লাখ ৮২ হাজার মেট্রিক টন। এই বিপুল সরবরাহের পরও মজুত বৃদ্ধি পাওয়া প্রমাণ করে যে, সরকার আগাম প্রস্তুতি হিসেবে ধারাবাহিক আমদানি ও কার্যকর ব্যবস্থাপনা দৃঢ়ভাবে অব্যাহত রেখেছে।

আমার বার্তা/এমই

কাতারের প্রতি সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির আজ কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ

বাংলাদেশে পুলিশের সঙ্গে ভিসা জালিয়াতি নিয়ে কথা বলেছে মাল্টা

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে মাল্টার রাষ্ট্রদূত রিউবেন গাউচির নেতৃত্বে তিন সদস্যের

অভ্যুত্থানকারীদের ওপর হামলাকারী যে বাহিনীরই হোক, বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই অভ্যুত্থানকারী ও সাধারণ জনগণের ওপর যারা সশস্ত্র হামলা চালিয়েছে, সেটা

প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান কাজ যাচাইয়ের নির্দেশ

নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব উন্নয়নমূলক কাজের মান যাচাই করার নির্দেশ দিয়েছেন ঢাকা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গীতে ট্রেইনি কনস্টেবল নিয়োগে সচেতনতামূলক সভা

কাতারের প্রতি সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগামী সপ্তাহে হরমুজ ও খার্গ দ্বীপ দখলে নিতে পারে আমেরিকা

ফেনীর ২৮ ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি তদারকিতে কঠোর নজরদারি

বাংলাদেশে পুলিশের সঙ্গে ভিসা জালিয়াতি নিয়ে কথা বলেছে মাল্টা

জ্বালানি ঘাটতি নেই, চাহিদার চেয়ে মজুত বেশি: সংসদে জ্বালানি মন্ত্রী

অভ্যুত্থানকারীদের ওপর হামলাকারী যে বাহিনীরই হোক, বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ না খুললে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি ট্রাম্পের

প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান কাজ যাচাইয়ের নির্দেশ

নিজ কার্যালয়ে নিয়ে বিরোধীদলীয় নেতার কথা শুনলেন প্রধানমন্ত্রী

‘ট্রাম্প স্বৈরাচারী’, অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ

মধ্যবাড্ডা ইউলুপে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানেই ফয়সালা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যামিলি কার্ড পরিবারকেন্দ্রিক সামাজিক সুরক্ষা নিশ্চিতে কাজ করবে

দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে: মা‌র্কিন রাষ্ট্রদূত

জ্বালানিমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় এমপি আমির হামজার বিরুদ্ধে মামলা

রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের বৈঠক

গজারিয়ায় অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে খাদ্য গুদাম ও পেট্রোল পাম্প পরিদর্শন

১৮৬ বাংলাদেশিকে তেহরান থেকে ফেরানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী