ই-পেপার সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

মোবাইল-ইন্টারনেট ব্যাংকিংয়ে কারসাজি ঠেকাতে সরকারের ৭ পদক্ষেপ

আমার বার্তা অনলাইন:
০৬ এপ্রিল ২০২৬, ১৯:৩১

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিংয়ে হ্যাকার ও প্রতারক চক্রের কারসাজি ঠেকাতে সরকার সাতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি আজ সোমবার (৬ এপ্রিল) সংসদে ঢাকা-১৮ আসনের সরকারি দলের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বাংলাদেশে একটি জনপ্রিয় ও সহজ পরিশোধ ব্যবস্থা হিসেবে দ্রুত বিস্তার লাভ করেছে। এই আধুনিক পদ্ধতি প্রযুক্তিগতভাবে নিরাপদ হলেও ব্যবহারগত কারণে বিভিন্ন ঝুঁকি তৈরি হচ্ছে। গ্রাহকদের পাসওয়ার্ড শেয়ার করা, ডিভাইস হ্যাকিং এবং প্রতারকদের নতুন নতুন কৌশলের কারণে মানুষ প্রতারণার শিকার হচ্ছে।

তিনি বলেন, সরকার এ বিষয়ে অত্যন্ত সচেতন এবং বাংলাদেশ ব্যাংক পেমেন্ট সিস্টেমের নিরাপত্তা জোরদার ও প্রতারণা প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছে।

প্রতারক চক্র দমনে গৃহীত প্রধান সাতটি ব্যবস্থা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, প্রথমত- এক এনআইডির বিপরীতে একটি এমএফএস প্রোভাইডারের সঙ্গে একটিমাত্র মোবাইল হিসাব চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে গ্রাহকের মোবাইল নম্বর তার নিজস্ব এনআইডিতে নিবন্ধিত কিনা তা যাচাই করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সহায়তায় একটি সমন্বিত ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও বিটিআরসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।দ্বিতীয়ত- গ্রাহকদের পিন নম্বর সুরক্ষা ও প্রতারণা সম্পর্কে সচেতন করতে এসএমএস, ভয়েস মেসেজ, ইমেইল এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারণা চালানোর জন্য এমএফএস প্রোভাইডারদের নির্দেশনা দেওয়া হয়েছে। তৃতীয়ত- এমএফএস এজেন্টদের কার্যক্রমে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। যেসব এজেন্টের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন হয়; তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। চতুর্থত- গ্রাহকদের অভিযোগ কেস-টু-কেস ভিত্তিতে এমএফএস প্রোভাইডারদের নিজস্ব অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে দ্রুত সমাধান করা হচ্ছে। পঞ্চমত- অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। ষষ্ঠত- এমএফএস প্রোভাইডারদের ঝুঁকি নিরূপণে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগ নিয়মিত পরিদর্শন কার্যক্রম চালাচ্ছে। সপ্তমত- সন্দেহজনক লেনদেনের তথ্য নিয়মিতভাবে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-এ রিপোর্ট করা হচ্ছে এবং এর ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া অনলাইন ব্যাংকিং সেবায় নিরাপত্তা জোরদার করতে সব ব্যাংকে টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২এফএ) চালু রয়েছে; যা গ্রাহকের লেনদেনকে আরও সুরক্ষিত করছে।

অর্থমন্ত্রী বলেন, এসব সমন্বিত উদ্যোগের মাধ্যমে মোবাইল ফাইন্যান্স ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবস্থায় প্রতারণা কমিয়ে আনা এবং গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

আমার বার্তা/এমই

একই বিমানে মরিশাসে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী

দুইদিনের সফরে ভারতের রাজধানী দিল্লি যাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী

‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬’ উপলক্ষে স্বাস্থ্যখাতে প্রযুক্তিনির্ভর উন্নয়ন, মানসম্মত সেবা নিশ্চিতকরণ এবং টেকসই সংস্কারের অঙ্গীকার

প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, স্বাস্থ্যসেবা প্রাপ্তি মানুষের অন্যতম মৌলিক অধিকার। বর্তমান সরকার ‘সবার জন্য স্বাস্থ্য’

এমপির দাবি জামায়াতে ৪০% নারী, এনজিওকর্মীরা বললেন একজনকেও তো দেখি না

নারী-পুরুষের সমতা নিয়ে আয়োজিত প্যানেল আলোচনায় অংশ নেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও ঢাকা-১২ আসনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে ১২০ কেজি ওষুধ জব্দ

আগামী ৮ এপ্রিল খুলছে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস: শ্রমমন্ত্রী

একই বিমানে মরিশাসে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী

মোবাইল-ইন্টারনেট ব্যাংকিংয়ে কারসাজি ঠেকাতে সরকারের ৭ পদক্ষেপ

প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি

এমপির দাবি জামায়াতে ৪০% নারী, এনজিওকর্মীরা বললেন একজনকেও তো দেখি না

সংসদে ‘ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬’ পাস

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

জলবায়ু ঝুঁকিতে উপকূল : নারীদের জন্য সমন্বিত পথরেখা

সংবিধান জনবান্ধব করতে সব দলের ঐক্যমত্য চায় সরকার

মশার কীটনাশকের সমন্বিত ব্যবহার একাধিক ল্যাবে পরীক্ষা করবে ডিএনসিসি

গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম ব্রাহ্মণবাড়িয়ার মিজানুর রহমান

প্রথম একনেক সভায় ৪৮৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

সুষ্ঠু-নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে মাদ্রাসা বোর্ডের কঠোর অবস্থান

বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে

সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিলবোর্ডের বাতিও ৭টার মধ্যে বন্ধের নির্দেশ

ইউরোপের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব প্রধানমন্ত্রীর

জনশক্তি রপ্তানিতে বাংলাদেশ হবে পৃথিবীর রোল মডেল: মাহাদী আমিন

দক্ষিণ কোরীয় কোম্পানির সঙ্গে বেপজার ২৪ মিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি