ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

আমাদের তিনটা যুদ্ধ মোকাবেলা করতে হচ্ছে: পানি সম্পদমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৬ এপ্রিল ২০২৬, ১৪:২১

পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ইদানিংকালে আমাদেরকে তিনটা যুদ্ধ, সবচেয়ে বেশি মোকাবেলা করতে হচ্ছে। একটা হল মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরেকটা বিগত সময়ে রাজনৈতিক যুদ্ধ ও প্রকৃতির সঙ্গে যুদ্ধ।

বৃহস্পতিবার(১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ৭১ বিধিতে উপস্থাপিত জরুরী জনগুরুত্ব সম্পন্ন নোটিশের সিদ্ধান্ত প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন৷

পানি সম্পদমন্ত্রী বলেন, তিনটা যুদ্ধ, ইদানীংকালে আমাদেরকে সবচেয়ে বেশি মোকাবেলা করতে হচ্ছে ৷ একটা হল মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরেকটা আমরা বিগত সময়ে রাজনৈতিক যুদ্ধ মোকাবেলা করে এখানে এসেছি। সবচেয়ে কঠিন হল প্রকৃতির সঙ্গে যুদ্ধ করা।

সুতরাং এই যে যুদ্ধটা যে কত কঠিন যারা নদীর পাড়ে থাকেন নদীর পাড়ে যারা বসবাস করেন তারাই সবচেয়ে বেশি বুঝেন এবং উপলব্ধি করেন।

এ সময় ডেপুটি স্পিকার বলেন, আমিও কমবেশি ভুক্তভোগী।

আমার সুমেশ্বরী এবং কংশ দুইটার ৷ এর পর পানি সম্পদমন্ত্রী বলেন, সংসদ সদস্য মো. আবুল হাসান যে নোটিশটি এনেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি যে সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করেছেন সিলেট জেলার জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নদীভাঙ্গন রোধকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক এবং উনাকে সমর্থন করে যারা ইতিমধ্যে বক্তব্য রেখেছেন আমি সকল সংসদ সদস্যদেরকে ধন্যবাদ জানাই ৷বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল সিলেট। এই বৃহত্তর সিলেটের যে অঞ্চল এ অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে দুইটা নদী।

একটা হল সুরমা আরেকটা হল কুশিয়ারা। ভারতের ওরাক নদী দুই ভাগে বিভক্ত হয়ে এই নদীগুলো সৃষ্টি হয়েছে। বিশেষ করে ভারতের মণিপুর রাজ্য এই রাজ্যের পাহাড়ি এলাকায় উৎপন্ন হয়ে বরাক নদী মিজোরাম ও আসামের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার অমরশিদ নামক স্থানে বাংলাদেশে প্রবেশ করেছে। এটি একটি খরস্রোতা নদী। উজানে ভারতের পাহাড়ি এলাকায় স্বল্প সময়ে মাত্রাতে রক্ত পরিমাণ বৃষ্টির কারণে ২০২২, ২০২৪ এবং ২০২৫ সর্বশেষ যে ভয়াবহ বন্যা হয়েছে ওই যে বলেছি যে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে তাদেরকে এখনো সেখানে বসবাস করতে হচ্ছে এবং টিকে থাকতে হচ্ছে। ইতিমধ্যে সিলেট জেলার এই জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নদী ভাঙ্গন রোদে ঝুঁকিপূর্ণ স্থান সমূহে নদীর তীর সংরক্ষণ কাজ বাস্তবায়নের উদ্যোগ আমরা গ্রহণ করেছি। সুরমা কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রথম পর্যায়ে একটি প্রকল্প ডিসেম্বর ২০২৫ সালে একটি প্রকল্প অনুমোদিত হয়। প্রকল্পটির অনুমোদিত প্রকল্পিত যে ব্যয় ৭৩ কোটি টাকা ৷প্রকল্পটি বাস্তবায়ন মেয়াদকাল জানুয়ারি ২০২৬ থেকে ২০২৮ ৷ বর্তমানে প্রকল্পটির দরপত্র আহ্বান কার্যক্রম চলমান রয়েছে। সুরমা কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার প্রথম পর্যায়ে শীর্ষক প্রকল্পের আওতায় জকিগঞ্জ উপজেলার সীমান্ত রক্ষায় ১৩ টি স্থানে ৪ দশমিক ৩৩৫ কিলোমিটার এবং কানাঘাট উপজেলার চারটি স্থানে ১ দশমিক ৪৪০ কিলোমিটার মোট ৫ দশমিক ৭৭৫ কিলোমিটার নদীর তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে প্রকল্পটি বাস্তবায়িত হলে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা নদীর তীর অনেকাংশে সুরক্ষিত হবে। এছাড়াও গুরুত্বপূর্ণ স্থাপনা ঘরবাড়ি কৃষি জমি এবং বাংলাদেশের ভূখণ্ড নদী ভাঙ্গনের কবল থেকে অনেকাংশ রক্ষা পাবে।

মন্ত্রী বলেন, এই কাজটি করতে গিয়ে আমাদেরকে যেহেতু এটি বর্ডার লাইন। ভারত এবং বাংলাদেশের সীমান্ত আমরা ইতিমধ্যে বিজিবিএসএফ একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে। জয়েন্ট রিভার কমিশনে সেখানে মিটিং চলছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জেআরসির বাহিরে ডিসি বাংলাদেশ এবং ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইন্ডিয়া সেখানে একটা কনফারেন্স মিটিং এর অপেক্ষায় রয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এই দুইটা মিটিং হওয়ার পরিপ্রেক্ষিতে খুব শীঘ্রই আমরা একটা পদক্ষেপ গ্রহণ করছি যার ভিত্তিতে অদূর ভবিষ্যতে নির্মাণ কাজ শুরু করতে পারবো।

আমার বার্তা/এমই

জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ দূতের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। তারা

টাইমের প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান, সংসদে ধন্যবাদ প্রস্তাব

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত হওয়ায় জাতীয় সংসদে তাকে বিশেষ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে: সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা

গণঅভ্যুত্থানের সময় সংসদের তার লুজ হওয়ায় সাউন্ড সিস্টেমের বিভ্রাট

গণঅভ্যুত্থানের সময় সংসদ ভবনের তার লুজ হয়ে যাওয়ায় অধিবেশনে টেবিল চাপড়ানোর সময় সাউন্ড সিস্টেমে বিভ্রাট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি, ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে

দামুড়হুদা ও জীবননগরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ দূতের বৈঠক

এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন

একদিনে হাম ও হামের উপসর্গে ৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস বিশ্বব্যাংকের

ট্রাম্প-নেতানিয়াহুকে পেছনে ফেলে টাইম ম্যাগাজিনে শি জিনপিংয়ের রাজত্ব

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান

টাইমের প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান, সংসদে ধন্যবাদ প্রস্তাব

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে: সড়কমন্ত্রী

গণঅভ্যুত্থানের সময় সংসদের তার লুজ হওয়ায় সাউন্ড সিস্টেমের বিভ্রাট

বর্তমানে রাজনীতির প্রতি মানুষের বেশি আকর্ষণ: স্পিকার হাফিজ উদ্দিন

সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানায় নতুন ওসি তাহের যোগদান

বিপিসিতে বড় রদবদল, যমুনা অয়েলের নতুন এমডি ইউসুফ হোসেন ভুইয়া

সরকারি চাকরিতে শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার, দ্রুত বড় নিয়োগ

অধস্তন আদালতে বিচারাধীন মামলা ৪০ লাখ ৪২ হাজার: সংসদে আইনমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সহযোগিতা আরও সুদৃঢ় করবে বাংলাদেশ

আমাদের তিনটা যুদ্ধ মোকাবেলা করতে হচ্ছে: পানি সম্পদমন্ত্রী

ইকরার আত্মহত্যা: ১৭ মে’র মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

পদ্মা ব্যারেজ প্রকল্পে ব্যয় ৩৪ হাজার কোটি টাকা, বাস্তবায়ন ২০২৬-২০৩৩