ই-পেপার মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

অন্যদেশের সঙ্গে তুলনা করলে মার্কিন চুক্তি ভালো বুঝা যাবে: পররাষ্ট্রমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৫ মে ২০২৬, ১৩:৩২

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি আলোচনা-সমালোচনার শেষ নেই। চুক্তিটি বাতিলের জন্য অনেকেই জানাচ্ছেন আহ্বান। এবার চুক্তিটি নিয়ে মুখ খুলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টার মতে, অন্যদেশের সঙ্গে তুলনা করলে মার্কিন চুক্তি ভালো বুঝা যাবে।

খলিলুর রহমান বলেছেন, “মার্কিন চুক্তি নিয়ে আলোচনা হওয়া খুব ভালো। মুক্ত আলোচনা হওয়াই উচিত যেকোনো চুক্তি নিয়ে। আমরা তো একা এই চুক্তি করি নাই, বিশ্বের অন্যান্য দেশগুলো করেছে। ইন্দোনেশিয়া ২৩১টিতে এরকম শর্তে রাজি হয়েছে। সুতরাং, বাংলাদেশের চুক্তিটি যখন পাঠ করবেন তখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়াসহ অন্যান্য যারা চুক্তি করেছে তাদেরটা পাশে নিয়ে পাঠ কইরেন। তাহলে জিনিসটা ভালো বুঝবেন।”

মঙ্গলবার (৫ মে) দুপুরে বেইজিংয়ের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি বলবো, আপনারা তুলনামূলক দেখেন আমরা কি পেয়েছি, কি পাইনি। এই আলোচনাটা ওইভাবে হওয়া উচিত। কারণ, যুক্তরাষ্ট্র সব দেশগুলোকে বলেছে যে তোমাদেরকে রেসিপ্রোকাল ট্যারিফ যেমন আমাদের ৩৯ বা ৩৭ শতাংশ দিয়েছিল তো অন্যান্য সব দেশ দিয়েছে নেগোশিয়েট করেছে কেউ ২০ পেয়েছে যেমন ভিয়েতনাম, আমরা ১৯ পেয়েছি। সবারই কিন্তু এই এগ্রিমেন্টগুলো পাবলিক স্পেসে এখন পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, “আপনারা বাংলাদেশের এগ্রিমেন্ট অন্যান্য দেশের এগ্রিমেন্টের সঙ্গে তুলনা করে পড়েন। তাহলে বুঝবেন যে আমরা কি রেট পেয়েছি, পলিসিতে আমরা কি কি বিষয়ে তাদের সঙ্গে চুক্তি করেছি। অন্যরাও কি চুক্তি করেছে। অন্যদের পারচেস কমিটমেন্ট কত? আমাদের কত, সব মিলিয়ে দেখেন।”

পশ্চিমবঙ্গের নির্বাচনের পর তিস্তা চুক্তি নিয়ে অগ্রসর হওয়া যাবে কি না এমন প্রশ্নে মন্ত্রী বলেন, “সেখানে এখনও সরকার প্রতিষ্ঠিত হয়নি। তারা কি ভাবছেন কি করবেন সেটা তারা যদি না জানান তাদের মাইন্ড রিড করার কাজ আমার না।”

আমার বার্তা/এমই

মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

বিরোধী দলে থেকেও মুক্তিযুদ্ধের স্মৃতিকে মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করেছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক

স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে

দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী

সামরিক বাহিনীকে আরও জনমুখী ও সমন্বিতভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ড. এ

‘বীরনিবাস’ প্রকল্পের দলীয়করণ ও দুর্নীতি তদন্ত করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বিগত ফ্যাসিবাদী সময়ে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ‘বীরনিবাস’ প্রকল্পে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত : চিফ প্রসিকিউটর

মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

অন্যদেশের সঙ্গে তুলনা করলে মার্কিন চুক্তি ভালো বুঝা যাবে: পররাষ্ট্রমন্ত্রী

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ জন

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন পাবনার রাশিদুল ইসলাম

যমুনা অয়েলের বাড়াবাড়ি ডিপো ইনচার্জ সাদেকীনের নেতৃত্বে অনিয়মই যেখানে নিয়ম 

তেলের উত্তোলন বাড়ানোর ঘোষণা ওপেক প্লাস জোটের ৭ দেশের

স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: তথ্য উপদেষ্টা

দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী

১০০টিরও বেশি আসনে কারচুপি, আমরা আবারও ঘুরে দাঁড়াব: মমতা

‘বীরনিবাস’ প্রকল্পের দলীয়করণ ও দুর্নীতি তদন্ত করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আদালতের নির্দেশনার পর জয়ী নুসরাত তাবাসসুম, গেজেট প্রকাশ ইসির

আগামী দিনে ইন্দো-প‍্যাসিফিক অঞ্চলের কৌশল ঠিক করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক

কেরালায় মুসলিম তরুণীর কাছে হারলেন ক্ষমতাসীন বাম জোটের প্রধান

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রুবেল

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক-মাধ্যমিকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

পশ্চিমবঙ্গে যেই আসুক, ইস্যুগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে

সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রধান মাধ্যম স্বাধীন গণমাধ্যম: তথ্যমন্ত্রী

বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো ভেঙে দিল বিসিবি, গঠিত হবে ৩ সদস্যের নির্বাচন কমিশন