ই-পেপার সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বাড়ানোর আলোচনা

আমার বার্তা অনলাইন:
২২ জুন ২০২৬, ১৭:২৯

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। এসময় ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।

সোমবার (২২ জুন) দুপুরে সচিবালয়ে এ সাক্ষাৎ করেন তিনি।

এসময় বিমান মন্ত্রী দেশের প্রবাসীদের সুবিধার্থে ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রদূত ইতালির অর্থনীতিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশী কর্মীর অবদানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত, ইতালীয় ‘দ্য এজ কোম্পানি’র বাংলাদেশের বিমানবন্দরের জন্য ‘বার্ড কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম’ (বিসিএমএস) তৈরির আগ্রহের কথা ব্যক্ত করেন। এছাড়া বাংলাদেশি টেকনিশিয়ানদের উন্নত প্রশিক্ষণের স্বার্থে ‘ফ্লাইঅন অ্যারো কোম্পানি’র একটি প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার আগ্রহের বিষয়েও বিস্তারিত জানান।

মন্ত্রী, দেশের বিমান খাতের উন্নয়নে ইতালির সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বিমানবন্দর সম্প্রসারণে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলে বিদেশি বিনিয়োগের ব্যাপারেও উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।

এর আগে মন্ত্রী, ‘স্যাটস কোম্পানি’র প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে প্রতিনিধিরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ভূমি সেবা (গ্রাউন্ড হ্যান্ডলিং) কার্যক্রমে তাদের আগ্রহের কথা প্রকাশ করেন। মন্ত্রী যথাযথ প্রক্রিয়ায় প্রস্তাব আহ্বান করেন এবং বিবেচনার আশ্বাস দেন।

আমার বার্তা/এমই

বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও উপস্থিতি দেখতে চান স্পিকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশনে সরকারের অনেক মন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সংসদ সদস্য

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চান প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন তুর্কি রেড ক্রিসেন্টের সভাপতি ফাতমা মেরিচ ইলমাজ।

আগামী হজে অংশ নিতে পারবে না এবারের হজযাত্রী নিবন্ধন না করতে পারা এজেন্সি

২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা তিন বছর ৪০ জনের কম হজযাত্রী নিবন্ধন করেছে, এমন

বর্তমানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের হার সবচেয়ে কম: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের হার সবচেয়ে কম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও উপস্থিতি দেখতে চান স্পিকার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চান প্রতিমন্ত্রী

নিষিদ্ধ আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

কেআইবি ইস্যুতে কৃষিবিদের ওপর হামলার অভিযোগ, বাকৃবিতে প্রতিবাদ সমাবেশ

আগামী হজে অংশ নিতে পারবে না এবারের হজযাত্রী নিবন্ধন না করতে পারা এজেন্সি

সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বর্তমানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের হার সবচেয়ে কম: স্বরাষ্ট্রমন্ত্রী

কৃষি খাতে সারের চাহিদা মেটাতে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার

সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি-পদায়নে ৪ স্তরের কমিটি গঠন

মৃত্যুর ৭১ শতাংশের কারণ অসংক্রামক রোগ, মাঠে নামছে ৩৫ মন্ত্রণালয়

ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বাড়ানোর আলোচনা

নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উদযাপন’

সারাদেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে: জ্বালানিমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১৯৬৯, গুজব রুখতে সক্রিয় ফ্যাক্ট-চেকিং কমিটি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা, ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ

অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর মাহমুদউল্লাহ, ব্যাটিং কোচ ইমরুল কায়েস

অ্যাশেজের আগে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে চায় ইংল্যান্ড