ই-পেপার সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

আমার বার্তা অনলাইন:
২৯ জুন ২০২৬, ১২:৫৩
আপডেট  : ২৯ জুন ২০২৬, ১২:৫৭

দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রস্তাবিত বাজেটকে একটি ‘জীবনবান্ধব বাজেট’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘সরকারের সুদৃঢ় সদিচ্ছার কারণে অন্যান্য বছরের মতো এবারের বাজেট ঘোষণার পর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি।’

তিনি দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের কথা স্বীকার করে বলেন, ‘বৈশ্বিক ও অভ্যন্তরীণ কারণে অর্থনৈতিক সংকট রয়েছে, তবে একটি কার্যকর ও সুদূরপ্রসারী নীতির মাধ্যমে এ সংকটকে সফলভাবে মোকাবিলা করতে চায় সরকার।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি ও উন্নয়ন অভিযাত্রার দিক বিবেচনা করেই এবারের বড় বাজেট দেয়া হয়েছে। দেশের মানুষ সরকারের ওপর যে আস্থা রেখেছে, তা অক্ষুণ্ন রাখা এবং পবিত্র দায়িত্ব হিসেবে পালন করা হবে।’

তারেক রহমান বলেন, ‘এবারের বাজেটের অন্যতম প্রধান লক্ষ্য হলো দেশের অর্থনীতিকে পুনরায় শৃঙ্খলায় ফিরিয়ে আনা। ঝিমিয়ে পড়া বিনিয়োগের পরিবেশ চাঙ্গা করা এবং নতুন কর্মসংস্থানের চাকা সচল করা। এই বাজেটের প্রায়োগিক বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি সম্পূর্ণ নতুন ও টেকসই অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার।’

প্রধানমন্ত্রীর মতে, জাতীয় সংসদ ধীরে ধীরে দেশের সাধারণ মানুষকে আশার আলো দেখাতে সক্ষম হয়েছে এবং এই ধারা অব্যাহত রেখে একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সরকার বদ্ধপরিকর।

আমার বার্তা /জেএইচ

বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

দীর্ঘ ৪০ বছরের সংসদীয় জীবনে বিরোধী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে কোনো ধরনের সরকারি সুবিধা

কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ যেসব খাতে কর কমাতে প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের করভার লাঘব, কালো টাকা সাদা করার বিতর্কিত বিধান প্রত্যাহার এবং দেশীয়

বাংলাদেশ-জাপানের সামরিক সম্পর্ক আরও সম্প্রসারণে আলোচনা

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

শেনজেনভুক্ত দেশে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের হাতে

ইউরোপের শেনজেনভুক্ত দেশে ভ্রমণকারীদের প্রবেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের হাতে। তাই  ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ যেসব খাতে কর কমাতে প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাংলাদেশ-জাপানের সামরিক সম্পর্ক আরও সম্প্রসারণে আলোচনা

শেনজেনভুক্ত দেশে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের হাতে

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল

শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক-১৩

দীর্ঘদিন পর ভ্রমণ ভিসার আবেদন জমা নিচ্ছে ভারত, দেখা যায়নি ভিড়

খাদ্যপণ্য ও শিল্প খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-পাকিস্তান

ফল প্রস্তুত শেষ হয়নি, জুনে মিলছে না প্রাথমিক বৃত্তির ফল

তাপপ্রবাহ কমার আভাস, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব বাজেট বললেন প্রধানমন্ত্রী

মানবপাচারকারীদের সহায়তায় অনুপ্রবেশ, দুইজনকে ফেরত পাঠাল বিজিবি

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

চীনা প্রযুক্তিপণ্যে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান

সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবারও সতর্ক অবস্থানে কেন্দ্রীয় ব্যাংক

খাগড়াছড়িতে জালে আটকা পড়ল বার্মিজ অজগর, বন বিভাগে হস্তান্তর

স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণকারী হাসনাত-সারজিসরা ৬০০ শিশুর মৃত্যুর পেছনে দায়ী