ই-পেপার বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে : বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
৩০ জুলাই ২০২৬, ১৩:২৯

২০২৬ সালের সফল হজ ব্যবস্থাপনার ধারাবাহিকতায় ২০২৭ সালে হাজযাত্রীদের খরচ আরও কমিয়ে আনার লক্ষ্যে সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেন, বিমান ভাড়া এবং সৌদি আরবের অভ্যন্তরীণ বিভিন্ন কর কমানোর মাধ্যমে অন্তত ৪০ থেকে ৪২ হাজার টাকা খরচ কমানোর সম্ভাবনা তৈরি হয়েছে। তবে হজ প্যাকেজের সামগ্রিক মূল্য আরো কমাতে হলে বিমান ভাড়ার পাশাপাশি আবাসন বা ঘরভাড়া কমাতে উদ্যোগ নিতে হবে। এই কাজটি এজেন্সিগুলোকে করতে হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী (৩০ জুলাই-১ আগস্ট) ‘জাতীয় পর্যায়ে হজ ও ওমরা ফেয়ার ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এই মেলার আয়োজন করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে স্পন্সর হিসেবে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। আর স্পন্সর হিসেবে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাউদিয়া ও সাউথইস্ট ব্যাংক পিএলসি। এছাড়া সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, প্রিমিয়ার ব্যাংক পিএলসি ইস্টার্ন ব্যাংক পিএলসি এবং ইউএস বাংলা এয়ারলাইন্স।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিমানের মুনাফা পূর্বের তুলনায় কমিয়ে বিমান ভাড়া ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, সৌদি আরবে বিমানবন্দর কর এবং গাকা চার্জ বাবদ প্রায় ১০ হাজার থেকে ১১ হাজার টাকা ব্যয় হয়। এই চার্জগুলো কমানোর জন্য সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। তারা আমাদেরকে আশস্তও করেছে। আগামী সেপ্টেম্বর মাসে একটি কারিগরি দল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, বিমান ভাড়ার প্রশাসনিক খরচ হ্রাস এবং সৌদি আরবের চার্জ কমানো সম্ভব হলে এভিয়েশন সেক্টর থেকেই প্রায় ৪০ হাজার থেকে ৪২ হাজার টাকা খরচ কমিয়ে আনা সম্ভব হবে বলে।

প্রতিমন্ত্রী বলেন, বিমান ভাড়া কমানোর পর হজ প্যাকেজের মূল্য আরও কমানোর প্রধান দায়িত্ব নিতে হবে এজেন্সিগুলোকে। সৌদিতে তারা যেই ঘরভাড়া বা আবাসন ব্যয় নির্ধারণ করবেন, সেটি কমিয়ে আনতে হবে। এ ক্ষেত্রে এজেন্সিগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, হজযাত্রীদের সেবার মান না কমিয়েই তাদেরকে এই কাজটি করতে হবে।

তিনি আরো বলেন, হজ এজেন্সিগুলো যাতে হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে পারে এবং ঘরভাড়া সংক্রান্ত জটিলতা কাটিয়ে উঠতে পারে, সেজন্য সরকার কিছু বিশেষ উদ্যোগ নিয়েছে। হাব সদস্যদের প্রায় ৬২ কোটি টাকা বকেয়া পাওনা দ্রুত পরিশোধ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এজেন্সিগুলো আর্থিক সক্ষমতা ফিরে পায়। ছোট-বড় সব এজেন্সি যাতে সমানভাবে হজ ব্যবস্থাপনায় অংশ নিতে পারে এবং কেউ যেন বঞ্চিত না হয়, সে বিষয়েও তদারকি জোরদার করা হবে।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, হজ ক্যাম্পে হজযাত্রীদের খাবারের খরচ লাভবিহীন পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে খাবারের মান উন্নত রেখে দাম কমানো হয়েছে, যা আগামীতেও অব্যাহত থাকবে। এছাড়া নুসুক কার্ড এবং রোড টু মক্কা প্রজেক্টের মাধ্যমে হাজীদের যাতায়াত ও কার্ড সংক্রান্ত হয়রানি কমানো হয়েছে।

তিনি বলেন, সরকার দরিদ্র মানুষের জন্য হজ সহজতর করতে যাকাত ফান্ড ব্যবহার বা সরাসরি সরকারি ভর্তুকি দেওয়ার চিন্তাভাবনাও করছে। এটি বাস্তবায়িত হলে হজ প্যাকেজের দাম সাধারণ মানুষের নাগালে আসবে।

হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ (এনডিসি), বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ এবং রয়েল অ্যাম্বাসি অব সৌদি আরাবিয়া, ঢাকার ডেপুটি হেড অব মিশন খালেদ সাঈদ আল হাদাল।

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না: ফখরুল

জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব

হজের খরচ কমাতে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব হজের খরচ কমানো হয়েছে। এখন দেশের পক্ষ থেকে ব্যয়

‘ঘুষখোররা’ এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: ফখরুল 

আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব

মানবপাচার-অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‌জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অপরাধ থেকে দেশের নাগরিকদের সুরক্ষায় বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের সঙ্গে বেইমানি করব না, ভয়ভীতিতেও পিছু হটব না: জামায়াত আমির

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না: ফখরুল

হজের খরচ কমাতে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে: প্রতিমন্ত্রী

শাপলা হত্যাকাণ্ড: লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ

তীব্র গরমে বাংলাদেশের আর্থিক ক্ষতি ১.৮ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংক

‘ঘুষখোররা’ এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: ফখরুল 

খুব শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে : বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন আজিঙ্কা রাহানে

মানবপাচার-অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‌জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

কেন্দ্রীয় চুক্তি-কোচ নিয়োগসহ নারী ক্রিকেট নিয়ে যেসব সিদ্ধান্ত হলো

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক কিসমত খন্দকার মারা গেছেন

ট্রাইব্যুনালের বিচার নিয়ে এইচআরডব্লিউ’র পর্যবেক্ষণ আমলে নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

চেক ডিজঅনার মামলার মূল উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্টের রায়

সারাদেশে টানা বর্ষণের আভাস, ঢাকার তাপমাত্রা কমার সম্ভাবনা

বেজার বিদ্যুৎ নেটওয়ার্ক স্থাপনে ২১১ কোটি টাকার ব্যয় অনুমোদন

জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সম্পদ, সদস্যসচিব মাহফুজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়নে আগ্রহী নতুন চীনা ব্যাংক

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের সড়ক-সেতু নির্মাণে ১২৩ কোটি টাকা অনুমোদন