ই-পেপার বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

৬২৬ ভিসা অটো ক্যান্সেল: নবায়নের জন্য ৪১৭ জনের তা‌লিকা গেল আমিরাতে

আমার বার্তা অনলাইন:
৩০ জুলাই ২০২৬, ১৮:১২
আপডেট  : ৩০ জুলাই ২০২৬, ১৮:৪৬

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ৬২৬ বাংলাদেশির ভিসা অ‌টো ক‌্যা‌ন্সেল হ‌য়ে‌ছে। এ‌দের ম‌ধ্যে ৪১৭ জ‌নের ভিসা নবায়নের জন্য আমিরাত সরকার‌কে পাঠা‌নো হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রাল‌য়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শে‌ষে এ তথ্য দি‌য়ে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলাম।

শ্যামা ওবায়েদ বলেন, এটি কেবল বাংলাদেশিদের জন্য নয়, পাকিস্তান, মিশর, ফিলিপাইন ও নেপালের নাগরিকদের ক্ষেত্রেও ঘটেছে।

তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে ফেসবুক বা অন্যান্য মাধ্যমে দেশের আইন বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত হওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাতিল হওয়া ৬২৬ জনের মধ্যে ৪১৭ জনের তালিকা ভিসা নবায়নের জন্য ইতোমধ্যে আরব আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সাথেও দূতাবাস যোগাযোগ করছে যেন শ্রমিকদের দায়-দায়িত্ব কোম্পানিগুলো গ্রহণ করে।

তিনি আরও বলেন, অনেক সময় ভুয়া বা নকল নথিপত্র ব্যবহারের কারণে শ্রমিকরা বিপদে পড়েন, যা বৈধভাবে যাওয়া শ্রমিকদের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। আগামীতে তা কমিয়ে আনা হবে।

তিনি আরও বলেন, সরকার ২০১৩ সালের অভিবাসন আইন সংশোধনের বিষয়টি বিবেচনা করছে এবং এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের সাথে আলোচনা করা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নেপাল বা অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের কর্মীদের বিদেশ যাওয়ার খরচ অনেক বেশি (প্রায় ৩-৪ লাখ টাকা বেশি)। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই অভিবাসন ব্যয় কমানোর জন্য এবং দালাল চক্র রোধে কাজ করছে।

তিনি আরও বলেন, প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ‘মাইগ্রেশন উইং’ খোলা হয়েছে যাতে অবৈধ অভিবাসন বন্ধ করা যায়।

শ্যামা ওবায়েদ ইসলাম বলেন, মিয়ানমারের কারাগারে থাকা বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এখন পর্যন্ত ২৭ জনকে শনাক্ত করা হয়েছে যাদের প্রিলিমিনারিভাবে ফিরিয়ে আনা হবে। বিজিবিসহ অন্যান্য সংস্থা এ বিষয়ে আরকান আর্মির সাথে জটিল পরিস্থিতিতেও কাজ করছে।

তিনি আরও বলেন, চেন্নাইতে আটকে পড়া কিছু বাংলাদেশিকে সম্প্রতি সফলভাবে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

তিনি আরও বলেন, দালালের মাধ্যমে লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার প্রবণতা বন্ধ করতে তৃণমূল পর্যায়ে (৬৪ জেলায়) জেলা প্রশাসকদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির কাজ চলছে।

আমার বার্তা/এমই

জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জনকে কেন্দ্র করে যেন কেউ ব্যক্তিগত বা রাজনৈতিক ফায়দা হাসিল করতে

স্পারসোতে নতুন চেয়ারম্যান, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ডিজি নিয়োগ

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে (স্পারসো) নতুন চেয়ারম্যান এবং জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে

প্রযুক্তির পাশাপাশি মানুষের দক্ষতায় বিনিয়োগ জরুরি: টেলিযোগাযোগ মন্ত্রী

ডিজিটাল রূপান্তরের পথে দেশের কোনো জনগোষ্ঠী যেন পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করতে হবে বলে

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: মাহদী আমিন

দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আগামী আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশ থেকে নতুন কর্মী মালয়েশিয়ায় যেতে শুরু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নতুন বন্দোবস্তের নামে ভণ্ডবস্তের রাজনীতি শুরু করেছে: রাশেদ

জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ আমলের সব শিক্ষক-কর্মকর্তার নিয়োগ পর্যালোচনা করবে ঢাবি

আগস্টে অপরিবর্তিত থাকছে ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম

ব্রিকসের মঞ্চে কি গলবে ঢাকা-দিল্লির বরফ, তারেক রহমানকে আমন্ত্রণ মোদির

এখনো জনসমক্ষে আসেননি মোজতবা খামেনি, বাড়ছে জল্পনা

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, বরখাস্ত হচ্ছেন সাদেকা হালিম

জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার

৬২৬ ভিসা অটো ক্যান্সেল: নবায়নের জন্য ৪১৭ জনের তা‌লিকা গেল আমিরাতে

৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম লিটারে কমল ৯ টাকা

স্পারসোতে নতুন চেয়ারম্যান, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ডিজি নিয়োগ

রপ্তানি নীতিতে বড় পরিবর্তন, সুবিধা পাবে ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায়

সিঙ্গাপুর থেকে আনা হবে এক কার্গো এলএনজি, ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০০৫: স্বাস্থ্য অধিদপ্তর

প্রযুক্তির পাশাপাশি মানুষের দক্ষতায় বিনিয়োগ জরুরি: টেলিযোগাযোগ মন্ত্রী

সমাজে আইনের শাসন থাকলে অপরাধীচক্র গড়ে উঠত না: রিজভী

তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করে আন্তর্জাতিক অঙ্গনে যাওয়ার লক্ষ্য

সিলেটে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা, ভেঙে গেছে পেছনের কাচ

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: মাহদী আমিন