ই-পেপার শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

চাকরিতে প্রতি পদে প্রতিযোগী ৬৬ শতাংশ বেড়ে ২৮৭ জন: বিআইডিএস গবেষণা

আমার বার্তা অনলাইন:
৩১ জুলাই ২০২৬, ১৩:১৫

করোনাভাইরাস মহামারির পর থেকে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক শ্রমবাজারে প্রতি শূন্য পদে প্রতিযোগিতা প্রায় ৬৬ শতাংশ বেড়েছে। উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় ও বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কায় নিয়োগ সংকুচিত হওয়ায় বর্তমানে প্রতিটি শূন্য পদের বিপরীতে ২৮৭ জন আবেদনকারী প্রতিযোগিতা করছেন, যা মহামারি শুরুর আগে ছিল ১৭৩ জন।

২০১৫ সালের জুন থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ৫৪৭ সপ্তাহের তথ্য নিয়ে দেশের অন্যতম বড় একটি অনলাইন জব পোর্টালের ওপর এই গবেষণা পরিচালনা করা হয়।

আজ বৃহস্পতিবার এক সেমিনারে বিআইডিএসের গবেষণা পরিচালক অধ্যাপক অতনু রাব্বানী এ প্রতিবেদন উপস্থাপন করেন।

গবেষণায় চাকরির বিজ্ঞপ্তি, শূন্য পদ, আবেদনের হার এবং শ্রমবাজারের ওপর মহামারি ও বাংলাদেশ ব্যাংকের রেপো রেট পরিবর্তনের মতো প্রধান প্রধান অর্থনৈতিক ধাক্কার প্রভাব পর্যালোচনা করা হয়।

গবেষণার সময়ে ওই জব পোর্টালে প্রতি সপ্তাহে গড়ে ১ হাজার ১৫৪টি চাকরির বিজ্ঞপ্তি, ৩ হাজার ৬৪৬টি শূন্য পদ এবং প্রায় ৬ লাখ ৯৭ হাজার আবেদন জমা পড়েছিল।

গবেষণায় উল্লেখ করা হয়, মহামারি দেশের শ্রমবাজারে ভয়াবহ আঘাত এনেছিল। ২০২০ সালের মার্চ থেকে জুনের মধ্যে সরকার যখন সারাদেশে লকডাউন জারি করে, তখন চাকরির বিজ্ঞপ্তি ৭০ দশমিক ২ শতাংশ এবং শূন্য পদ ৭৫ দশমিক ২ শতাংশ কমে আসে।

একই সময়ে আবেদনকারীর সংখ্যা কমলেও তা তুলনামূলক কম ছিল। আবেদনকারী কমেছিল ৫৯ দশমিক ১ শতাংশ।

এর অর্থ হলো, চাকরির আবেদনের চেয়ে চাকরিপ্রার্থীর সংখ্যা খুব বেশি কমেনি। আর এই পার্থক্যের কারণেই প্রতি পদের বিপরীতে আবেদনকারীর সংখ্যা বেড়ে ২৮৭ দশমিক ৩ জনে পৌঁছায়।

যুক্তরাষ্ট্রের চেয়েও বাংলাদেশে শূন্য পদ কমার হার ছিল অনেক বেশি। মহামারি চলাকালে যুক্তরাষ্ট্রে শূন্য পদ প্রায় ৪০ শতাংশ কমেছিল। আর যুক্তরাজ্যে কমেছিল ৬০ থেকে ৭০ শতাংশ।

মহামারির পর ধীরে ধীরে নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও শ্রমবাজারের পরিস্থিতি অস্বাভাবিক রকম প্রতিযোগিতাপূর্ণই থেকে যায়।

অতনু রাব্বানী বলেন, 'শ্রমবাজারের এই তথ্যে দেখা যায় প্রতিটি পদের বিপরীতে কতজন প্রতিযোগিতা করছেন। এই সংখ্যা যত বেশি হবে, চাকরিপ্রার্থীদের জন্য বাজারটি তত কঠিন বলে ধরে নিতে হবে।'

আশুলিয়া নৌপথে পাইলট ছাড়া বড় নৌযান না চালানোর নির্দেশ

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় আশুলিয়া সেতু অপসারণের প্রস্তুতিমূলক কাজ চলায় আশুলিয়া নৌপথে চলাচলকারী সব

বর্তমান সরকার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল

বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশের সামগ্রিক ভ্রমণ সতর্কতার লেভেল-৩

অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থের অপচয় করা যাবে না: প্রতিমন্ত্রী

বিগত দিনের মতো অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করা যাবে না
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ এশিয়ার ৪৭ দেশও প্রত্যাখ্যান করল ফিফার প্রস্তাব

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন জীবিত উদ্ধার

ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মসূচির সুযোগ দেওয়া হয়নি

কেওক্রাডং পাহাড়ের খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

মোদিকে ঘিরে বিকৃত ছবি-ভিডিও, মেটার ভারত প্রধানের বিরুদ্ধে মামলা

আফ্রিকা থেকে হাজারো অভিবাসীর ইউরোপে ঢোকার চেষ্টা

জুলাইয়ের অর্জন কারও একার নয়, এটি ১৮ কোটি মানুষের : জামায়াত আমির

বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ

মরিচের কেজি ৪০০, পেঁয়াজ-ডিম-সবজির দাম আরও বেড়েছে

চাকরিতে প্রতি পদে প্রতিযোগী ৬৬ শতাংশ বেড়ে ২৮৭ জন: বিআইডিএস গবেষণা

চীন, ভারত, রাশিয়া ও ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

দেশের বাজারে সোনার গহনার দাম ভরিতে বাড়লো ২২১৬ টাকা

পাটোয়ারী-সারজিসদের বিরুদ্ধে হত্যাচেষ্টা-ছিনতাইয়ের অভিযোগ ছাত্রদলের

শিশুকে নামাজে অভ্যস্ত করতে যা বলেছেন রাসুল (সা.)

আশুলিয়া নৌপথে পাইলট ছাড়া বড় নৌযান না চালানোর নির্দেশ

নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত ৩, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর বার্তা

অস্ট্রিয়ায় উচ্চশিক্ষা: কম খরচে পড়াশোনা, থাকছে কাজের সুযোগও

উচ্চ আদালত-ইউজিসি কাউকে মানছে না সাউদার্ন বিশ্ববিদ্যালয়!

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দুর্দান্ত জয় জাফনা কিংসের

জুমার দিনের যে আমলে মিলবে বড় সওয়াব