ই-পেপার রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

দুই প্রধানমন্ত্রীর বৈঠকে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার

আমার বার্তা অনলাইন:
০৯ আগস্ট ২০২৬, ১৪:২৪

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসঙ্গে আলোচনায় বসলে দুই দেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

রোববার (৯ আগস্ট) রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) অভ্যন্তরে শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জনবান্ধব ব্যক্তি। আমি অনেকবার তাঁর বক্তৃতা শুনেছি। তিনি অন্তর থেকে কথা বলেন—এটা আমি দেখেছি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জনবান্ধব ব্যক্তি। আমার মনে হচ্ছে, যখন এই দুই নেতা আলোচনা করবেন, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘সমস্যা চিহ্নিত হয় যখন আমরা আলোচনা করি। আমার পুরো আত্মবিশ্বাস আছে—মানুষ এক আছে, সমাধান হবেই। এখানে নেতিবাচক কিছু নেই, সব ইতিবাচকই হবে।’

বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের মানুষের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সরকারি পর্যায়েও বজায় রাখা প্রয়োজন।

বাংলাদেশে ভারতীয় ভিসার ব্যাপক চাহিদার কথা জানিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, এই চাহিদা পূরণে আরও ভিসা আবেদন কেন্দ্র বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

একই সঙ্গে ভিসা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের খরচ কমানো এবং ভিসা দেওয়ার সক্ষমতা বাড়ানোর বিষয়েও কাজ করা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশের মানুষের আচরণের প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের আচরণ খুবই ভালো। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক ভালো। এই সম্পর্ক সরকারি পর্যায়েও বজায় রাখতে হবে।’

তিনি আশা প্রকাশ করেন, জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতা দুই দেশের সরকারি পর্যায়ের সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলবে।

আমার বার্তা/এমই

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হককে গ্রেফতার করেছে

দেশের উন্নয়নে জনগণের শক্তিই বিএনপির মূল ভরসা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণের সমর্থন থাকলে আমাদের পরিকল্পনা বাস্তবায়নে

স্থানীয় নির্বাচন: ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

অবশেষে নিরাপদে ঢাকায় ফিরলো রোমে আটকে থাকা বিমানের সেই ফ্লাইট

প্রায় ৪০ ঘণ্টা রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকার পর অবশেষে ঢাকায় পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উখিয়া সীমান্তে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার

গাবতলীতে মাছবাহী গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত

দেশের উন্নয়নে জনগণের শক্তিই বিএনপির মূল ভরসা: প্রধানমন্ত্রী

স্থানীয় নির্বাচন: ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন

তৈরি পোশাকের কাঁচামাল আমদানিতে ৩০% মূল্য সংযোজনের শর্ত ফেরানোর দাবি

দেশ চালাতে ব্যর্থ হলে সমালোচনা করবেন: স্থানীয় সরকারমন্ত্রী

বিদেশে ঘুরতে ডলারের ঝামেলা শেষ, টাকায় মিলবে ভ্রমণ প্যাকেজ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, ঝুঁকিতে বাংলাদেশ: তথ্যমন্ত্রী

অবশেষে নিরাপদে ঢাকায় ফিরলো রোমে আটকে থাকা বিমানের সেই ফ্লাইট

বন্যার্তদের ঘরের চাবি তুলে দিতে বাঁশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দুই প্রধানমন্ত্রীর বৈঠকে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার

দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

চাঁদপুরে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ

বাংলাদেশেকে লুক ইস্ট পলিসি বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে

দুদকের জালে শ্রীনগর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা জুয়েল শিকদার 

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের

ক্যারিবীয়দের সরাসরি বিশ্বকাপে খেলা অনিশ্চিত, পথের কাঁটা বাংলাদেশ

চুয়াডাঙ্গা সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি