ই-পেপার মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

'রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার ট্রিটমেন্টে ১০০ কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক'

আমার বার্তা অনলাইন:
২৫ আগস্ট ২০২৬, ১২:৪৮

ডেনমার্ক সরকার রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার ট্রিটমেন্টের জন্য ১০০ কোটি টাকা দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সেই সঙ্গে তিনি আরও জানান, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দেশটির সরকার।

মঙ্গলবার (২৫ আগস্ট) ডেনমার্কের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্থানীয় সরকারপ্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আগামী সপ্তাহে ইসিতে বৈঠক করা হবে।

তিনি বলেন, মেঘনা নদী থেকে পানি আনার জন্য ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে “সায়েদাবাদ প্রকল্প” নেয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি ঢাকা শহরে সরবরাহ করা হবে। ২০১৫ সালে শুরু হওয়া এই প্রকল্পটি ২০৩০ সালে শেষ হওয়ার কথা থাকলেও সরকার এটি ২০২৯ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে। এরই মধ্যে প্রকল্পের ১১ থেকে ১২ হাজার কোটি টাকার কাজ শেষ হয়েছে।

সায়েদাবাদ প্রকল্পের শেষ পর্যায়ের কাজের জন্য ডেনমার্ক সরকার প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা দিয়ে সহযোগিতা করবে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা অনুদান ও বাকি ৩ হাজার কোটি টাকা স্বল্প সুদে ঋণ হিসেবে পাওয়া যাবে। যা ২০ বছরে পরিশোধ করতে হবে।

ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প হিসেবে লবণাক্ত পানি শোধনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী বলেও জানান তিনি।

মীর শাহে আলম বলেন, চাঁদপুর বা মংলার মতো পয়েন্টগুলোতে ফিজিবিলিটি স্টাডির পরিকল্পনা করছে সরকার। এজন্য সহযোগিতার আশ্বাস দিয়েছে এডিপি। গ্যাসের মতো পাইপলাইনের মাধ্যমে পরিশোধিত পানি সারা দেশে জেলা-উপজেলা পর্যায়ে পৌঁছে দেয়া হবে।

তিনি জানান, ঢাকা শহরের ৭৪ শতাংশ পানিই ভূগর্ভস্থ উৎস থেকে তোলা হয়, যা পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ এবং ভূমিকম্পের সম্ভাবনা বাড়িয়ে দেয়। আন্তর্জাতিক মান অনুযায়ী এটি ৩০ শতাংশ হওয়া উচিত।

সাগরে ট্রলার উল্টে নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার

উত্তাল বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’ ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারাদেশে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

কোনো কনসার্ট বাতিল হওয়ার পেছনে নিরাপত্তাসহ বিভিন্ন কারণ থাকতে পারে

কোনো কনসার্ট বাতিল হওয়ার পেছনে নিরাপত্তাসহ বিভিন্ন কারণ থাকতে পারে। সেটিকে সরকারের অসহযোগিতা বা আপত্তির

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা তৈরি করা হচ্ছে : তথ্য উপদেষ্টা

ঢাকার প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ে দ্রুত নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : শ্রমিকলীগ নেতা হাতকাটা কাশেম রিমান্ডে

সাগরে ট্রলার উল্টে নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

কোনো কনসার্ট বাতিল হওয়ার পেছনে নিরাপত্তাসহ বিভিন্ন কারণ থাকতে পারে

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা তৈরি করা হচ্ছে : তথ্য উপদেষ্টা

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

একরামুল হত্যা: বদিসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ

'রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার ট্রিটমেন্টে ১০০ কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক'

সেপ্টেম্বর থেকে  টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা 

ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্মার্ট ও সবুজ নগরী গড়তে ডিএসসিসির ১ হাজার ৯০৪ কোটি টাকার পরিকল্পনা

৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে হলুদ-মরিচসহ মসলা

রো‌হিঙ্গাদের প্রত্যাবাসনে অনুকূল পরিবেশ তৈরির আহ্বান কানাডার

তথ্য সুরক্ষায় যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক

হাইতিতে গ্যাংয়ের হামলায় নিহত ৪৭, নিরাপত্তা নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা

কম বয়সেই চুল পড়ার সমস্যায় জেন-জি : নেপথ্যে যেসব কারণ