ই-পেপার মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা

আমার বার্তা অনলাইন:
২৫ আগস্ট ২০২৬, ১২:৪০

ফিফা উপদেষ্টামণ্ডলীর এক সদস্যসহ সুপরিচিত বর্তমান ও সাবেক খেলোয়াড়রা বিশ্ব ফুটবল সংস্থার নেতৃত্বে পরিবর্তনের দাবি তুলেছেন। বিভিন্ন কনফেডারেশনের আস্থা হারানোর পর ফুটবলারদের বিরোধিতার কারণে নিশ্চিতভাবে আরও চাপে পড়লেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার মিকায়েল সিলভেস্ত্রে ফিফা প্লেয়ার্স ভয়েস প্যানেলের পক্ষে এক বিবৃতি দিয়ে ফিফার শীর্ষ পদে পরিবর্তনের ডাক দিয়েছেন। সোমবার তার এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টের শেষে লিখেছেন, ‘যথেষ্ট হয়েছে।’ সেই বার্তা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছেন আরও সুপরিচিত খেলোয়াড়দের, যাদের মধ্যে আছেন ইংল্যান্ডের দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লুসি ব্রোঞ্জ ও ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার এমানুয়েল পেতিত।

বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতার অংশীদারত্ব বেসরকারিকরণের পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। তারপর উয়েফার প্রধান আলেক্সান্দার সেফেরিন এর তীব্র বিরোধিতা করলে পরিকল্পনা বাতিল করেন সুইস-ইতালিয়ান প্রশাসক। এবার চলমান বিতর্কে সোচ্চার কণ্ঠ প্রকাশ করলেন খেলোয়াড়রা।

বিশ্বব্যাপী শেয়ার করা এই বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বজুড়ে লাখ লাখ ভক্তদের মতোই ঠিক একই উদ্বেগ খেলোয়াড়দের মাঝেও বিরাজ করছে। তাদের মতোই, আমরাও দেখেছি ফিফার বর্তমান নেতৃত্বের অধীনে আমাদের প্রিয় খেলাটি তার মূল মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে।’

সেখানে যোগ করা হয়েছে, ‘দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি, বড় বড় সিদ্ধান্তগুলো খেলোয়াড়দের সঙ্গে পরামর্শ না করেই নেওয়া হচ্ছে বা বিবেচনা করা হচ্ছে। এমনকি খেলাটিকে যারা বাঁচিয়ে রেখেছে সেই ভক্তদেরও তোয়াক্কা করা হয় না। পরিবর্তন অপরিহার্য। ক্ষমতা তাকে অন্ধ করে দিয়েছে। তার নিজস্ব স্বার্থ এবং ফুটবলের জন্য যা সর্বোত্তম, তার মধ্যে পার্থক্য করার সামর্থ্যও হারিয়ে ফেলেছেন।’

বিবৃতির শেষ অংশে বলা হয়েছে, ‘সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে চুপ থাকা অসম্ভব। আমরা সব স্টেকহোল্ডারদের এগিয়ে আসার জন্য এবং আমাদের ফুটবলের ভবিষ্যৎকে নতুন করে সাজাতে সাহায্য করার আবেদন করছি।’

দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স

টেস্টে বাংলাদেশের অগ্রগতি চোখে পড়ার মতো। দেশের বাইরেও লাল বলের ক্রিকেটে তাদের ঈর্ষণীয় উন্নতি দেখা

আইসিসি থেকে বড় সুখবর, টেস্টে ইতিহাসের সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় স্মরণীয় সিরিজ শেষ করেছে বাংলাদেশ। যদিও ব্যাটিং ব্যর্থতায় তাদের শেষটা ভালো হয়নি। ইতিহাসে প্রথমবার

অস্ট্রেলিয়ায় আসার জন্য ২৩ বছর অপেক্ষা করতে চান না শান্ত

২০০৩ সালে প্রথমবার অস্ট্রেলিয়া সফর করেছিল বাংলাদেশ। ডারউইন ও কেয়ার্নসে ইনিংস ব্যবধানে হেরেছিল তারা। ‘ছোট

ইতিহাসে প্রথমবার এমন লজ্জায় পড়ল বাংলাদেশ

ইতিহাসগড়া জয়ে এবারের অস্ট্রেলিয়া সফর শুরু করেছিল বাংলাদেশ। ডারউইন টেস্ট দিয়ে প্রথমবারের মতো তারা দেশটির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : শ্রমিকলীগ নেতা হাতকাটা কাশেম রিমান্ডে

সাগরে ট্রলার উল্টে নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

কোনো কনসার্ট বাতিল হওয়ার পেছনে নিরাপত্তাসহ বিভিন্ন কারণ থাকতে পারে

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা তৈরি করা হচ্ছে : তথ্য উপদেষ্টা

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

একরামুল হত্যা: বদিসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ

'রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার ট্রিটমেন্টে ১০০ কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক'

সেপ্টেম্বর থেকে  টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা 

ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্মার্ট ও সবুজ নগরী গড়তে ডিএসসিসির ১ হাজার ৯০৪ কোটি টাকার পরিকল্পনা

৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে হলুদ-মরিচসহ মসলা

রো‌হিঙ্গাদের প্রত্যাবাসনে অনুকূল পরিবেশ তৈরির আহ্বান কানাডার

তথ্য সুরক্ষায় যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক

হাইতিতে গ্যাংয়ের হামলায় নিহত ৪৭, নিরাপত্তা নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা

কম বয়সেই চুল পড়ার সমস্যায় জেন-জি : নেপথ্যে যেসব কারণ