ই-পেপার বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনায় বাংলাদেশকে স্বাগত যুক্তরাষ্ট্রের

আমার বার্তা অনলাইন:
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই সঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হতে যাওয়ায় তিনি উভয় পক্ষকে অভিনন্দন জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্বের সেরা বাণিজ্যিক উড়োজাহাজের আরও ১১টি কেনার চুক্তির জন্য বোয়িং ও বিমানকে অভিনন্দন। কর্মকর্তারা জানান, নিউইয়র্কে বুধবার স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে চুক্তিটি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে, যা বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টা ১৫ মিনিট।

মার্কিন রাষ্ট্রদূত এ ঘটনাকে ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের জন্য আরেকটি উভয়পক্ষের জয়’ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সঙ্গে একই সময়ে অনুষ্ঠেয় চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তিনি অপেক্ষায় রয়েছেন।

বিমান কর্মকর্তারা জানান, গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে স্বাক্ষরিত ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তির আওতায় ১৪টি উড়োজাহাজ কেনার পরিকল্পনার অতিরিক্ত হিসেবে নতুন ১১টি উড়োজাহাজ কেনা হবে। এর ফলে বোয়িংয়ের কাছ থেকে বিমানের পরিকল্পিত উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা দাঁড়াবে ২৫টিতে।

তবে অতিরিক্ত ১১টি উড়োজাহাজের মডেল, মূল্য, অর্থায়নের শর্ত এবং সরবরাহের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। বিমান আরও ১০টি এয়ারবাস উড়োজাহাজ কেনার পৃথক একটি প্রস্তাবও বিবেচনা করছে।

শুধু বেঁচে থাকা নয়, রোহিঙ্গাদের প্রাপ্য মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ: জাতিসংঘ

প্রায় এক দশক ধরে বাস্তুচ্যুত জীবনে থাকা রোহিঙ্গাদের জন্য একটি টেকসই সমাধানের পথ তৈরির আহ্বান

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের আরও ১১টি অত্যাধুনিক নতুন বিমান কেনার চুক্তি করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার

টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ: ববি হাজ্জাজ

টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা

জলবায়ু ক্ষতি মোকাবিলায় অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজলভ্য অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু বেঁচে থাকা নয়, রোহিঙ্গাদের প্রাপ্য মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ: জাতিসংঘ

‘পর্তুগাল ফুটবলের প্রতীক রোনালদো, কিন্তু একাদশে জায়গা নিশ্চিত না’

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, বিমানবন্দরে স্বাগত জানালেন ট্রাম্প

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ: ববি হাজ্জাজ

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭

জলবায়ু ক্ষতি মোকাবিলায় অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী

বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনায় বাংলাদেশকে স্বাগত যুক্তরাষ্ট্রের

জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন আজ

২৪ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

নিউইয়র্কে বাংলাদেশের কূটনীতি, আকাশে নতুন উড়োজাহাজ—প্রশ্ন এখন সেবার মান নিয়ে

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ 

রাজউকের ইমারত পরিদর্শক সাইফুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষের অভিযোগ

এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে

দুর্নীতির বিচার ও পাচারকৃত অর্থ ফেরতের চিন্তা

চলে গেলেন উখিয়ার মাওলানা ইউসুফ

লঞ্চের ভাড়া বাড়ল ৭.৫৪ শতাংশ, সর্বনিম্ন ৩৫ টাকা

আমাদের শিশুরা কতটা নিরাপদ

ইসরায়েলকে খেলতে দিয়ে ‘অন্যায়কে বৈধতা দিচ্ছে’ উয়েফা, অভিযোগ অ্যামনেস্টির

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো নির্মাণে ৩৬৩০ কোটি টাকা ব্যয় অনুমোদন