ই-পেপার বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩

বিএনপির সম্মেলন ও স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরেই: মির্জা ফখরুল

আমার বার্তা অনলাইন:
১৯ মার্চ ২০২৬, ০৯:২৯
বুধবার রাজধানীর গুলশানে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।

চলতি বছরের মধ্যেই বিএনপির সম্মেলন ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপির সম্মেলন এই বছরের মধ্যেই। এখনও আমরা সময় নির্ধারণ করিনি। কিন্তু আমার মনে হয়, শিগগিরই কাউন্সিল হবে।

বুধবার সন্ধ্যায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটি জানান তিনি। বিএনপির সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৬ সালে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কাজ চলছে। নিঃসন্দেহে এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এ নির্বাচন অনুষ্ঠিত হবে। মধ্যপ্রাচ্য সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপি যখনই সরকারে আসে তখনই একটা করে বড় রকমের ঝামেলা আসে। এর আগেও এমনটা দেখা গেছে। এবার এসেছে ইরান যুদ্ধ। এই যুদ্ধের ফলে বিশ্বে তেলের দাম বৃদ্ধি পেয়ে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে।

তবে বিএনপি সরকার এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গে এই বিষয়গুলো মোকাবিলা করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এর ফলে দেশে তেলের দাম এখনও বাড়েনি। এ ছাড়াও এবার গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে বেতন না দেওয়ার যেসব ঝামেলা হয়, সেগুলো হয়নি। কারণ এসব বিষয়ে এবার আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের এক মাসের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দৃশ্যমান হতে শুরু করেছে দাবি করে তিনি বলেন, এক মাসে আমরা সরকারের সব ক্ষেত্রেই সাফল্য দেখছি। আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দেশের অর্থনীতিকে পুনরায় সুস্থ ও শক্তিশালী করে গড়ে তোলা। সরকারের সামগ্রিক মূল্যায়ন করে গত এক মাসে সরকারের নেওয়া নানান পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, জুলাই সনদের ব্যাপারে আমরা শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ, যেগুলো আমরা সই করেছি। আমি পরিষ্কার করে বলতে চাই – আমরা যেগুলোতে একমত হয়েছি, সেই বিষয়গুলোতে আমরা কমিটেড। আর যেগুলো আমাদের ওপর চাপিয়ে দেওয়া, এগুলো মেনে নেওয়া সম্ভব নাও হতে পারে।

এ সময় সংসদে এ বিষয়ে আলোচনার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আপনারা বিষয়টি সংসদে আনুন, আমরা আলোচনা করি। সেই আলোচনার ভিত্তিতে প্রয়োজন হলে বিষয়গুলো নিয়ে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারব। কিন্তু সংসদে আলোচনা না করে যদি আগে থেকেই রাস্তার হুমকি দিতে থাকে, তাহলে তো যে কারণে আমরা সংসদ তৈরি করেছি সেটিতে কাজ করা অতটা সঠিক বলে আমি মনে করি না।

আমার বার্তা/এমই

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

সারা দুনিয়ার সভ্য সমস্ত দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা কথা উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। যিনি গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে পরিণত হয়ে বহুমাত্রিক

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই: জামায়াত আমির

প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস, দোয়া চাইলেন পরিবার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের উন্নত চিকিৎসার জন্য তাকে বহনকারী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে নীলসাগরের উদ্ধারকাজ শেষ, স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল

জাতীয় দলের প্রধান নির্বাচক বাশার, সহকারী নির্বাচক নাঈম ইসলাম

টানা চার দফায় কমলো স্বর্ণের দাম, এবার ভরিতে ৭,৬৪০ টাকা

ইরানের পাল্টা হামলায় কাঁপলো সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন

ইসরায়েল সহিংসভাবে ইরানের গ্যাসক্ষেত্রে হামলা চালিয়েছে: ট্রাম্প

বিএনপির সম্মেলন ও স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরেই: মির্জা ফখরুল

ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দর থেকে ২০ দিনে ৬১৪ ফ্লাইট বাতিল

১৯ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

ঈদে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির জন্য চেষ্টা অব্যাহত রাখবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে নিহত ২, নিখোঁজ ২

জনগণের ভোগান্তি কমাতেই সড়কে নেমেছি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রদর্শনের আহ্বান চীনের

সান্তাহারে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ

ঈদের ছুটিতেও বাসভবন থেকে দাপ্তরিক কাজে সক্রিয় প্রধানমন্ত্রী

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি