ই-পেপার শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩

জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারা জাতির জন্য হতাশাজনক হবে

আমার বার্তা অনলাইন
২৭ মার্চ ২০২৬, ১২:০৯

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, আমরা এই পার্লামেন্টে জুলাই সনদটা বাস্তবায়ন করতে না পারি, তাহলে জাতির জন্য খুব হতাশাজনক হয়ে যাবে।

আজ (শুক্রবার) সকালে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টরাল সিস্টেমস (আইএফইএস) বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা একটা ইউকে বেসড অর্গানাইজেশনের সাথে বসে ছিলাম, যাদের মূল উদ্দেশ্য হলো যে জাতীয় সংসদকে কিভাবে শক্তিশালী করা যায়। সেই বিষয় নিয়ে তারা আমাদের সাথে আলাপ করেছেন। আমরা তাদের কথা শুনেছি। আমাদের পক্ষ থেকে আমরা বলেছি, আমাদের এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ... এই সংসদটা পূর্বের সংসদ থেকে ভিন্ন। কারণ, এই সংসদটা জুলাই আন্দোলনের পরে গঠিত একটি সংসদ। এই সংসদের ব্যাপারে দেশের মানুষের আশা সম্পূর্ণ আলাদা। জুলাই আন্দোলন এসেসটা হলো, সংসদই হোক আমাদের জাতীয় জীবনের সকল আলোচনা এবং সমস্যা সমাধানের কেন্দ্র। সেক্ষেত্রে সরকারি দলের সাথে বিরোধী দল সমানভাবেই ইম্পর্টেন্ট।

তিনি আরও বলেন, সংসদে সরকারি দল এবং বিরোধী দল তারা ইম্পরটেন্ট রোল প্লে করতে পারে, সেই বিষয়ে আলোচনা হয়েছে। অনেকগুলা ডিফিকাল্টিজ আছে। সরকারি দল এখন একটা বড় মেজরিটি নিয়ে আছে। সেক্ষেত্রে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করতে গেলে সকল কিছুই সরকারি দলের উপরে নির্ভর করছে। কাজেই সেক্ষেত্রে আমরা রুলস অফ প্রসিডিউরের ব্যাপারেও অনেক পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা সেখানে আলোচনা হয়েছে। সেগুলোর ব্যাপারে আমরা আমাদের সাজেশন দিয়েছি। তারা একটা রিপোর্ট তৈরি করবেন এবং তারাও আমাদের কিছু সাজেশন দিয়েছেন কী করে পার্লামেন্টকে আরও শক্তিশালী করা যায়।

তিনি আরও বলেন, আমাদের এই সংসদে সবচাইতে বড় বিষয় যেটা আমাদের সামনে এসেছে সেটা হলো জুলাই সনদকে বাস্তবায়ন করা। আমরা দেখেছি, প্রথম দিন থেকেই একটা ভিন্ন দিকে সরকারি দল হাঁটা শুরু করেছে। তারা জুলাই সনদের জন্য সংস্কার পরিষদে শপথ নেননি। এখনো বিভিন্ন আলোচনা এবং অলরেডি একটা প্রস্তাব তারা নিয়ে আসতে চাচ্ছেন।

আমার বার্তা/জেএইচ

২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকার যেন ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে, ‘ডিপ স্টেট’ তেমন একটা স্ট্র্যাটেজি সাজিয়ে

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমাদের স্বাধীনতার

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের স্মরণে দোয়া

‘মানবিক ও উন্নত রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান’

দেশকে একটি মানবিক ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার আহ্বানে ইরান যুদ্ধ নিয়ে জাতিসংঘে রুদ্ধদ্বার বৈঠক আজ

মুস্তাফিজের কাছ থেকে শিখতে চান রউফ

আত্মগোপন থেকে বাড়ি ফিরেই গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

ভারত থেকে পাইপলাইনে এলো ৫ হাজার টন ডিজেল

আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান

দেশে গত ১০ দিনে সড়কে ঝরল ২৭৪ প্রাণ

জরুরি জ্বালানি চাহিদা পূরণে তিন লাখ টন ডিজেল কিনছে সরকার

বাংলাদেশিসহ সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ দিলো মালয়েশিয়া

মুরগির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে গরু-খাসি

চট্টগ্রাম বন্দরে আসছে ১ লাখ ৯৩ হাজার টন গ্যাস

চল্লিশের পর প্রোটিন জরুরি কেন?

৬ বিভাগে আজ বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে গরম

থানায় ঢুকে ওসিসহ পুলিশ সদস্যদের মারধরের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

ঢাকায় ডিবির বিশেষ অভিযানে গ্রেপ্তার সাবেক এমপি জিন্নাহ

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষের শঙ্কা স্ট্রাইকারের

আবাসিক ভবনে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

তসবিহর দানা গলায় আটকে দেড় বছরের শিশুর মৃত্যু

বাংলাদেশের প্রতি অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের

যুদ্ধের মধ্যেই প্রতিদিন প্রায় ১৪ কোটি ডলার আয় করছে ইরান