ই-পেপার শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

‌'ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই'

আমার বার্তা অনলাইন
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২২
আপডেট  : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩০

দেশে ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রাদুর্ভাব নিয়ে সরকার ও সিটি করপোরেশনের পক্ষ থেকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের অর্থ ও প্রকাশনা সম্পাদক এস এম রাকিবুল হাসানের আড়াই বছর বয়সী ছেলে আহনাফকে দেখতে গিয়ে এ অভিযোগ করেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সভাপতি আলহাজ আতিকুর রহমান মুজাহিদ।

তিনি বলেন, দেশে প্রতিনিয়ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ বাড়ায় স্বাস্থ্য ব্যবস্থার ওপরও ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষের জীবন চরম ঝুঁকির মধ্যে পড়েছে।

আতিকুর রহমান বলেন, ডেঙ্গু এখন আর সাময়িক স্বাস্থ্য সমস্যা নয়; এটি জনস্বাস্থ্যের জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। কার্যকর মশক নিধন অভিযান পরিচালনা, বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি পরিষ্কার এবং মশার প্রজননস্থল দ্রুত ধ্বংসে কার্যকর উদ্যোগ না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। তিনি ডেঙ্গু প্রতিরোধে নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত মশক নিধন অভিযান পরিচালনা এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি চিকিৎসাধীন শিশু আহনাফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসা নিয়ে কথা বলেন। পরে আহনাফের দ্রুত সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করেন।

এ সময় প্রতিনিধি দলে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি ডা. মুজিবুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মুফতি ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন (পরশ), শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মাস্টার ওয়ারেন্ট অফিসার (অব.) আলহাজ আমিনুল হক তালুকদার, সদস্য নূরে আলম সিদ্দিকী এবং আদাবর থানা শাখার সভাপতি মাওলানা কামাল হোসেনসহ অন্যরা।

আঙুল বাঁকা করার হুমকি দিলেন মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, যদি সরকার জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়,

সরকারের কর্মকাণ্ড নিয়ে খেলাফত আন্দোলনের উদ্বেগ প্রকাশ

বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা বলেছেন, সরকার দিনদিন

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন

জামায়াতে ইসলামীর আমিরের রাজনৈতিক বক্তব্যের ধারাবাহিকতা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন

আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের এ লং মার্চ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঙুল বাঁকা করার হুমকি দিলেন মামুনুল হক

সরকারের কর্মকাণ্ড নিয়ে খেলাফত আন্দোলনের উদ্বেগ প্রকাশ

চৌদ্দ বছর কবরে লুকিয়ে বাঁচলেন

সিসিটিভির সূত্রে সন্দেহভাজন ২ জন আটক

মিরপুরে যাত্রীবাহী বাসে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন

ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি-তল্লাশি চালানো হয়

‌'ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই'

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করবে : ধর্মমন্ত্রী

ইসলাম ও ব্রাজিল নিয়ে নৃবিজ্ঞানী ফেরেইরার গবেষণা

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪

পূবাইলে চিলেকোঠা থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী নিখোঁজ

সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন জারি

হংকং থেকে হারিয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ, চীনের হাতে যাওয়ার শঙ্কা

মমতার সমর্থনের পরপরই গ্রেপ্তার কংগ্রেসপ্রার্থী, রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে

ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন

সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ, ৬৪ জেলায় শতভাগ বরাদ্দ পাবে কৃষকরা

সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে

আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে