ই-পেপার শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

জ্যোতি পদত্যাগ করায় বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে যারা

আমার বার্তা অনলাইন:
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতার পর সেমিফাইনালেই দৌড় থামে বাংলাদেশের। এরপর প্রশ্ন ওঠে নিগার সুলতানা জ্যোতির ব্যাটিং ও নেতৃত্ব নিয়ে। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পর্যবেক্ষণে থাকার গুঞ্জনের মাঝেই ফরম্যাটটির অধিনায়কত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন। এখন টি-টোয়েন্টির নতুন অধিনায়ক হওয়ার প্রশ্নে সিনিয়র ক্রিকেটারদের নাম আলোচনায়।

সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের পরবর্তী অধিনায়ক হওয়ার সম্ভাব্য তালিকায় আছেন বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তার ও অলরাউন্ডার সোবহানা মোস্তারি। বিসিবির এক সূত্র ক্রিকবাজকে জানিয়েছে, পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক নির্বাচন নিয়ে বোর্ডের শীর্ষ কর্মকর্তারা আলোচনায় বসলে নাহিদা ও সোবহানার নাম সামনে আসতে পারে।

বোর্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ক্রিকবাজকে বলেন, ‘নিগারের জায়গা নেওয়ার মতো খুব বেশি ক্রিকেটার আছে বলে মনে হয় না। কিন্তু তিনি যখন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, তখন আমাদের কাউকে খুঁজে বের করতেই হবে। সংক্ষিপ্ত সংস্করণে অবস্থান বিবেচনায় নাহিদা ও সোবহানা শক্তিশালী প্রার্থী।’

নাহিদা ও সোবহানার বাইরে ভবিষ্যতের কথা মাথায় রেখে বিসিবি অপেক্ষাকৃত তরুণ ক্রিকেটারকেও নেতৃত্বের জন্য তৈরি করতে পারে। এর মধ্যে ‘এ’ দলের নেতৃত্ব দেওয়া রাবেয়া খাতুন, অলরাউন্ডার শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার বিকল্প হতে পারেন। তবে এই মুহূর্তে তাদের কাউকে দায়িত্ব দেওয়াটা কিছুটা আগেভাগে হয়ে যাবে বলে বোর্ডের ভেতরে একটি ধারণা রয়েছে।

নতুন টি-টোয়েন্টি অধিনায়ক দ্রুতই ঠিক করতে হবে বাংলাদেশকে। জাপানে আগামী ২১ সেপ্টেম্বর এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচটিই টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিগারের সম্ভাব্য শেষ ম্যাচ হতে পারে। তবে ভারতের বিপক্ষে বাংলাদেশ জিততে পারলে জ্যোতির বিষয়টি ফের থাকতে পারে বিবেচনায়। এ ছাড়া বাংলাদেশ নারী দলের কোচিং স্টাফেও পরিবর্তন আসছে। প্রধান কোচ সারোয়ার ইমরানকে সরিয়ে তার স্থলাভিষিক্ত হতে পারেন ডেভিড হেম্প।

এর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করে আসছেন জ্যোতি। তার অধিনায়কত্বের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য আসে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। স্কটল্যান্ডকে হারিয়ে এক দশক পর বিশ্বকাপে প্রথম জয় পায় বাংলাদেশ। ওই আসরে ব্যাট ও গ্লাভস হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন জ্যোতি। চার ইনিংসে করেন ১০৪ রান এবং উইকেটের পেছনে ছিল সাতটি ডিসমিসালও। তবে তার সাম্প্রতিক ফর্ম ও দলের একের পর এক হার নতুন করে প্রশ্নের জন্ম দেয়।

মিরাজের বিবর্ণ দিনে হেটমায়ারের সেঞ্চুরিও ব্যর্থ, গায়ানার বিদায়

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পুরো আসরজুড়ে দাপট দেখানো গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগও

দ্রুততম গোলে কেইনের ইতিহাস, ওলিসের হ্যাটট্রিকে ৭ গোলে জিতল বায়ার্ন

বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড হ্যারি কেইন সবচেয়ে দ্রুততম ফুটবলার হিসেবে বুন্দেস লিগায় ১০০তম গোল করেছেন। এই

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান

দারুণ ফর্মে আছেন ‘সুলিভান ব্রাদার্স’-এর মধ্যে সর্বকনিষ্ঠ কাভান সুলিভান। বাংলাদেশি বংশোদ্ভুত এই মিডফিল্ডার মেজর লিগ

আফগানদের উড়িয়ে এক ম্যাচ হাতে রেখেই ভারতের সিরিজ জয়

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে প্রথমবার ভাষণে যেসব বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী

মক্কায় হামলা নিয়ে জুমার খুতবায় যা বললেন মসজিদুল হারাম ও নববীর ইমাম

মিরাজের বিবর্ণ দিনে হেটমায়ারের সেঞ্চুরিও ব্যর্থ, গায়ানার বিদায়

হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

সৌদি আরবকে রক্ষায় যে কোনো পর্যায় পর্যন্ত যেতে প্রস্তুত পাকিস্তান

জাতিসংঘে আস্থা ফেরানোই মূল লক্ষ্য: সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান

অনুমতি ছাড়া কম্পিউটারে ঢুকেছিল জেমিনি

জ্যোতি পদত্যাগ করায় বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে যারা

জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

তারেক রহমানকে ঠিক করতে হবে কীভাবে ক্ষমতা ছাড়বেন: নাহিদ ইসলাম

দ্রুততম গোলে কেইনের ইতিহাস, ওলিসের হ্যাটট্রিকে ৭ গোলে জিতল বায়ার্ন

ইউরোপের ক্রেতাদের অক্টোবরে ‘তেল দেবে না’ সৌদি আরামকো

সুনামগঞ্জে বিষপানে ৩ শিশুর মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

কয়েক দফা কমার পর দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ হামলা চালিয়েছে সৌদি আরব

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৯ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

প্রথমবারের মতো ‘Indoctrination Training on Civil Aviation’ প্রশিক্ষণ কার্যক্রম শুরু