ই-পেপার রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

নাগরিকত্ব যাচাইয়ে বাংলাদেশকে ২৬৮০ জনের তালিকা পাঠাল ভারত

আমার বার্তা অনলাইন:
০৭ জুন ২০২৬, ১৩:০৫
আপডেট  : ০৭ জুন ২০২৬, ১৩:১৭

ভারত সরকার বাংলাদেশের কাছে ২ হাজার ৮৬০ জনের নাগরিকত্ব যাচাই করার অনুরোধ জানিয়েছে। নয়াদিল্লির দাবি, এরা ‘বাংলাদেশি নাগরিক’ এবং বর্তমানে ভারতে অবস্থান করছেন। নাগরিকত্ব নিশ্চিত হলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ ও আসামে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার হওয়ার প্রেক্ষাপটে বিষয়টি নতুন গুরুত্ব পেয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে শত শত কথিত ‘বাংলাদেশি অভিবাসী’—যাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ রয়েছে—সীমান্ত এলাকায় জড়ো হয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘আমরা বাংলাদেশকে ২ হাজার ৮৬০ জনেরও বেশি মানুষের নাগরিকত্ব যাচাই করার অনুরোধ জানিয়েছি। আমরা মনে করি তারা বাংলাদেশি নাগরিক এবং ভারতে অবস্থান করছেন। এ বিষয়ে এখনো কোনো জবাব পাইনি।'

তিনি বলেন, ‘ভারতে অবস্থানরত সব বিদেশি নাগরিক, যদি তারা অবৈধভাবে এখানে থাকেন, বাংলাদেশ থেকে আসা ব্যক্তিরাও এর অন্তর্ভুক্ত, তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের আইন রয়েছে এবং সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ রণধীর জয়সওয়াল জানান, অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বহিষ্কারের জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় প্রক্রিয়া রয়েছে। এ ধরনের ক্ষেত্রে ভারত সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য বাংলাদেশের কাছে পাঠায়। বাংলাদেশ নাগরিকত্ব যাচাই করার পর বহিষ্কার প্রক্রিয়া শুরু করা হয়।

তিনি বলেন, ‘এ ধরনের বহু অনুরোধ এখনো বাংলাদেশের পক্ষের কাছে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। আমরা আশা করি এবং প্রত্যাশা করি, এগুলো দ্রুত সম্পন্ন হবে, যাতে ভারতে অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের বহিষ্কার কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে এগিয়ে নেওয়া যায়।’ ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েক বছর ধরেই তারা বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়টি নিয়ে আলোচনা করে আসছেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে সদ্য নির্বাচিত বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতি আরও পরিবর্তিত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার ‘ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট’ নীতি অনুসরণের ঘোষণা দিয়েছে। এর আওতায় অবৈধ অভিবাসীদের শনাক্ত করা, বিভিন্ন তালিকা থেকে বাদ দেওয়া এবং নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিটেনশন সেন্টারে প্রায় ৪০০ অনথিভুক্ত বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গে পরিচালিত স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) কার্যক্রমও সীমান্তবর্তী অঞ্চলের অভিবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এর ফলে অনেকেই সীমান্ত এলাকায় চলে আসছেন।

চলতি বছরের মে মাসের শুরুতে দিল্লি আনুষ্ঠানিকভাবে ঢাকার সঙ্গে অবৈধ অভিবাসন ইস্যু উত্থাপন করে। তখন ভারত আশা প্রকাশ করেছিল, বাংলাদেশ নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করবে, যাতে প্রত্যাবাসন কার্যক্রম সহজ হয়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের কয়েক দিনের মধ্যেই বিষয়টি আলোচনায় আসে।

নির্বাচনের ফল ঘোষণার এক দিন পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে উদ্ধৃত করে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়, সীমান্তবর্তী রাজ্যটিতে ক্ষমতার পরিবর্তনের পর যদি ‘পুশ-ইন’ বা জোরপূর্বক মানুষ ঠেলে পাঠানোর ঘটনা ঘটে, তাহলে ঢাকা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অভিবাসনের বিষয়টি দুই দেশের বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে নিয়মিত আলোচিত হচ্ছে। এর মধ্যে স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকও রয়েছে। এ ছাড়া অবৈধ সীমান্ত অতিক্রম, সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা কমানো এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ভারত ও বাংলাদেশ সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনাসহ (কো-অর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান) বিভিন্ন ব্যবস্থা চালু করেছে।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড ও অবৈধ যাতায়াত ঠেকাতে দুই দেশ যৌথভাবে সীমান্তে বেড়া নির্মাণের কাজেও সহযোগিতা করছে।

আমার বার্তা /জেএইচ

ওপেনএআইতে মালিকানা নিতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের সাফল্যে সাধারণ মানুষকে অংশীদার করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

মার্কিন নিষেধাজ্ঞার আওতায় জব্দ হয়ে থাকা ইরানের বিপুল পরিমাণ সম্পদ পশ্চিম এশিয়ার বিভিন্ন মিত্র দেশের

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় ধনকুবের রবিন খুদার প্রতিষ্ঠিত ডেটা সেন্টার কোম্পানি এয়ারট্রাংক ২০৩০ সালের মধ্যে ভারতে

কাশ্মিরে অভিযানে গিয়ে খাদে পড়ে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের রাজৌরিতে কথিত সন্ত্রাস বিরোধী অভিযানে গিয়ে গভীর খাদে পড়ে ভারতীয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিপ্রবির নেতৃত্বে বাকৃবির অধ্যাপক ড. আমির হোসেন

এখনো শোকজের জবাব দেয়নি আদ্-দ্বীন, মন্ত্রীর হুঁশিয়ারি ‘কোনো ছাড় নয়’

সোহেল-স্বপ্নাকে যথাযথ শাস্তি না দিলে আদালত ব্যর্থ হবে: বিচারক

ছিনতাই, চুরি, ডাকাতি ও অপহরণের ঘটনা উদ্বেগজনক: টিআইবি

ওয়ারীতে ডিবি পরিচয়ে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই, ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

কেবল গণমাধ্যমের উপস্থিতিতে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়: তথ্যমন্ত্রী

নাগরিকত্ব যাচাইয়ে বাংলাদেশকে ২৬৮০ জনের তালিকা পাঠাল ভারত

চট্টগ্রাম মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

রামিসা হত্যার রায় ৩ মাসের মধ্যে কার্যকরের আশা আইনমন্ত্রীর

দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক: অ্যাটর্নি জেনারেল

রায়ে খুশি, দ্রুত কার্যকর চাই: রামিসার বাবা

গণতান্ত্রিক বাংলাদেশে আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

ঈদ যাত্রায় সড়ক-রেল-নৌপথে ৪৪২ দুর্ঘটনায় নিহত ৪৩৮ জন

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ : ট্রাইব্যুনালে দীপু মনি-রুপা-বাবুসহ ৯ আসামি

তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণে শুরু হলো নতুন কুঁড়ি স্পোর্টস

ওপেনএআইতে মালিকানা নিতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন