ই-পেপার রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালাকে ফের রিমান্ডে চায় পুলিশ

আমার বার্তা অনলাইন:
২৫ অক্টোবর ২০২৬, ১৩:১৯

জুলাই আন্দোলনের সময় উত্তরা এলাকায় এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া এ আবেদন করেন। এ বিষয়ে দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।

এর আগে গত ২১ অক্টোবর এই মামলায় তাকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছিল পুলিশ। তবে দুই পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চার দিনের রিমান্ড শেষে পুনরায় তাকে সাত দিনের রিমান্ড চাওয়ার আবেদনে বলা হয়, আসামিকে মামলার ঘটনার বিষয়ে ডিবি কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য পুনরায় তাকে সাত দিনের রিমান্ড পাওয়া একান্ত প্রয়োজন।

এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছিল র‍্যাব। পরদিন তাকে আদালতে তোলা হয়। এরপর তাকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একই দিন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর বিভিন্ন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় নিম্ন ও উচ্চ আদালতে জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। সব মামলায় জামিন পাওয়ার পর ২০২৫ সালের ১ অক্টোবর তিনি কারাগার থেকে মুক্তি পান। তার কারামুক্তির এক বছর পর গত ১৯ অক্টোবর সন্ধ্যায় বনানী থেকে মানিলন্ডারিংয়ের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২০ অক্টোবর তাকে জিজ্ঞাসাবাদে এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিনে দুপুর ১২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আ. জব্বার। পরে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কিছুটা সুস্থবোধ করার পর ২০২৫ সালের ২৭ মার্চ তিনি বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখসহ ১০০/১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় আগরওয়ালা ৩১ নম্বর এজাহারনামীয় আসামি।

শিশুকে যৌন নির্যাতন, সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুরের টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার মাদরাসা শিক্ষক মো. মোসলেম উদ্দিনের জামিন নামঞ্জুর করেছেন

যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

সাত বছর আগে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী রেহানাকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মো.

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আলোচিত ৭টি মামলার বিচার শেষে ২৩ জনকে

‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের পেশা পরিচালনার স্বার্থে বসার স্থানসহ বিদ্যমান বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোর্ড অন্যত্র ব্যবহার করতে চাইলে সাদরে গ্রহণ করবো: আশরাফুল

শিশুকে যৌন নির্যাতন, সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: শফিকুর রহমান

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

দিনভর জামায়াতের বাধা, গভীর রাতে দাফন হলেন সাঈদীর মামলার বাদী

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, তিন বিভাগে বৃষ্টির আভাস

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালাকে ফের রিমান্ডে চায় পুলিশ

বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না : আখতার হোসেন

সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ঘরছাড়া ২২০০ ফিলিস্তিনি

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, দুজন নিহত

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লা ও নৌকার ছবি ঘিরে বিতর্ক, তোলপাড় শিক্ষা প্রশাসনে

ছুটি শেষে চেনা রূপে ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড়

স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

দেশের বাজারে ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা