ই-পেপার বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩

সুস্থতা ও নিরাপত্তা আল্লাহর অমূল্য নেয়ামত

আমার বার্তা অনলাইন:
২৩ জানুয়ারি ২০২৬, ১২:৫৫
আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৬, ১২:৫৯

ওসাত ইবনে ইসমাঈল বাজালি (রা.) বলেন, আল্লাহর রাসুলের (সা.) ইনতিকালের পর একদিন আবু বকর (রা.) মিম্বরে দাঁড়িয়ে বললেন, গত বছর আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই জায়গা দাঁড়ালেন, বলতে বলতে আবু বকর (রা.) কেঁদে ফেললেন, তারপর বললেন,

‏ عَلَيْكُمْ بِالصِّدْقِ فَإِنَّهُ مَعَ الْبِرِّ وَهُمَا فِي الْجَنَّةِ وَإِيَّاكُمْ وَالْكَذِبَ فَإِنَّهُ مَعَ الْفُجُورِ وَهُمَا فِي النَّارِ وَسَلُوا اللَّهَ الْمُعَافَاةَ فَإِنَّهُ لَمْ يُؤْتَ أَحَدٌ بَعْدَ الْيَقِينِ خَيْرًا مِنَ الْمُعَافَاةِ وَلاَ تَحَاسَدُوا وَلاَ تَبَاغَضُوا وَلاَ تَقَاطَعُوا وَلاَ تَدَابَرُوا وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا

আপনারা সত্যবাদিতা অবলম্বন করুন। কারণ তা পুণ্যের সঙ্গী এবং এ দুটির অবস্থান জান্নাতে। আপনারা অবশ্যই মিথ্যা পরিহার করুন। কারণ তা পাপাচারের সঙ্গী এবং এ দুটির অবস্থান জাহান্নামে। আল্লাহর কাছে সুস্থতা ও নিরাপত্তা প্রার্থনা করুন। ইমানের পর কাউকে সুস্থতা ও নিরাপত্তার চেয়ে উত্তম কিছু দান করা হয়নি। একে অপরের প্রতি হিংসা-বিদ্বেষ পোষণ করবেন না, সম্পর্কচ্ছেদ করবেন না এবং পরস্পর থেকে মুখ ফিরিয়ে নেবেন না। হে আল্লাহর বান্দারা! আপনারা ভাই হয়ে যান। (সুনানে ইবনে মাজা, মুসনাদে আহমদ)

আবু বকর (রা.) ছিলেন আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অন্যতম প্রধান ও প্রিয় সাহাবি। ইসলামের আবির্ভাবের পর প্রথম দিকে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি একজন। বলা হয় প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে তিনিই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন মক্কার সর্বজনপ্রিয় ও প্রভাবশালী একজন ব্যক্তি। আভিজাত্য, ভদ্রতা ও সুচরিত্রের জন্য তিনি সুপরিচিত ছিলেন। তার ইসলাম গ্রহণ অন্য অনেককেই ইসলাম গ্রহণে উৎসাহ জোগায়।

ইসলাম গ্রহণের পর ইসলামের প্রচার প্রসারে আবু বকরের (রা.) ত্যাগ-তিতিক্ষা, আল্লাহর ইবাদত, জ্ঞান ও প্রজ্ঞায় তার অগ্রগামিতা তাকে মুসলমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত করে। মুসলমানদের মধ্যে নবীজির (সা.) পরই ছিল তার অবস্থান। নবীজি (সা.) তাকে সাহাবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন এবং তার অনুসরণের নির্দেশ দিয়েছেন। ওহাব আস-সুয়ায়ী থেকে বর্ণিত আলী (রা.) একদিন খুতবা দিতে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, আপনারা কি জানেন নবীজির (সা.) পর এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে? সবাই বললেন আপনিই সর্বশ্রেষ্ঠ। তিনি বললেন, না, নবীজির (সা.) পর এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর, তারপর ওমর। (মুসনাদে আহমদ)

ওফাতের আগে নবীজির (সা.) যখন খুব অসুস্থ হয়ে পড়েন, তখন তাকে নিজের জায়গায় নামাজের ইমামতির দায়িত্ব দেন। এটা ছিল নবীজির (সা.) পক্ষ থেকে সাহাবায়ে কেরামের জন্য একটি ইশারা যে, নবীজির (সা.) পর হজরত আবু বকরই (রা.) তার খলিফা বা স্থলাভিষিক্ত হতে পারেন। কিন্তু নবীজি (সা.) মৃত্যুর আগে স্পষ্ট করে আবু বকরকে (রা.) খলিফা নির্ধারণ করেননি। পরবর্তী নেতা নির্বাচনের বিষয়টি তিনি তার সাহাবিদের ওপরই ছেড়ে দিয়েছিলেন।

নবীজির (সা.) ওফাতের পর সাহাবায়ে কেরাম সর্বসম্মতিক্রমে আবু বকরকে (রা.) খলিফা হিসেবে নির্বাচন করেন।

আমার বার্তা/এল/এমই

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী

রমজানে যেসব ইবাদত করতে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে মঙ্গলবার সন্ধ্যায়। দেশটিতে আজ পবিত্র রমজানের প্রথম

৩৩ হাজার দরিদ্র পরিবার পাবে আস-সুন্নাহর ইফতার সামগ্রী

রমজান মাসকে সামনে রেখে দেশের ৩৩ হাজার ৩০০ দরিদ্র পরিবারের জন্য ২৩৩ মেট্রিক টন ইফতার

ইসলামের চার খলিফার নাম ও শাসনকাল

ইসলামের ইতিহাসে খোলাফায়ে রাশেদীন বা পথপ্রাপ্ত চার খলিফার অবদান অপরিসীম। তাঁরা ছিলেন ইসলামের স্তম্ভ। তাঁদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবরদস্তি নয় আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা

ধামরাইয়ে কালামপুর বাজারে রমজান সচেতনতা কর্মসূচি

রমজান উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু

সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে পুলিশ

জাতীয় সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত

সরকারের ১৮০ দিনের জন্য একটা প্ল্যান আছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সরকারি কর্মকর্তাদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশের আহ্বান টিআইবির

কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: কৃষিমন্ত্রী

দুই-একদিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রীরা কর্মপরিকল্পনা পেশ করবেন

ঢাবিতে বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল

জনগণের প্রত্যাশা পূরণ করতে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ: শামা ওবায়েদ

বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি

দুর্নীতি করলে প্রশাসনিক শাস্তি নয়, মামলাও হবে: আইনমন্ত্রী

দুর্নীতি বন্ধ ও রোজায় বাজার স্থিতিশীল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৮০ দিনের কর্মপরিকল্পনা দেবে সরকার: প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

টেকনাফে প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ

ধামরাইয়ে তুচ্ছ ঘটনায় হামলা, আহত ৪

সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর