ই-পেপার বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

মুন্সিগঞ্জের গজারিয়ায় জুন ক্লোজিংয়ের নামে  ফজলুল-মোবারক সিন্ডিকেটের লুটপাট

গজারিয়া থেকে ফিরে সফিক রানা
১২ আগস্ট ২০২৬, ১৩:১৬

জুন ক্লোজিং নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল করিম ও তারই বিশ্বস্ত অফিস সহায়ক মোবারক হোসেন ভূঁইয়ার বিরুদ্বে। যদিও দ্বিতীয়জন আউট সোর্সিং কাজ করে কিন্তু অফিসে রয়েছে তার ব্যাপক ক্ষমতা। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ শেষ না করেই জুন ক্লোজিং বিভিন্ন প্রকল্পের টাকা উত্তোলন করে আত্মসাৎ করাসহ ব্যাপক ঘুষ-দুর্নীতি ও নানান অনিয়মের গুরুতর অভিযোগ পাওয়া গেছে সিন্ডিকেট এই দুই সদস্যের বিরুদ্ধে । সরকারি বরাদ্দ লুটপাট এবং ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে এই সিন্ডিকেট বিভিন্ন প্রকল্পের টাকা জুন ক্লোজিং এর নামে তুলে নেওয়ার একাধিক নথি পাওয়া গেছে । যা সত্যি অবিশ্বাস্যকর।

অনুসন্ধানে জানা গেছে ২০২৫-২০২৬ অর্থবছরে গজারিয়া উপজেলার ৮ টি ইউনিয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের নামে লাগামহীন অনিয়ম ও দুর্নীতি মাধ্যমে প্রকল্পের অর্থ আত্মসাত যেন নিয়মে পরিণত হয়েছে ত্রাণ ও দুর্যোগ অফিসের এই দুই কর্মকর্তা- কর্মচারীর । গজারিয়া উপজেলা পিআইও মোঃ ফজলুল করিম এবং তার সহযোগী মোবারক হোসেন ভূঁইয়ার ঘুষ – বাণিজ্যে নানান অনিয়মের লাগাম এখনই টেনে ধরে ত্রাণ ও দুর্যোগ অফিসের দুর্নীতির নানার অনিয়মের বিষয়ে নজর দিয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন মহল। অন্যদিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরে জনপ্রতিনিধিও ঠিকাদাররা বিভিন্ন প্রকল্পের টাকা উত্তোলন করতে গেলে তাদের গুনতে হয় ১০% থেকে ৩০% টাকা। গজারিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়টিকে ঘিরে ঘুষ বাণিজ্যের অভিযোগ বহুদিনের ।

উপজেলাতে এই সিন্ডিকেট কারো কাছে মিস্টার ৩০% আবার কারো কাছে মিস্টার ১৫% পারসেন্ট হিসেবে পরিচিত । উপজেলার ৮টি ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের জন্য বরাদ্দকৃত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো থেকে প্রকাশ্যেই ঘুষ নিচ্ছেন পিআইও ও তার অফিস সহায়ক মোবারক হোসেন ভূঁইয়া । সূত্রে আরো জানা গেছে পিআইও’র হয়ে ঘুষ লেনদেনের বিষয়টি রফাদফা করেন মোবারক হোসেন ভূঁইয়া। এক যুগেরও বেশি সময় ধরে আছেন তিনি একই অফিসে, মোবারক গজারিয়া ত্রাণ ও দুর্যোগ অফিসে ঘুষ দুর্নীতি ও নানান অনিয়ম করে আঙ্গুল ফুলে হয়েছেন কলাগাছ। শুধু তিনি নন এর সাথে নানান অনিয়ম দুর্নীতি অপকর্ম করে কোটি কোটি টাকা ও বিপুল সম্পদের মালিক হয়েছেন সিন্ডিকেট ফজলুল করিম। ফ্লাট ,বাড়ি, জমি ও বিভিন্ন ব্যাংককে নামে বেনামে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রয়েছে দুজনেরই ।

উক্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ও অফিস সহায়ক মোবারক হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। টিআর (টেস্ট রিলিফ), কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) এবং কাবিটা (কাজের বিনিময়ে টাকা) ও এলজি এস পি প্রকল্প থেকে ভ্যাট ও ট্যাক্সের নামে বাধ্যতা মূলকভাবে ১০% থেকে ৩০% পর্যন্ত টাকা বা ঘুষ নিচ্ছেন এই দুজন ।

এলজিএসপি (LGSP) প্রকল্পের অর্থ ছাড়ের ক্ষেত্রেও একই পদ্ধতিতে পার্সেন্টেজ আদায় করা হচ্ছে। ঘুষের টাকা না দিলে প্রকল্পের ফাইল আটকে রাখা বা বরাদ্দ বাতিলের হুমকি দেওয়া হয়। কাজ শেষ না করেই টাকা উত্তোলন অসংখ্য নথিপত্র তদন্তে করলে বেরিয়ে আসবে থলের বিড়াল । স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য প্রকল্পের কাজ মাঠপর্যায়ে সম্পূর্ণ বা আংশিক আবার কোনো কোনো প্রকল্পের কাজ না করেই শতভাগ টাকা তুলে নেওয়া হয়েছে ২০২৫-২০২৬ অর্থ বছরে। অধিকাংশ প্রকল্প কমিটির সভাপতিদের সাথে আঁতাত করে মাস্টাররোলে ভুয়া স্বাক্ষর ব্যবহার করে এই অর্থ পকেটস্থ করা হচ্ছে । ‘জুন ক্লোজিং’ বা অর্থবছর শেষের লুটপাট প্রতিবছর জুন ক্লোজিংয়ের (অর্থবছর সমাপ্তি) সময় এই চক্রটি সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে। ২০২৫-২৬ অর্থবছরেও জুন ক্লোজিং এর নামে সরকারি অর্থ লুটপাট লুটপাটের মহোৎসব চলেছে গজারিয়া ত্রাণ কর্মকর্তার কার্যালয়ে । কাজ শেষ করার সময়সীমা পার হয়ে গেলেও তড়িঘড়ি করে ভুয়া রিপোর্ট (কাজের অগ্রগতি প্রতিবেদন) তৈরি করে প্রকল্পের অর্থ লুটপাট করা হয়েছে বলে জানা যায়।

ইতিমধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত না করে জুন ক্লোজিং এর নামে ২৯টি প্রকল্পের টাকা অগ্রিম তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ।

অন্যদিকে আরো জানা গেছে গজারিয়া উপজেলায় বিগত কয়েক বছরে সোলার প্লান্ট এর নামে কয়েকটা প্রকল্পের মাধ্যমে গজারিয়া উপজেলার ( ৮ ) আটটি ইউনিয়নে হাজারেরও বেশি সোলার লাইট বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয়। এই সোলার প্ল্যান্টের লাইট গুলো কিছুদিন না যেতেই বিভিন্ন ত্রুটি দেখা দেয়। সেই সোলার প্লান্টের ব্যাটারি ও লাইট গুলো মেরামতের নাম করে অফিস সহায়ক মোবারক হোসেন ভূঁইয়া সোলার প্ল্যাট গুলো খুলে তার জিম্মায় নিয়ে আসেন মেরাবাতের নাম করে । এরপর আর ওইগুলো যেখান থেকে খুলে নিয়ে আসা হয় সেখানে আর স্থাপন করা হয়নি। জানা যায় মেরামতের নামে খুলে আনা সোলার লাইট ব্যাটারি ও সোলার প্যানেল অফিস সহায়ক মোবারক হোসেন ভূঁইয়া এইগুলো বিক্রি করে দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সম্প্রতি মোবারক হোসেনের বাসা থেকে প্রায় ১২ টি সোলার প্যানেল উদ্ধার করে, যেগুলো তার বাসায় স্থাপন করে বিদ্যুতের চাহিদা পূরণ করছিল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও তার সহযোগী অফিস সহায়ক সরকারি নীতিমালার কোন তোয়াক্কা না করে এই কর্মকর্তা ও তাঁর সহযোগীর এমন লাগামহীন দুর্নীতিতে গজারিয়া উপজেলার গ্রামীণ অবকাঠামো খাতের উন্নয়ন চরমভাবে ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষ সরকারের উন্নয়ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এই চক্রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন মহল । এদিকে দুই সিন্ডিকেট সদস্য ফজলুল করিম ও মোবারক হোসেনের সাথে এবিষয়ে কথা বলার জন্য একাধিক বার ফোন দিলেও তারা ফোন রিসিভ করেনি।

যমুনা ব্যাংকে ঝড়ের পূর্বাভাস!

# দুদকের মামলায় ​ফাঁসতে পারে পরিচালনা পর্ষদ # এক বছরে ২৪% আমানত উধাও, ​খেলাপি ঋণ ৬৯৬

দুদকের জালে শ্রীনগর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা জুয়েল শিকদার 

ঢাকা সিটির  জনবহুল এলাকা কোনাপাড়ার দরবার শরীফ রোডে ছয় কাঠা জমির উপর তিন তলা একটি

ল্যান্ড বাংলা ডেভেলপমেন্টের নকশা বহির্ভূত ভবন নির্মাণ

অনৈতিক প্রস্তাব দিয়ে সংবাদটি প্রকাশ না করার অনুরোধ ল্যান্ড বাংলা ডেভেলপমেন্টের ইঞ্জিনিয়ার খায়রুলের। রাজধানীকে সুন্দর, সুশৃঙ্খল

ডায়মন্ড রিসোর্টের বিরুদ্ধে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলার কামারগাঁও এলাকায় পরিচালিত ডায়মন্ড রিসোর্ট লিমিটেড নামের একটি কথিত অ্যাগ্রো ট্যুরিজম প্রকল্পকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিপাক্ষিক ড্রোন চুক্তি করতে সৌদি যুবরাজের সঙ্গে আলোচনা জেলেনস্কির

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

পল্লবীতে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে গুলি, ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার ৫

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান চায় কিয়েভ, যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

মুন্সিগঞ্জের গজারিয়ায় জুন ক্লোজিংয়ের নামে  ফজলুল-মোবারক সিন্ডিকেটের লুটপাট

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

রোনালদোর স্ত্রী কে এই জর্জিনা রদ্রিগেজ?

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পরিবারের কোনও অবদান নেই: রিজভী

খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা

কক্সবাজারে নিখোঁজের এক মাস পর অপহৃত ২ শিশু উদ্ধার

খারাপ দিন পেছনে ফেলে ডারউইনে পাঁচ দিন লড়াইয়ে আশাবাদী শান্ত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা

চট্টগ্রামে কোস্ট গার্ডের অগ্নিনির্বাপণী মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম

সিন্ডিকেটের কবজায় সারের বাজার, বিপাকে লাখো কৃষক