ই-পেপার শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন তারকা

আমার বার্তা অনলাইন:
২৪ জুলাই ২০২৬, ০৮:৪২

২০২৬ বিশ্বকাপকে নিজের শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা উল্লেখ করে আগেই অবসরের আভাস দিয়েছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। এর মধ্য দিয়ে তিনি ১৭ বছরের আন্তর্জাতিক অধ্যায়ে ইতি টানলেন। ২০২২ কাতার বিশ্বকাপজয়ী এই তারকা দুটি কোপা আমেরিকার টাইটেলও জিতেছেন।

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে ৩৮ বছর বয়সী সেন্টারব্যাক ওটামেন্ডি খেলেছেন ১৩৯ ম্যাচ। স্পেনের বিপক্ষে সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফাইনালে ১-০ গোলে হারের দিনেও তিনি আলবিসেলেস্তেদের হয়ে নেমেছিলেন। এটাই জাতীয় দলে ওটামেন্ডির শেষ ম্যাচ। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানার ঘোষণা দিলেন তিনি।

ওটামেন্ডি লিখেছেন, ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে হচ্ছে। ভাগ্যটাই এমন যে, আমার শেষ ম্যাচ ছিল বিশ্বকাপ ফাইনাল। যদিও আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাইনি, তবে আমি মাথা উঁচু করেই এই জায়গা ছাড়ছি। এই দল একেবারে শেষ সেকেন্ড পর্যন্ত নিজেদের সর্বোচ্চটা দিয়েছে।’

‘ধন্যবাদ, আর্জেন্টিনা, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণে সুযোগ দেওয়ার জন্য’, আরও যোগ করেন ওটামেন্ডি। তবে এখনই পেশাদার ফুটবলকে বিদায় বলছেন না এই অভিজ্ঞ সেন্টারব্যাক। সম্প্রতি তিনি আর্জেন্টাইন জায়ান্ট ক্লাব রিভারপ্লেটে যোগ দিয়েছেন। এর আগে পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকা কাটিয়েছেন ১৬ বছরের ইউরোপীয় ক্লাব অধ্যায়।

উত্তরসূরীদের কখনও বিশ্বাস না হারানোরও পরামর্শ দিয়েছেন ওটামেন্ডি, ‘সব পেছনে ফেলে আমি হৃদয়ে প্রশান্তি নিয়ে বিদায় বলছি। আমি নিজের প্রচেষ্টার বিন্দুমাত্রও তুলে রাখিনি, কখনও বিশ্বাস হারাইনি এবং এই জার্সি গায়ে তোলাকে নিজের জীবনের সবচেয়ে বড় সম্মানের বলে অনুভব করেছি। তোমাদেরও বলতে চাই– কখনও বিশ্বাস হারাবে না। কখনও মনে হতে পারে এটা পেরোনো অসম্ভব, তবে এই জার্সি তাকেই পুরস্কার দেয়– যারা বিনয়, ত্যাগ ও ভালোবাসার সঙ্গে এর মর্যাদা রক্ষা করবে।’

‘মাথা উঁচু রাখো, লড়াই চালিয়ে যাও এবং কোনো পরাজয়কেই যেন তোমার স্বপ্ন বা উদ্দীপনা কেড়ে নিতে না দেয়। আমি নিশ্চিত যে, আমাদের ইতিহাসের পরবর্তী অধ্যায়টি তোমাদেরই হবে।’

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বাংলাদেশের সামনে বড় সুযোগ

আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভেন্যু হিসেবে লন্ডনের ঐতিহাসিক দ্য ওভালকে চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট

প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি টানা তিনবার বিশ্বকাপের বাছাইপর্বই পেরোতে পারেনি। ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার আগেই তারা

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার ফুটবল সভাপতির মোবাইল জব্দ, চলছে তদন্ত

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া এবং আরও কয়েকজন কর্মকর্তার মোবাইল ফোন জব্দ করেছে

সিরিজের আগেই অস্ট্রেলিয়ান গণমাধ্যমের আলোচনায় বাংলাদেশি তারকা

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দেখায় আগুন ঝরিয়েছেন বাংলাদেশি তরুণ সেনসেশন নাহিদ রানা। প্রথম ওয়ানডেতেই ৪১ রানে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আরও বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

ইরানে আরও বড় ধরনের অভিযানের হুমকি ডোনাল্ড ট্রাম্পের

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন তারকা

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে: জাতিসংঘ মহাসচিব

২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ

মিশরে প্রবেশে ভিসা সুবিধা পাচ্ছে ১১৮টি দেশের মানুষ

এক ভিডিওতে শেষ এমপি নজরুলের রাজনৈতিক ক্যারিয়ার

কক্সবাজারকে আমরা পর্যটন হাবে পরিণত করতে চাই : বিমানমন্ত্রী

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলার ছাড়াল

সৌদির পরমাণু চুক্তি আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের ওপর নির্ভরশীল: ট্রাম্প

ঢাকা-চট্টগ্রামসহ দশ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

আকাশ ছোঁয়ার নতুন স্বপ্ন আদানির, এয়ারলাইন ব্যবসায় নামার পরিকল্পনা

প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার-৩ হলেন মোবাইদুর ইসলাম

২৪ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা ঐতিহাসিক

গাজী নজরুলের শাস্তি ও পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনেও উত্তাল শ্যামনগর

রাষ্ট্রপতির পদত্যাগ: সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার