ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালের ঘাস বিক্রির টাকার ভাগ নিয়ে যুক্তরাষ্ট্রে তুলকালাম

আমার বার্তা অনলাইন:
২৫ জুলাই ২০২৬, ১০:৩৪

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হলেও টুর্নামেন্ট ঘিরে বিতর্ক যেন থামছেই না। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ফাইনাল অনুষ্ঠিত হওয়া মেটলাইফ স্টেডিয়ামের ঘাস। বিশ্বকাপের স্মারক হিসেবে সেই ঘাস বিক্রি থেকে কোটি কোটি ডলার আয়ের পরিকল্পনা করেছে ফিফা। তবে সেই অর্থ কারা পাবে, তা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিরোধ।

নিউইয়র্ক-নিউ জার্সি যৌথ আয়োজক কমিটি (NYNJWC26) জানিয়েছে, মেটলাইফ স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া প্রাকৃতিক ঘাস বিক্রির আয়ের বড় অংশ তারা পাবে। কমিটির দাবি, এই অর্থ অঞ্চলটির বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে পুনঃবিনিয়োগ করা হবে।

ফিফা ঘোষণা দিয়েছে, মেটলাইফ স্টেডিয়ামের ঘাস ২,০২৬টি পৃথক টুকরো করে বিক্রি করা হবে। প্রতিটি টুকরো অ্যাক্রিলিকের কিউবের মধ্যে সংরক্ষিত থাকবে এবং সঙ্গে থাকবে একটি স্মারক ইউএসবি ড্রাইভ ও সত্যতা নিশ্চিতকারী সনদ। প্রতিটির দাম নির্ধারণ করা হয়েছে ৪৫০ থেকে ৩,০০০ মার্কিন ডলার।

তবে এই পরিকল্পনায় আপত্তি তুলেছেন নিউ জার্সির গভর্নর মাইকি শেরিল। তার যুক্তি, বিশ্বকাপের জন্য মেটলাইফ স্টেডিয়ামে অস্থায়ী প্রাকৃতিক ঘাস বসানো, নকশা তৈরি ও রক্ষণাবেক্ষণে নিউ জার্সি সরকার ১ কোটি ৩০ লাখ ডলারেরও বেশি ব্যয় করেছে। তাই ঘাস বিক্রির আর্থিক সুবিধার একটি অংশ রাজ্যের করদাতাদের প্রাপ্য।

একই সুরে রিপাবলিকান আইনপ্রণেতা মাইকেল ইনগানামর্ট পুরো প্রক্রিয়াকেই ‘অবৈধ’ বলে মন্তব্য করেছেন। তার দাবি, সরকারি অর্থে তৈরি হওয়া এই ঘাস রাজ্যের সম্পত্তি। ফলে এটি বিক্রি বা অন্যভাবে হস্তান্তরের ক্ষেত্রে রাজ্যের আইন ও সরকারি সম্পত্তি ব্যবস্থাপনার নিয়ম মেনে চলতে হবে।

অন্যদিকে আয়োজক কমিটির মুখপাত্র নাটালি হ্যামিল্টন বলেছেন, ঘাসের মালিক নিউ জার্সি নয় এবং এটি বিক্রির জন্য প্রয়োজনীয় সব অনুমতিই তাদের রয়েছে। তার দাবি, আয়ের সিংহভাগ আয়োজক কমিটির কাছেই থাকবে, আর ফিফা কেবল লাইসেন্স-সংক্রান্ত একটি ছোট অংশ পাবে।

এদিকে রাজনৈতিক সংবাদমাধ্যম পলিটিকো জানিয়েছে, ঘাস বিক্রির বাণিজ্যিক চুক্তিতে ব্রিটিশ প্রতিষ্ঠান কিপস্টাব আয়ের সবচেয়ে বড় অংশ পাবে। তবে এই বিষয়ে ফিফা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, নিউ জার্সিতে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়, যার মধ্যে ফাইনালও ছিল। অন্যদিকে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছেন, বিশ্বকাপের কারণে তার রাজ্যে ২২৮ মিলিয়ন মার্কিন ডলার কর রাজস্ব এসেছে। সেই সাফল্যের মাঝেই ফাইনালের ঐতিহাসিক ঘাস বিক্রির অর্থ নিয়ে নতুন বিতর্ক বিশ্বকাপ- পরবর্তী আলোচনাকে আরও উসকে দিয়েছে।

২ মাসের জন্য ছিটকে গেলেন রানা, আরও ২ তারকাকে নিয়ে শঙ্কা

সাইড স্ট্রেইনের চোটে পুরো অস্ট্রেলিয়া সফর থেকেই ছিটকে গেলেন বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। তাকে সম্পূর্ণ

বাংলাদেশের বিপক্ষেও সেই ‘রিস্কি গেম’ খেলবে অস্ট্রেলিয়া!

২৩ বছর পর বাংলাদেশকে নিজেদের মাটিতে টেস্ট খেলার আমন্ত্রণ জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ১৩ আগস্ট থেকে

দুর্দশা কাটাতে ব্রাজিল কোচ আনচেলত্তিকে পেতে চায় ইতালি

২০২৫ সালের মে মাস থেকে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। ২০২৬ বিশ্বকাপে তার অধীনে

দুই ম্যাচে বেটিংয়ের সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন!

অসাধারণ নিয়ন্ত্রণ ও ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে ১৬ বছর পর বিশ্বকাপ জিতেছে স্পেন। টানা দ্বিতীয়বার শিরোপা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনাবাসযোগ্য ঢাকার আর্তনাদ: দায় কার, মুক্তির পথ কোথায়?

পররাষ্ট্রমন্ত্রীর মালদ্বীপ সফর: দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে নতুন দিগন্তের প্রত্যাশা

ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার : মাহ্দী আমিন

নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে: আইনমন্ত্রী

ধানমন্ডিতে হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহার করলো ককরোচ জনতা পার্টি

পরিচ্ছন্ন নগর গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতা জরুরি

বিক্ষোভকারীদের আরও দুই দাবি মেনে নিলো মোদি সরকার

কুশিয়ারায় পানি কমছে, সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

জাতীয় নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ও সমন্বয়ের বিকল্প নেই: প্রতিরক্ষা উপদেষ্টা

এআইয়ের দায়িত্বশীল ব্যবহারই এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

বিএনপি ৩১ দফার মুলা ঝুলিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

দারুণ কাজ করেছে শিক্ষার্থীরা: ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে রাহুল গান্ধী

দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

পরকীয়া প্রেমিক ছাত্রদল নেতার হাত ধরে পালালেন দুই সন্তানের জননী!

হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ কায়েম করেন জনগণ আপনাদেরও তাড়াবে

চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ ঠেকাতে কোস্ট গার্ডের অভিযান