ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

২ মাসের জন্য ছিটকে গেলেন রানা, আরও ২ তারকাকে নিয়ে শঙ্কা

আমার বার্তা অনলাইন:
২৫ জুলাই ২০২৬, ১৫:১৫

সাইড স্ট্রেইনের চোটে পুরো অস্ট্রেলিয়া সফর থেকেই ছিটকে গেলেন বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। তাকে সম্পূর্ণ এক মাস বিশ্রামে থাকতে হবে। পুনর্বাসন প্রক্রিয়া মেনে মাঠে ফিরতে লাগবে আরও মাসখানেকের মতো। এ ছাড়া লিটন দাস এবং শরিফুল ইসলামকেও অস্ট্রেলিয়া সিরিজে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

চোটের কারণে এই দুই তারকা অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে খেলতে পারবেন না। ঢাকা পোস্টকে বিশ্বস্ত একটি সূত্র এই তথ্য জানিয়েছে। লিটন-শরিফুলের প্রথম টেস্ট খেলা নির্ভর করছে যদি-কিন্তুর ওপর। সবার আগে তাদের ফিটনেস টেস্টে পাস করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ অতিরিক্ত দুই ক্রিকেটারকে অস্ট্রেলিয়ার মাটিতে নিয়ে যেতে পারে।

আসন্ন দুই টেস্টের সিরিজকে বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছে অস্ট্রেলিয়া। তাদের ঘোষিত ১৩ সদস্যের সবাই প্রথম একাদশে থাকার উপযোগী এবং বেশ অভিজ্ঞ। একজন বাদে বাকি সব ক্রিকেটারই ত্রিশোর্ধ্ব। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় ফাইনাল খেলার লক্ষ্যে পয়েন্ট হারাতে রাজি নয় প্যাট কামিন্সের দল। এ ছাড়া পরবর্তী বড় সিরিজকে কেন্দ্র করে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষাও তাদের বিবেচনায় আছে।

প্রসঙ্গত, আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টের মাধ্যমে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ শুরু হবে। এরপর ২২ আগস্ট ম্যাকাইতে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ হতে যাচ্ছে এটি।

আমার বার্তা/এমই

বাংলাদেশের বিপক্ষেও সেই ‘রিস্কি গেম’ খেলবে অস্ট্রেলিয়া!

২৩ বছর পর বাংলাদেশকে নিজেদের মাটিতে টেস্ট খেলার আমন্ত্রণ জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ১৩ আগস্ট থেকে

বিশ্বকাপ ফাইনালের ঘাস বিক্রির টাকার ভাগ নিয়ে যুক্তরাষ্ট্রে তুলকালাম

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হলেও টুর্নামেন্ট ঘিরে বিতর্ক যেন থামছেই না। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে

দুর্দশা কাটাতে ব্রাজিল কোচ আনচেলত্তিকে পেতে চায় ইতালি

২০২৫ সালের মে মাস থেকে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। ২০২৬ বিশ্বকাপে তার অধীনে

দুই ম্যাচে বেটিংয়ের সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন!

অসাধারণ নিয়ন্ত্রণ ও ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে ১৬ বছর পর বিশ্বকাপ জিতেছে স্পেন। টানা দ্বিতীয়বার শিরোপা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনাবাসযোগ্য ঢাকার আর্তনাদ: দায় কার, মুক্তির পথ কোথায়?

পররাষ্ট্রমন্ত্রীর মালদ্বীপ সফর: দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে নতুন দিগন্তের প্রত্যাশা

ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার : মাহ্দী আমিন

নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে: আইনমন্ত্রী

ধানমন্ডিতে হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহার করলো ককরোচ জনতা পার্টি

পরিচ্ছন্ন নগর গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতা জরুরি

বিক্ষোভকারীদের আরও দুই দাবি মেনে নিলো মোদি সরকার

কুশিয়ারায় পানি কমছে, সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

জাতীয় নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ও সমন্বয়ের বিকল্প নেই: প্রতিরক্ষা উপদেষ্টা

এআইয়ের দায়িত্বশীল ব্যবহারই এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

বিএনপি ৩১ দফার মুলা ঝুলিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

দারুণ কাজ করেছে শিক্ষার্থীরা: ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে রাহুল গান্ধী

দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

পরকীয়া প্রেমিক ছাত্রদল নেতার হাত ধরে পালালেন দুই সন্তানের জননী!

হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ কায়েম করেন জনগণ আপনাদেরও তাড়াবে

চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ ঠেকাতে কোস্ট গার্ডের অভিযান