ই-পেপার শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

এক বছরে রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপের কত?

আমার বার্তা অনলাইন:
০৭ আগস্ট ২০২৬, ১২:০৪

মাঠের বাইরেও ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যবধান বাড়িয়ে চলেছেন। ৩১ বছর বয়সেও পর্তুগিজ স্ট্রাইকার বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলারের তালিকায় শীর্ষে। গত ১২ মাসে তার আয় আনুমানিক ৩০ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় ৩৭১০ কোটি টাকা। ফোর্বসের ম্যাগাজিনের এক সমীক্ষায় এই তথ্য দেওয়া হয়েছে।

আল নাসরের সাত নম্বর জার্সিধারী এই র‌্যাংকিংয়ে টানা চতুর্থ বছর শীর্ষে। এখনও তিনি এই গ্রহের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ের অবস্থান ধরে রেখেছেন। ম্যাগাজিনটির তথ্য অনুযায়ী, রোনালদোর মোট সম্পদের পরিমাণ ইতোমধ্যে সর্বোচ্চ ১.২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, বাংলাদেশি মুদ্রায় ১৪৮৮২ কোটি টাকা!

এই তালিকায় লিওনেল মেসি দ্বিতীয় স্থানে। ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন তারকা ফোর্বসের বিবেচিত সময়ে ১৪০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন। তার মোট সম্পত্তির পরিমাণ ১.১ বিলিয়ন মার্কিন ডলারের।

তিন নম্বরে আছেন কিলিয়ান এমবাপে। বেতন ও বিজ্ঞাপন চুক্তির মাধ্যমে রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ডের গত ১২ মাসে আয় ছিল ৯৫ মিলিয়ন মার্কিন ডলার। ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, স্পন্সরশিপ মার্কেটে নিজের উপস্থিতি বাড়াচ্ছেন এমবাপে। সম্প্রতি ফেয়ারমোন্ট হোটেলস অ্যান্ড রিসোর্টস চেইন ও স্বাস্থ্য কোম্পানি অ্যালানের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন, যেখানে তিনি একজন বিনিয়োগকারীও।

তরুণ প্রজন্মের নেতৃত্ব দিচ্ছেন আর্লিং হালান্ড। নরওয়ে ও ম্যানসিটির তারকা খেলোয়াড় গত ১২ মাসে ৮০ মিলিয়ন মার্কিন ডলার আয় করে তালিকায় চতুর্থ স্থানে। ২৫ বছর বয়সী স্ট্রাইকার সম্প্রতি প্রথম বিশ্বকাপ খেলেছেন এবং এখনও ইউরোপিয়ান ফুটবলের অন্যতম দামী তিনি।

একমাত্র ব্রাজিলিয়ান হিসেবে সেরা পাঁচে ভিনিসিয়ুস জুনিয়র। গত এক বছরে তার আয় ৬০ মিলিয়ন ডলার। বিশ্ব ফুটবলে শীর্ষ বাণিজ্যিক তারকা হিসেবে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন রিয়াল মাদ্রিদ তারকা।

ছেলে থিয়াগোর বার্সায় যোগ দেওয়া নিয়ে যা বললেন মেসি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সাম্প্রতিক গুঞ্জন এক কথায় উড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল

রদ্রিগেজ, ওজিল ও ভোজিনহা : বিশ্বকাপ যাদের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে

ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপ। গোল, নাটক ও অবিস্মরণীয় মুহূর্ত তৈরি হয় যেখানে। একই সঙ্গে

অস্ট্রেলিয়া একাদশের সামনে দিশেহারা মুশফিকরা, মিরাজের সেঞ্চুরিই সান্ত্বনা

২০০৩ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ। মূল ম্যাচের আগে তারা

ক্ষমা চেয়ে ফিফা সভাপতির পদ বাঁচালেন ইনফান্তিনো

আগামী বছরের মার্চে হতে যাওয়া নির্বাচনে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চান ফিফা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ থেকে বের হওয়ার পথ পাচ্ছেন না ট্রাম্প

এক মসজিদে ২ বার জুমার নামাজ পড়া যাবে?

জুলাই তথ্যচিত্রে গোলযোগ, দুঃখ প্রকাশ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের

হলের সহপাঠীদের ব্যক্তিগত ছবি প্রেমিককে পাঠাতেন ইবি ছাত্রী

পাকিস্তানে কমছে ধর্ম অবমাননার মামলা, কঠোর অবস্থানে সেনাবাহিনী

এক বছরে রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপের কত?

ছেলে থিয়াগোর বার্সায় যোগ দেওয়া নিয়ে যা বললেন মেসি

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ২

ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

মেহেরপুর সীমান্তে বিএসএফের ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

সোনার গহনার দাম ভরিতে কমলো ৩২৬৬ টাকা

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন, সস্ত্রীক আইসিইউতে হাইকমিশনার

রদ্রিগেজ, ওজিল ও ভোজিনহা : বিশ্বকাপ যাদের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে

ট্রাম্পের বিরুদ্ধে বারবার ‘লোকদেখানো কূটনীতির’ অভিযোগ ইরানের

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সীমিতের বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু সুরক্ষায় ব্যর্থতা: মেটার বিরুদ্ধে ঐতিহাসিক রায়, জরিমানা ৯৪২ মিলিয়ন ডলার

ত্রিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪১ মিমি বৃষ্টি, আজও ৮ বিভাগে ভারী বৃষ্টির আভাস

কমছে মরিচের দাম, ডিমের ডজন উঠেছে ১৬০ টাকায়