ই-পেপার শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

রিয়ালের হারের কারণ জানেন না মরিনিয়ো, ‘সরল ও নির্বোধ’ বললেন শিষ্যদের

আমার বার্তা অনলাইন:
০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১

দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার পর প্রথম হারের স্বাদ পেয়েছেন হোসে মরিনিয়ো। ম্যাচজুড়ে আধিপত্য থাকলেও লস ব্লাঙ্কোসরা রিয়াল বেটিসের কাছে ১-০ গোলে হেরেছে। অবশ্য বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছেন এমবাপে-ভিনিসিয়ুসরা, তিনটি শট ফিরেছে পোস্ট কিংবা ক্রসবার থেকে। সবমিলিয়ে এমন হারে হতাশ হলেও মরিনিয়ো কারণ খুঁজে পাচ্ছেন না, এমনকি ব্যাখ্যাও নেই তার কাছে!

রিয়ালের ফরাসি অধিনায়ক এমবাপে একাধিক সহজ সুযোগ মিস করার পর কাজে লাগাতে পারেননি পেনাল্টিও। সেটিতে গোল পেলে অন্তত পয়েন্ট ভাগাভাগি করতে পারত সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়নরা। বিপরীতে ম্যাচের ৮১ মিনিটে বদলি হিসেবে নেমে রিয়াল বেটিসের একমাত্র জয়সূচক গোলটি করেছেন ট্রয় প্যারোট।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রিয়ালের পর্তুগিজ কোচ মরিনিয়ো বলেন, ‘কখনও কখনও আপনি হেরে যান এবং কেন হারলেন তা জানেন না। কখনও কখনও হারের কোনো ব্যাখ্যাও খুঁজে পাওয়া যায় না। ম্যাচে আমরা খুবই প্রভাবশালী ছিলাম, মনোযোগ ধরে রেখে সবকিছুর পুরোপুরি নিয়ন্ত্রণ করেছি। প্রচুর আক্রমণ করেছি এবং অনেক সুযোগও পেয়েছি।’

‘ড্র করলেও আমরা হতাশ হতাম, কারণ আমরা আরও বেশি পাওয়ার যোগ্য ছিলাম। তাহলে হারের পর আমাদের হতাশা কেমন হওয়া উচিত, বুঝতেই পারছেন’, আরও যোগ করেন লস ব্লাঙ্কোস কোচ। এ ছাড়া এমবাপের পেনাল্টির সময় বেটিসের ডিফেন্ডার মার্ক বাত্রার বক্সের ভেতরে ঢুকে পড়ায় চলমান বিতর্ক নিয়ে মরিনিয়ো বলেন, ‘আমি ঘটনাগুলো দেখিনি। ড্রেসিংরুমেও দেখিনি, তাই মন্তব্য করতে পারছি না। কাল ম্যাচটি দেখে হয়তো আমার মত বদলাতে পারে। কিন্তু বেঞ্চ থেকে আমার যে অনুভূতি হয়েছে, তাতে কেন আমরা হারলাম, তা বুঝতে পারছি না।

ম্যাচজুড়ে রেফারিকে প্রভাবিত করার ক্ষেত্রে নিজের খেলোয়াড়দের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি, ‘এই জায়গায় বেটিসের খেলোয়াড়রা রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের চেয়ে বেশি বুদ্ধিমান। রিয়ালের খেলোয়াড়রা একটু সরল। বেটিসের খেলোয়াড়রা রেফারিকে প্রভাবিত করার চেষ্টা করেছে। কিন্তু রিয়ালের খেলোয়াড়রা যখন হলুদ কার্ড পাওয়ার মতো ফাউল করে, তখন সোজা উঠে দাঁড়িয়ে যায়। এমন মানসিকতার দলের বিপক্ষে খেললে এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়।’

গ্রীষ্মের দলবদলে রিয়ালে যোগ দেওয়া কার্লোস এস্পি এরই মধ্যে দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। এস্পানিওলের বিপক্ষে শেষ মুহূর্তে জয়সূচক গোল করা এই তরুণ বেটিসের বিপক্ষেও শেষদিকে গোল করেছিলেন, কিন্তু অফসাইডে সেটি বাতিল হয়। তার প্রশংসা করেছেন মরিনিয়ো, ‘১০-১৫ মিনিট খেলে এমন একটি দুর্দান্ত গোল করা একটি ছেলের জন্য, হয়তো সে অফসাইডে ছিল, তবু সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে নিজের কাজ খুব ভালোভাবে করেছে। তার দারুণ সম্ভাবনা আছে এবং সে আরও উন্নতি করবে। তাকে নিয়ে আমি এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না।’

চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের সূচনা

চীনের ম্যাকাওতে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে নিজেদের প্রথম ম্যাচেই গোলবন্যা বইয়ে দিয়েছে বাংলাদেশ নারী দল।

বিপিএলে বড় তারকাদের দেখতে চান বাশার

নানা অনিয়ম আর পারিশ্রমিক ইস্যুতে গেল কয়েকবছর ধরেই সমালোচনার মুখে বিপিএল। যে কারণে বাংলাদেশ ক্রিকেট

বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে যে কারণে ইন্টারে থেকে গেলেন লাউতারো

আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে পেতে মরিয়া ছিল বার্সেলোনা। অ্যাতলেটিকো মাদ্রিদের বারবার প্রত্যাখ্যান সত্ত্বেও তারা শেষ

জেলে বসেই এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা সংঘবদ্ধ অপরাধী চক্রের হোতার

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে অপহরণের এক ব্যর্থ পরিকল্পনা উন্মোচন করেছে দেশটির সংবাদমাধ্যম ‘লা পারিসিয়ান’। সংঘবদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানাইপানাই না করে দ্রুত কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করুন : জামায়াত আমির

৬ দফা দাবি না মানলে এক দফায় রূপান্তর হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বন্যার ১০ দিন পর নেপালে সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ

অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী

বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

শনিবারের বাংলাদেশ: রাজপথের আন্দোলন থেকে জনজীবনের অস্বস্তি

ট্রান্সফরমার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, ধানখেতে মিলল যুবকের মরদেহ

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের সূচনা

সরকারকে মূল্যায়নের সময় না দিয়ে বিরোধীদের লং মার্চ অনুচিত: চিফ হুইপ

মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান

ইথিওপিয়ায় অপহরণের শিকার দুই বাংলাদেশি দেশে ফিরেছে

পানিতে ডোবার ৭ দিন পর পর্যটকদের জন্য খুলল রাঙামাটির ঝুলন্ত সেতু

ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের যে বার্তা দিল মার্কিন দূতাবাস

বিচারকদের আবাসন সংকট নিরসনে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ

গাজীপুরে সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ জন

শিমের দাম ডাবল সেঞ্চুরি, ডিমের ডজন ১৫০ টাকা

সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা দূতাবাসের