ই-পেপার শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এমবাপ্পের গোলে জয় দিয়ে জিদান যুগের শুরু ফ্রান্সের

আমার বার্তা অনলাইন:
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮

শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। নতুন কোচ জিনেদিন জিদানের অধীনে প্রথম ম্যাচেই জয়, আর সেই জয়ে গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়েছিলেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। গোল করার পরই হাঁটুর চোটে মাঠ ছাড়তে হওয়ায় জিদানের সফল অভিষেকের রাতটাই শেষ পর্যন্ত দুশ্চিন্তায় পরিণত হয়েছে ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের জন্য।

উয়েফা নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে শুক্রবার ১-০ গোলে জিতেছে ফ্রান্স। ম্যাচের একমাত্র গোলটি করেন এমবাপে। মাইকেল ওলিসের পাস নিয়ন্ত্রণ করে বাঁ পা থেকে নিচু শটে তুরস্কের গোলরক্ষক উগুরজান চাকিরকে পরাস্ত করেন ফ্রান্স অধিনায়ক। তবে গোলের পর সতীর্থরা যখন তাকে ঘিরে উদ্‌যাপন করছেন, তখনই ব্যথায় মুখ কুঁচকে যেতে দেখা যায় তাকে।

চিকিৎসা নিয়ে কিছুক্ষণ মাঠে থাকার চেষ্টা করেছিলেন এমবাপে। কিন্তু মিনিটখানেক পর আবারও মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এবার বাঁ হাঁটুর বাইরের দিকে হাত দিয়ে অস্বস্তি প্রকাশ করতে দেখা যায় তাকে। শেষ পর্যন্ত ৫৮ মিনিটে তাকে তুলে নেন জিদান, তার জায়গায় মাঠে নামেন দেজিরে দুয়ে।

ফরাসি ফুটবল ফেডারেশন জানিয়েছে, এমবাপের হাঁটুর টেনডনে চোট লেগেছে। চিকিৎসার জন্য তাকে মাদ্রিদে ফিরে যেতে হবে। জিদানও জানিয়েছেন, ঝুঁকি না নিতেই এমবাপেকে আর মাঠে রাখেননি তিনি, ‘এটা খুব ভালো খবর নয়। দুর্ভাগ্যবশত, আমার মনে হয় তাকে বাড়ি ফিরে যেতে হবে। আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। শট নেওয়ার সময় হাঁটুটা অতিরিক্ত প্রসারিত হয়েছিল। বিষয়টি খুব একটা আশাব্যঞ্জক মনে হচ্ছে না।’

এমবাপের চোটে স্বাভাবিকভাবেই এখন উদ্বিগ্ন রিয়াল মাদ্রিদও। মৌসুমের শুরুটা প্রত্যাশামতো না হওয়ায় ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকা স্প্যানিশ ক্লাবটির আক্রমণের অন্যতম প্রধান ভরসা এই ফরাসি তারকা। আন্তর্জাতিক বিরতির আগে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে লা লিগায় বার্সেলোনার চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল। এমন সময়ে এমবাপেকে দীর্ঘ সময়ের জন্য হারালে তা দলটির জন্য বড় ধাক্কা হতে পারে।

অন্যদিকে, এমবাপের চোটের কারণে ফ্রান্সের জন্যও তৈরি হয়েছে অনিশ্চয়তা। আগামী ১০ দিনের মধ্যে আরও তিনটি ম্যাচ খেলার কথা ফ্রান্সের। সোমবার ব্রাসেলসে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর পরের শুক্রবার ঘরের মাঠে ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। ফলে অধিনায়ককে নিয়ে এখন কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না ফরাসি দল।

তবে এমবাপের চোটের ছায়ার মধ্যেও জিদানের অভিষেকটা হয়েছে সফল। ২০২১ সালে রিয়াল মাদ্রিদের কোচের পদ ছাড়ার পর দীর্ঘ বিরতি শেষে আবারও শীর্ষ পর্যায়ের কোচিংয়ে ফিরেছেন ফ্রান্সের এই কিংবদন্তি। গত জুলাইয়ে ২০৩০ সাল পর্যন্ত চুক্তিতে ফ্রান্সের দায়িত্ব নেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী এই তারকা।

দায়িত্ব নিয়েই প্রথম ম্যাচে তুরস্কের কঠিন পরিবেশে জয় পাওয়ায় সন্তুষ্ট জিদান। মাত্র সাড়ে তিনটি অনুশীলন সেশন হাতে পেয়েও দলের পারফরম্যান্সে বেশ কিছু ইতিবাচক দিক দেখেছেন বলে জানিয়েছেন তিনি, ‘এটা সত্যিই আবেগঘন একটি রাত ছিল, তবে কঠিন পরিবেশে আমাদের অভিষেকটা সফল হয়েছে। আমার মনে হয় আমরা বেশ ভালো খেলেছি। মাত্র সাড়ে তিনটি অনুশীলন সেশন পেয়েও বেশ কিছু দারুণ বিষয় দেখেছি। এটা বেশ উৎসাহজনক।’

জিদানের প্রথম একাদশে বিশ্বকাপে নিয়মিত খেলা বেশির ভাগ ফুটবলারই ছিলেন। তবে বাঁ প্রান্তে বোর্নমাউথের আদ্রিয়েন ত্রুফেরকে খেলিয়েছেন তিনি। ম্যানচেস্টার সিটির রায়ান শেরকিও ছিলেন শুরুর একাদশে। সবচেয়ে বড় পরিবর্তনটি ছিল এমবাপেকে আক্রমণের মাঝখান থেকে সরিয়ে বাঁ প্রান্তে খেলানো। সাবেক কোচ দিদিয়ের দেশমের অধীনে বিশ্বকাপে মূলত মাঝখান দিয়ে খেলেছিলেন এমবাপে, যেখানে ১০ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি।

তুরস্কের বিপক্ষে গোলটি ছিল ফ্রান্সের হয়ে এমবাপের ৬৭তম। এর মধ্য দিয়ে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করেছেন তিনি। কিন্তু সেই গোলের পরই চোটে মাঠ ছাড়তে হওয়ায় শেষ পর্যন্ত জিদানের প্রত্যাবর্তনের গল্পের কেন্দ্রে চলে এসেছে এমবাপের হাঁটু।

নেপালের কাছে হেরেও এশিয়ান গেমসের কোয়ার্টারে আফগানিস্তান

এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল (শুক্রবার) বড় হোঁচট খেয়েছিল আফগানিস্তান। তাদের দেওয়া ১০৩ রানের লক্ষ্য পেরিয়ে

ইসরায়েলের বিপক্ষে খেলতে চান না আয়ারল্যান্ডের নাইট

আয়ারল্যান্ডের প্রথম ফুটবলার হিসেবে ইসরায়েলের বিপক্ষে না খেলার ব্যাপারে প্রকাশ্য অবস্থান নিয়েছেন জেসন নাইট। রোববার বাংলাদেশ

এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়

জাপানে চলমান আইচি-নাগোয়া এশিয়ান গেমসে বাংলাদেশের নারী ও পুরুষ উভয় হকি দল অংশগ্রহণ করেছে। আজ

‘পর্তুগাল ফুটবলের প্রতীক রোনালদো, কিন্তু একাদশে জায়গা নিশ্চিত না’

ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের ফুটবলের প্রতীক। তবে সেই পরিচয় তাকে প্রতিটি ম্যাচে খেলার নিশ্চয়তা দেবে না।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি হলেন অধ্যাপক লুৎফর রহমান

পুলিশের বিশৃঙ্খলায় শুধু বিভাগীয় ব্যবস্থা নয়, প্রয়োজনে মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী

নেপালের কাছে হেরেও এশিয়ান গেমসের কোয়ার্টারে আফগানিস্তান

ভেরিফিকেশনের নামে প্রাথমিকের শিক্ষক নিয়োগে বাদ, নীতিমালা চায় ছাত্রশিবির

ইসরায়েলের বিপক্ষে খেলতে চান না আয়ারল্যান্ডের নাইট

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত

টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ১৭

পারমিটের বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকলে আরোপ হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা

নবায়নের পর দলিল লেখকদের সনদ ফেরত দেওয়ার নির্দেশ

আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

এবার দুর্গাপূজায় ভারতে যাচ্ছে না পদ্মার ইলিশ, বন্ধ থাকবে ভারতীয় ইলিশের আমদানিও

দ্বিতীয় দফায় দেশব্যাপী ৩৪ লাখ শিশুকে হামের টিকাদান শুরু

পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

নিয়মিত বৃষ্টি তবু ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বিশ্বে তালিকায় সপ্তম

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: জড়িতদের গ্রেপ্তারে ডিএনসিসি প্রশাসকের নির্দেশ

অবশেষে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত ট্রাম্পের

এমবাপ্পের গোলে জয় দিয়ে জিদান যুগের শুরু ফ্রান্সের

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি সম্পন্ন