
আজ শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ● ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ৩ রমজান ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
>> উল্লেখযোগ্য ঘটনাবলি :
১৮৪৮ - কার্ল মার্ক্স প্রকাশ করেন কমিউনিস্ট। ম্যানিফেস্টো তথা কমিউনিস্ট ইস্তেহার
১৯০১ - সালে কিউবা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়।
১৯১৬ - জার্মানের ফ্রান্স আক্রমণের মধ্য দিয়ে ভাদুনের যুদ্ধ শুরু।
১৯৪৬ - বোম্বাইয়ে ভারতীয় নৌবাহিনীতে বিদ্রোহ ঘটে।
১৯৫২ (৮ ফাল্গুন, ১৩৫৮) - বাংলা ভাষা আন্দোলনে অংশ গ্রহণকারী মিছিলরত ছাত্র-জনতার ওপর ঢাকায় পুলিশের গুলি বর্ষণ। নিহত বরকত, সালাম, রফিক, জব্বার প্রমুখ।
১৯৬৫ - মার্কিন কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনকর্মী ম্যালকম এক্স নিউ ইয়র্কে আততায়ীর গুলিতে নিহত হন।
২০০০ - বিশ্বে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়।
>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:
১৮১৫ - ফরাসি চিত্রশিল্পী ঝাঁ লুই এর্নেস্ট মাসোঁয়া
১৮৭৬ - রুমানিও ভাস্কর কনস্তানতিন ব্রানকুসি
১৮৭৮ - ঋষি অরবিন্দের শিষ্যা শ্রীমা জন্ম গ্রহণ করেন।
১৮৯১ - নির্মলেন্দু লাহিড়ী বাংলা রঙ্গমঞ্চের খ্যাতনামা অভিনেতা ।
১৮৯৪ - শান্তি স্বরূপ ভাটনগর প্রখ্যাত ভারতীয় রসায়ন বিজ্ঞানী ।
১৯২৭ -
অশেষ প্রসাদ মিত্র,ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী।
পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত ভারতীয় বাঙালি সঙ্গীতাচার্য।
১৯৩০ - গোবিন্দ হালদার, বাঙালি গীতিকার।
১৯৪৭-
বিশ শতকের সত্তর দশকের পরবর্তী সময়ের খ্যাতনামা কথাসাহিত্যিক ভগীরথ মিশ্র।
মাসুদ পারভেজ সোহেল রানা, বাংলাদেশি অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
১৯৫০ - একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী, স্বাধীন বাংলা বেতার শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীর।
১৯৬১ - অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বাঙালি অর্থনীতিবিদ।
১৯৭০ - মাইকেল স্লেটার, অস্ট্রেলীয় ক্রিকেটার।
>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:
১৫১৩ - পোপ দ্বিতীয় জুলিয়াস।
১৬৭৭ - বারুক স্পিনোজা, ওলন্দাজ দার্শনিক ও সাংস্কৃতিক সমালোচক।
১৯৫২ - আব্দুস সালাম, রফিক, বরকত, জব্বার, ভাষা আন্দোলনের শহীদ।
১৯৫৮ - ডানকান এডওয়ার্ডস, ইংরেজ আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়।
১৯৬৫ - ম্যালকম এক্স, আফ্রিকান-মার্কিন মুসলিম রাজনীতিবিদ, ধর্মীয় নেতা ও কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনকর্মী।
১৯৬৮ - হাওয়ার্ড ফ্লোরি, নোবেল বিজয়ী অস্ট্রেলীয় জীববিজ্ঞানী।
১৯৯৩ - অখিল নিয়োগী স্বপনবুড়ো ছদ্মনামে পরিচিত প্রখ্যাত শিশু সাহিত্যিক ও কবি।
২০১২ - শর্বরী রায়চৌধুরী, বিশিষ্ট ভারতীয় বাঙালি ভাস্কর।
২০২২ - অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি গীতিকার ও সুরকার।
২০২৪ - ফলি স্যাম নরিম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় আইনজীবি।
ছুটি ও অন্যান্য :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইউনেস্কো
শহীদ দিবস, বাংলাদেশ
আমার বার্তা/এমই

