ই-পেপার সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেশের ১০ অঞ্চলে ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা

আমার বার্তা অনলাইন:
২৫ মে ২০২৬, ১০:২৯

দেশের অন্তত ১০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সোমবার (২৫ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে বলা হয়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর ও পটুয়াখালীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

তবে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

ঢাকার বাতাস আজ সহনীয়, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি। বায়ুমান সূচকে দিল্লির

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি। বায়ুমান সূচকে নয়া

ঢাকাসহ ১০ জেলা তাপপ্রবাহের কবলে, উত্তরাঞ্চলে কালবৈশাখীর আভাস

দেশের বেশির ভাগ অঞ্চল গতকাল বুধবার ছিল বৃষ্টিশূন্য। এ কারণে ঢাকা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল,

বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর রিয়াদ, দশম অবস্থানে রাজধানী ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। বায়ুমান সূচকে রিয়াদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের আগে ভরিতে ২১৫৮ টাকা বাড়লো স্বর্ণের দাম

সরিয়ে দেওয়া হলো ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলামকে

কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, ট্রেন বিলম্বে যাত্রী ভোগান্তি

স্কালোনির বিশ্বকাপ দল বাছাই পদ্ধতি একটু অন্যরকম!

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

ফোন নম্বর ছাড়াই কথা বলা যাবে হোয়াটসঅ্যাপে

মামিকে হত্যার পর মরদেহের পাশে বসে ছিলেন ভাগনে

ভারতে ১০ দিনে চতুর্থবারের মতো বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

দেশের ১০ অঞ্চলে ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা

পরকীয়ার জেরে আত্মহত্যার চেষ্টা, ৫ দিন পর পুলিশ সদস্যের মৃত্যু

ইরানের সঙ্গে চুক্তিতে বড় বাধা মোজতবার যোগাযোগ ব্যবস্থা: যুক্তরাষ্ট্র

সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি শুরু

টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাক উল্টে নিহত ১৫ জন

বিশ্বকাপের আগে চোটের আশঙ্কায় ভয় ধরিয়ে দিলেন মেসি

জঙ্গল সলিমপুরে র‍্যাবের ক্যাম্পে ইয়াসিন বাহিনীর গুলি

২৫ মে ঘটে যাওয়া নানান ঘটনা

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

শিক্ষাপ্রতিষ্ঠানের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির সময়সূচিতে পরিবর্তন

সাংবাদিক গ্রেপ্তারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর

দেশে প্রথম ২৯ কার্য দিবসে মেহেরপুরে ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড