ই-পেপার রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

ভারী বৃষ্টিতে ভিজছে ঢাকা, পথে পথে দুর্ভোগে রাজধানীবাসী

আমার বার্তা অনলাইন:
১২ জুলাই ২০২৬, ১১:১৯
আপডেট  : ১২ জুলাই ২০২৬, ১১:৩৩

নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকায় টানা ভারী বৃষ্টি হচ্ছে। শনিবার (১১ জুলাই) রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত রোববার সকালেও অব্যাহত রয়েছে। কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ফলে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

রোববার (১২ জুলাই) সকালে রাজধানীর প্রধান সড়ক ও অলিগলির বিভিন্ন স্থানে হাঁটুসমান পানি জমতে দেখা যায়। বৃষ্টির মধ্যেই ছাতা, রেইনকোট কিংবা পলিথিনের আশ্রয় নিয়ে কর্মস্থল ও গন্তব্যে ছুটতে দেখা গেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পথচারী, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত কয়েকদিন ধরেই ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শনিবার মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত ভোরের পর আরও জোরালো হয়, যার ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।

রোববার দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে টানা বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় জলাবদ্ধতা ও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে প্রাণহানির পাশাপাশি বন্যা ও ভূমিধসের আশঙ্কা আরও বেড়েছে।

আমার বার্তা অনলাইন:

ঢাকার আকাশে বিপর্যয় : ফ্লাইট গেল সিলেট-কলকাতা, ডিলে অর্ধশতাধিক

টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার (১২ জুলাই) ভোর থেকে

চাকরির ইন্টারভিউ দিতে বাসা থেকে বের হয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু

রাজধানীর কুড়িল বিশ্বরোডের রেলগেট এলাকায় রেললাইন পার হতে গিয়ে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় রাকিব (২৮) নামে

শেষ আষাঢ়ের বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক-অলিগলি

  আষাঢ়ের শেষ সময়ে এসে গত গভীর রাত থেকে বৃষ্টি চলেছে। ভোরের দিকে ঝড়েছে মুষলধারে বৃষ্টি।

কড়াইলে বিদ্যুতের অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে বিদ্যুতের অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হায়দার হোসেন (৩৫)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাপ কাটিয়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে

৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২৯৬৫ জন

ঢাকার আকাশে বিপর্যয় : ফ্লাইট গেল সিলেট-কলকাতা, ডিলে অর্ধশতাধিক

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টি, সড়কে হাঁটুপানি

অবশেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে দুইভাবে

চাকরির ইন্টারভিউ দিতে বাসা থেকে বের হয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু

শেষ আষাঢ়ের বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক-অলিগলি

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

জমির উদ্দিন সরকার একজন পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন

জমির উদ্দিন সরকারের স্মরণে সুপ্রিম কোর্টের কার্যক্রম অর্ধবেলা বন্ধ

চলতি মাসেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে যেসব সুবিধা

আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হরমুজ প্রণালি

আগামীকাল বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উৎসবমুখর দক্ষিণাঞ্চলের পরিবেশ

একপাক্ষিক চুক্তির যুগ শেষ, ট্রাম্পকে গালিবাফের হুঁশিয়ারি

ইনস্টাগ্রামের বিতর্কিত সুবিধা বন্ধ করল মেটা

২০২৫ সালের প্রাথমিক বৃত্তির ফল আজ, জানা যাবে এসএমএস ও অনলাইনে

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

ওমান, কাতারসহ উপসাগরীয় দেশগুলোতে একযোগে ইরানের হামলা

ফাউলের অভিনয় করে লাল কার্ড সুইস ফরোয়ার্ডের

চট্টগ্রামে বন্যা-পাহাড়ধসে ৪৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত সাড়ে ৮ লাখ মানুষ